Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিশ্বজুড়ে July 20, 2025

    জটিল অস্ত্রোপচার : যমজ শিশুকে আলাদা করলেন চিকিৎসকরা

    বিশ্বজুড়ে July 20, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    যমজ শিশুকে আলাদা
    বার্তাবাংলা ডেস্ক »

    সাত মাস বয়সী সংযুক্ত (কনজয়েন) যমজ শিশু ইয়ারা ও লারাকে আলাদা করেছে সৌদি আরবের একটি বিশেষ সার্জিক্যাল দল। সাড়ে ১২ ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদেরকে আলাদা করে রিয়াদের কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন’স হাসপাতালে চিকিৎসকরা। এই হাসপাতালটি ন্যাশনাল গার্ডের অধীনে পরিচালিত কিং আবদুলআজিজ মেডিকেল সিটির অংশ।

    যমজ শিশুকে আলাদা

    এই অস্ত্রোপচারে নেতৃত্বে দেন অভিজ্ঞ সার্জন ড. আবদুল্লাহ আল রাবিয়া, যিনি আল রাবিয়া সৌদি কনজয়েন্ড টুইনস প্রোগ্রামের প্রধান ও রাজকীয় উপদেষ্টা। তার নেতৃত্বে অপারেশনে অংশ নেন ৩৮ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে ছিলেন শিশুরোগ সার্জন, অ্যানেসথেসিয়োলজিস্ট, অর্থোপেডিক ও ইউরোলজির বিশেষজ্ঞরা। খবর গালফ নিউজ

    পেটের নিচের অংশ ও পেলভিসে সংযুক্ত ছিল ইয়ারা ও লারা। যৌথভাবে ভাগাভাগি করছিল হজমতন্ত্রের অংশ, মূত্রতন্ত্র, প্রজননতন্ত্র,পেলভিক হাড়ের কিছু অংশ। অপারেশনের জটিলতা সত্ত্বেও, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং শিশু দুজনকেই স্থিতিশীল অবস্থায় অপারেশন শেষ করা হয়, জানান ড. রাবিয়া।

    এই সফল অস্ত্রোপচারটি ছিল সৌদি কনজয়েন্ড টুইনস প্রোগ্রামের ৬৫তম সফল বিয়োজন। গত ৩৫ বছরে এই প্রোগ্রাম ২৭টি দেশের ১৫০টি মামলার মূল্যায়ন করেছে।এটি বিশ্বের অন্যতম অভিজাত ও বিশ্বাসযোগ্য প্রোগ্রাম হিসেবে পরিচিত, যেখানে অত্যন্ত জটিল ও দুর্লভ যমজদের আলাদা করার অভিজ্ঞতা রয়েছে।

    এই অপারেশনটি নয়টি সুপরিকল্পিত ধাপে বিভক্ত ছিল, যেখানে ছিল বিস্তৃত প্রাক-অস্ত্রোপচার প্রস্তুতি, সার্জারির সময় সমন্বিত দলগত কাজ এবং জটিল পরবর্তী সেবার পরিকল্পনা। ড. আল রাবিয়া সতর্ক করে বলেন, ‘বিচ্ছিন্নকরণ সফল হলেও, সেরে ওঠার পথ এখনও দীর্ঘ।’

    শিশু দুজনকে শিশু ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, এরপর শুরু হবে দীর্ঘমেয়াদি পুনর্বাসন, যার মধ্যে থাকবে ফিজিওথেরাপি,মানসিক সহায়তা ও কাউন্সেলিং।

    ইয়ারা ও লারার জন্ম ৫ নভেম্বর ২০২৪ সালে। জন্মের সময় তাদের মোট ওজন ছিল ১০ কেজি এবং দুইজনেরই হাত-পা পরিপূর্ণভাবে গঠিত ছিল। কয়েক মাস ধরে চলে বিভিন্ন ইমেজিং, মূল্যায়ন ও অভ্যন্তরীণ পরামর্শ।

    শেষমেশ চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, বিচ্ছিন্নকরণ সম্ভব ও শিশুদের স্বার্থে এটি জরুরি। এই সফল অস্ত্রোপচার কেবল চিকিৎসা বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অর্জন নয়, বরং মানবতা, দলগত প্রচেষ্টা এবং সৌদি আরবের চিকিৎসা সক্ষমতার একটি দৃষ্টান্ত।

    Advertisement for African All Media List
    আলাদা ইয়ারা কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন’স চিকিৎসক জটিল অস্ত্রোপচার যমজ শিশু লারা সৌদি আরব
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন : উদ্বেগ ভারতের
    পরের কন্টেন্ট আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

    বিশ্বজুড়ে

    মাত্র ২১ বছরেই ১২ হাজার কোটি টাকার মালিক, কে এই তরুণী

    বিশ্বজুড়ে

    ইসরায়েলকে অপছন্দ করছে আমেরিকানরা : ট্রাম্প

    বিশ্বজুড়ে

    ট্রাম্পের রাজনৈতিক সূর্য কি অস্তমিত হতে শুরু করেছে?

    বিশ্বজুড়ে

    ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক

    বিশ্বজুড়ে

    উড়োজাহাজে ২ পাইলটের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...