Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » থালার আকারের সাথে স্বাস্থ্যের কী সম্পর্ক?
    স্বাস্থ্য September 15, 2025

    থালার আকারের সাথে স্বাস্থ্যের কী সম্পর্ক?

    স্বাস্থ্য September 15, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    থালার খাবার
    বার্তাবাংলা ডেস্ক »
    থালার খাবার

    গত কয়েক বছরে অনেক ক্ষেত্রেই খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে খাবার পরিবেশনের বিষয়েও।

    পাশাপাশি থালায় পরিবেশন করা খাবারের পরিমাণেও বদল এসেছে। গত কয়েক বছরে পরিবেশন করা খাবারের গড় পরিমাণ বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

    এটা ঠিক যে কে কতটা খাবার খান, সেটা তাদের জানা। কিন্তু বাস্তবে আহারের সময় তিনি কতটা ‘কনজিউম’ করছেন বা খাচ্ছেন, তা বেশ কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে একটা হলো–– আমরা যে থালায় বা প্লেটে খাবার খাচ্ছি সেটা কতটা বড়।

    এছাড়াও, খেতে বসে আমাদের কতটা খাবার পরিবেশন করা হলো তার ওপরেও আহারের পরিমাণ নির্ভর করে।

    গবেষকদের অনেকেই এই বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন যে কোন কোন ক্ষেত্রে আমরা বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি এবং স্বাস্থ্যের ওপর এর কী প্রভাব পড়তে পারে?

    বিষয়সূচি
    1. কেন অতিরিক্ত খাবার খেয়ে ফেলি আমরা?
    2. কতটা আহার করা উচিত?
    3. কীভাবে অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়ানো যায়?

    কেন অতিরিক্ত খাবার খেয়ে ফেলি আমরা?

    এই বিষয়টা ব্যাখ্যা করেছেন লিডস বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাপেটাইট কন্ট্রোল অ্যান্ড এনার্জি ব্যালেন্স’ (ক্ষুধা নিয়ন্ত্রণ ও শক্তি ভারসাম্য) বিষয়ক বিশেষজ্ঞ ও অধ্যাপক জেমস স্টাবস।

    তার কথায়, “মানুষ যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আহার করেন, তখন তাদের মধ্যে খাদ্য গ্রহণের সঙ্গে সম্পর্কিত এমন অভ্যাস তৈরির ঝুঁকি থাকে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে তার প্রভাব খারাপ হতে পারে।”

    অতিরিক্ত পরিমাণে আহারের নেপথ্যে ঠিক কী কী কারণ তা এখনো স্পষ্ট নয়। কিন্তু আকর্ষণীয় মার্কেটিং, লোভনীয় অফার, প্রি-প্যাকেটজাত খাবারের ওপর আমাদের নির্ভরশীলতাই এর কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

    এছাড়া রেস্টুরেন্টের ‘ভ্যালু ফর মানি’ (দামের অনুপাতে বিক্রি করা খাবার) খাবারের অফার এবং বড় প্লেটে খাবার পরিবেশনের কারণেও আমরা অনেক সময় বেশি আহার করে ফেলি।

    ব্রিটিশ ডায়েটিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও রন্ধন বিশেষজ্ঞ ক্লেয়ার থর্নটন-উড বলেন, “১৯৭০-এর দশকে একটা প্লেট গড়ে ২২ সেন্টিমিটার হতো। এখন তা বেড়ে ২৮ সেন্টিমিটার হয়েছে। তার মানে আমাদের খাবারের পরিমাণও বেড়েছে।”

    “তাছাড়া রেস্তোরাঁগুলোও বেশি খাবার পরিবেশন করছে। বাড়িতেও ঠিক এটাই করা উচিত কি না তা নিয়েও মানুষ দ্বিধায় পড়েছেন।”

    কতটা আহার করা উচিত?

    ঠিক কী পরিমাণ খাবার খাওয়া উচিত, সেটা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। যেমন আমাদের বয়স, লিঙ্গ, ওজন, উচ্চতা, কায়িক পরিশ্রম ইত্যাদি।

    যদি কেউ কঠোর পরিশ্রমী হন বা খেলোয়াড় তাহলে তার বেশি পরিমাণে খাবারের প্রয়োজন হবে। আর কেউ যদি অফিসে বসে কাজ করেন, মানে যদি কারও কায়িক পরিশ্রম খুব বেশি না হয়, তাহলে তার খাবার কম লাগে।

    ক্লেয়ার থর্নটন-উডের মতে এই প্রসঙ্গে দিনে কেউ কতবার খাচ্ছেন এবং সারাদিনে কী কী খাচ্ছেন এই বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

    তার কথায়, “আমাদের কতটা খাওয়া উচিত, সেটা নির্ধারণ করার একটা সহজ উপায় রয়েছে। আমরা কিন্তু আমাদের হাতের তালু থেকেই সেই বিষয়ে অনায়াসে জানতে পারি।”

    “আপনার হাতের তালুর সমান খাসির মাংস, মুরগি বা মাছ এবং দুই হাত মিলিয়ে যতটা সব্জি রাখা যায়, ততটুকুই আপনার জন্য যথেষ্ট।”

    এ ছাড়া সারাদিনে এক মুঠো কার্বোহাইড্রেট (আলু, ভাত, পাস্তা ইত্যাদি) এবং এক মুঠো ফল খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

    অধ্যাপক স্টাবস আবার ব্যাখ্যা করেছেন একজন স্বাস্থ্যবান নারীর প্রতিদিন প্রায় দুই হাজার ক্যালোরি প্রয়োজন এবং পুরুষের প্রায় আড়াই হাজার ক্যালোরি প্রয়োজন। কে কতটা খাবার খাবেন তার পরিমাণ এই ভিত্তিতে নির্ধারন করা যেতে পারে।

    তার কথায়, “প্রত্যেকটা মানুষই আলাদা, তাই গড়ে কতটা খাবার খাওয়া উচিত তার পরিমাণ নির্ধারণ করা ঠিক হবে না। কিন্তু কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত খাবার খান, তাহলে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।”

    কীভাবে অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়ানো যায়?

    ক্লেয়ার থর্নটন-উড বলেছেন, “অনেকেই বুঝতে পারেন না যে সবার একই পরিমাণ খাবারের প্রয়োজন নেই।”

    উদাহরণস্বরূপ, যদি কোনো পরিবারে খাবার পরিবেশন করার সময় হয় সব সদস্যদের যে একই পরিমাণ খাবার দিতে হবে, তেমনটা নয়। বরং যার যা প্রয়োজন সেই অনুযায়ী তাদের খাবার পরিবেশন করা উচিত।

    এছাড়া খাবারের পরিমাণ বুঝতে, পরিবেশন করার সময় চামচ ব্যবহার করাই সঠিক উপায়।

    স্বাস্থ্যের জন্য ভালো খাবার এই বিষয়ের ওপর নির্ভর করে না যে কোনো ব্যক্তি কতটা পরিমাণে আহার করছেন। তিনি কী খাচ্ছেন তার ওপরও নির্ভর করে।

    উড বলেছেন যে প্রোটিন বা ফাইবার সমৃদ্ধ খাবার খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রয়েছে এমনটা বোধ হয়।

    তিনি বলেন, বিনস ও সবজি দিয়ে স্যুপও ভালো। কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও জল রয়েছে।

    ফ্যাটে অন্য খাবারের চেয়ে বেশি ক্যালোরি থাকে। এই জাতীয় খাবার খেলে তৃপ্তিবোধও হয়।

    তার মতে, সীমিত পরিমাণে অলিভ অয়েল, অ্যাভোকাডো, মাছ, বাদাম এবং বীজের মতো খাবার থেকে স্বাস্থ্যকর স্বাথ্যকর ফ্যাট সীমিত পরিমাণে গ্রহণ করা ভালো।

    অধ্যাপক স্টাবস সাধারণত প্রক্রিয়াজাত খাবার এড়ানোর পরামর্শ দিয়েছেন। তবে তিনি মনে করেন আপনি যা খেতে ভালোবাসেন, সেটা ছেড়ে দেওয়ার দরকার নেই।

    তিনি বলেছেন, “ডায়েটের ৮০ শতাংশ স্বাস্থ্যকর, কম ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার হতে পারে এবং বাকি ২০ শতাংশ আমাদের প্রিয় খাবার বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হতে পারে।” তবে কতটুকু খাচ্ছেন তা নিয়ে দুশ্চিন্তা না করে, পরিমিত পরিমাণে খাবার খাওয়া এবং সুস্থ থাকার কথা বলছেন দুই বিশেষজ্ঞই। বিবিসি বাংলা

    Advertisement for African All Media List
    খাদ্যাভ্যাস খাবার থালার আকার সম্পর্ক স্বাস্থ্যে
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ফের নেপালে রাস্তায় জেন জি: কার্কির পদত্যাগ দাবিতে বিক্ষোভ
    পরের কন্টেন্ট হংকংকে ৪ উইকেটে হারালো লঙ্কানরা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    জীবনধারা

    শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?

    জীবনধারা

    সম্পর্ক গোপন রাখলে কি ঘনিষ্ঠতা বাড়ে? ডিজিটাল যুগে ব্যক্তিগত জীবনের গুরুত্ব

    স্বাস্থ্য

    ই-হেলথ কার্ড : ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের নতুন দিগন্ত

    স্বাস্থ্য

    মেনিনজাইটিস : মস্তিষ্কের এক নীরব ঘাতক; লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে জানুন

    স্বাস্থ্য

    পানির অভাবে যেসব সমস্যা হয়, কিভাবে মিলবে প্রতিকার

    বিশ্বজুড়ে

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...