Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ফরাসি উপকূলে সাইনবোর্ড ঝোলাচ্ছে যুক্তরাজ্য
    বিশ্বজুড়ে September 12, 2025

    ফরাসি উপকূলে সাইনবোর্ড ঝোলাচ্ছে যুক্তরাজ্য

    বিশ্বজুড়ে September 12, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ফরাসি উপকূলে সাইনবোর্ড
    বার্তাবাংলা ডেস্ক »
    ফরাসি উপকূলে সাইনবোর্ড

    ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের যুক্তরাজ্যমুখী যাত্রা ঠেকাতে নতুন প্রচারাভিযানে নামছে যুক্তরাজ্য৷ চ্যানেলে ছোট নৌকা থামাতে উত্তর ফ্রান্সের উপকূলে সাইনবোর্ড ও পোস্টার ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য৷

    এসব পোস্টারে লেখা থাকবে, ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় কোনো অভিবাসী যুক্তরাজ্য পৌঁছালে তাকে আবার ফ্রান্সে ফেরত পাঠানো হবে৷

    ফ্রান্সের কালে ও ডানকের্কের আশেপাশের সৈকতগুলোতে ইংরেজি ও ফরাসি ভাষায় এসব সাইনবোর্ড ও পোস্টার ঝোলানো হবে৷ এসব সাইনবোর্ডের মাধ্যমে অভিবাসীদের জানানো হবে, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছেন এবং পাচারকারী চক্রগুলো তাদের যুক্তরাজ্যের সুযোগ নিয়ে ভুল তথ্য দিচ্ছে৷

    এই প্রচারাভিযানে ফরাসি সরকারের অনুমোদন পেয়েছে যুক্তরাজ্য৷ ধারণা করা হচ্ছে, এই উদ্যোগটি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা থামাতে বেশ কার্যকর ভূমিকা রাখবে৷ তবে শরণার্থী সংস্থাগুলো এই পরিকল্পনাকে ‘চমকপ্রদ কৌশল’ মানতে নারাজ৷ তারা বলছে, অভিবাসীদের বাস্তব সহায়তা প্রয়োজন৷

    চলতি গ্রীষ্মে ফ্রান্সের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার৷ এটি বাস্তবায়ন করবে ব্রিটিশ হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ অভিবাসন ইস্যুতে তীব্র রাজনৈতিক চাপের মুখে থাকা ব্রিটিশ সরকার যেকোনো ভাবে ইংলিশ চ্যানেলে ছোট নৌকা থামাতে তৎপর৷

    হোয়াইটহল-এর একটি সূত্র বলেছেন, ‘‘ফরাসি ভূখণ্ডে প্রচারাভিযান চালাতে হোম অফিসকে অনুমতি দেয়াটা ফরাসি কর্তৃপক্ষের জন্য একটি বড় সিদ্ধান্ত৷ আমাদের নিশ্চিত করতে হবে, যারা চ্যানেল পাড়ি দিতে চান, তারা যেন জানতে পারেন এটি বিপজ্জনক পথ, যুক্তরাজ্যে তাদের জীবন সহজ হবে না এবং নতুন চুক্তির আওতায় তাদের ফেরত পাঠানো হতে পারে৷’’

    ২০২৪ সালের জুলাইয়ে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়েছেন৷ তাদের বেশিরভাগই উত্তর ফ্রান্সের সৈকত থেকে যাত্রা করেছেন৷

    চলতি বছর ৩০ হাজারেরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এ বছর মারা গেছেন অন্তত ২৩ জন অভিবাসী৷ এর মধ্যে মঙ্গলবার ও বুধবার দিন মারা গেছেন চার জন৷

    এই প্রচার হোম অফিসের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নেতৃত্বে তৈরি করা হয়েছিল৷ কিন্তু এখন তা বাস্তবায়ন করবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ৷ দায়িত্ব নিয়েই তিনি বলেছেন, যুক্তরাজ্যের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করাই তার ‘‘শীর্ষ অগ্রাধিকার’’৷

    শাবানা মাহমুদ দায়িত্ব নেয়ার দিন অর্থাৎ শনিবার অন্তত একহাজার ৯৭ জন অভিবাসী যুক্তরাজ্যে এসেছেন৷ যা দিনের হিসাবে সর্বোচ্চ আগমন৷

    গত জুলাইয়ে ফ্রান্সের সঙ্গে ‘‘ওয়ান ইন, ওয়ান আউট’’ চুক্তিতে সই করে যুক্তরাজ্য৷ এর আওতায় যুক্তরাজ্যে অনিয়মিতভাবে আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে৷ বিনিময়ে ফ্রান্সে থাকা সমান সংখ্যক অভিবাসীকে যুক্তরাজ্যে আসার অনুমতি দেয়া হবে৷

    এই চুক্তিকে ‘গেমচেঞ্জিং’ বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা৷ এর আওতায় অনেক অভিবাসীকে আটকও করা হয়েছে৷ তবে, এখনও কাউকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়নি৷ আশা করা হচ্ছে, চলতি মাসেই চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানোর কাজটি শুরু হবে৷ শুরুতে ৫০ জনের একটি দলকে ফেরত পাঠানো হতে পারে ইঙ্গিত মিলেছে৷

    প্রচারাভিযান নিয়ে সন্দিহান এনজিওগুলো

    সাইনবোর্ড টানানোর এই পরিকল্পনা কতটুকু কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে শরণার্থীদের নিয়ে কাজ করা এনজিওগুলো৷

    রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, ‘‘কঠোর সব কৌশল নেয়ার পরিবর্তে হোম অফিসের উচিত অভিবাসীদের সঠিক তথ্য ও পরামর্শ দেয়া৷ যাতে তারা রেড ক্রস বা ইউএনএইচসিআর-এর মতো বিশ্বস্ত সংস্থাগুলোর মাধ্যমে আশ্রয়ের আবেদন করতে পারেন৷’’

    তিনি আরো বলেন, ‘‘স্পষ্ট ও বাস্তবসম্মত সহায়তা দিলে মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিপজ্জনক যাত্রা থেকে বিরত থাকতে পারেন৷’’

    কেয়ার ফর কালে-এর প্রধান নির্বাহী স্টিভ স্মিথ বলেন, ‘‘মানুষ যুদ্ধ, নির্যাতন ও নিপীড়ন থেকে পালিয়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে উত্তর ফ্রান্সে পৌঁছেছেন৷ ফলে, যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার আশায় জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত তারা৷ একটি সাইনবোর্ড কাউকে চ্যানেল পাড়ি দেওয়া থেকে বিরত রাখতে পারবে না৷’’

    তিনি আরো বলেন, ‘‘সরকারের এখন এসব চমকপ্রদ কৌশল ও তথাকথিত প্রতিরোধমূলক পদক্ষেপ বাদ দেওয়া উচিত৷ চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করার একমাত্র উপায় হলো নিরাপদ ও সঠিক পথে আশ্রয়ের আবেদনের সুযোগ তৈরি করা৷ সরকার নিশ্চয় সৈকতে সাইনবোর্ড টানানোর জন্য ব্যয়ভার বহন করছে৷ কিন্তু আমরা চাইলে সেই অর্থ নিরাপদ পথে আবেদনের তথ্য দেয়ার কাজে ব্যবহার করতে পারি৷’’

    হোম অফিস শিগগিরই এই প্রচার শুরু করবে বলে আশা করা হচ্ছে৷ তবে, এই প্রকল্পের বাজেট সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

    Advertisement for African All Media List
    অভিবাসী ইংলিশ চ্যানেল উপকূল ছোট নৌকা পোস্টার ফ্রান্স যুক্তরাজ্য সাইনবোর্ড
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট হাসিনার শাসনামলে দেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচারের কাহিনী
    পরের কন্টেন্ট কানাডায় প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    May 25, 2026

    নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান

    May 25, 2026

    কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...