Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ইস্টার দ্বীপের উপকূলেই কি থেমে যাচ্ছে মোয়াইদের মহাকাব্য?
    বিবিধ July 13, 2025

    ইস্টার দ্বীপের উপকূলেই কি থেমে যাচ্ছে মোয়াইদের মহাকাব্য?

    বিবিধ July 13, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    মোয়াই মূর্তি
    বার্তাবাংলা ডেস্ক »

    ইস্টার দ্বীপের বিখ্যাত মোয়াই মূর্তিগুলো ক্রমশ সমুদ্রে বিলীন হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ক্ষয়ের ফলে ঐতিহ্য হারানোর আশঙ্কায় রাপা নুই সম্প্রদায় এখন ঐতিহ্য রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

    মোয়াই মূর্তি

    চিলি উপকূল থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে প্রায় ১ হাজার মোয়াই মূর্তি ছড়িয়ে রয়েছে। এটি ওয়াশিংটন ডিসির আকারের একটি বিচ্ছিন্ন দ্বীপ। এসব মূর্তির বেশিরভাগই আগ্নেয়গিরির ঢালে টাফ নামক নরম আগ্নেয় শিলা খোদাই করে তৈরি। টাফ স্বভাবতই ভঙ্গুর, ফলে বাতাস, বৃষ্টি ও সমুদ্রের লবণাক্ততার কারণে মূর্তিগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

    মোয়াই মূর্তিগুলো পলিনেশিয়ান পূর্বপুরুষদের প্রতীক হিসেবে খ্রিষ্টীয় একাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে নির্মিত হয়। মূর্তিগুলো দ্বীপের উপকূল বরাবর আহু নামক পাথরের প্ল্যাটফর্মে স্থাপন করা হয়েছে। কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও শক্তিশালী ঢেউ এখন এসব প্ল্যাটফর্মকেও হুমকির মুখে ফেলেছে।

    ট্যুর গাইড মারিয়া টুকি বলেন, ‘আমার বাবা বলতেন, একদিন মোয়াই আবার সমুদ্রে ফিরে যাবে।’ তার বাবা ছিলেন একজন খ্যাতনামা মোয়াই ভাস্কর। এখন তার মতো অনেকেই নিজেদের চোখের সামনে মূর্তিগুলোর অবক্ষয় প্রত্যক্ষ করছেন।

    মোয়াইগুলোর রক্ষণাবেক্ষণে রাসায়নিক আবরণ, থ্রিডি স্ক্যানিং, সমুদ্রপ্রাচীর নির্মাণ এবং ঐতিহ্যবাহী খোদাই পদ্ধতির পুনরুজ্জীবনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাও হেনুয়া আদিবাসী গোষ্ঠী দ্বীপের জাতীয় উদ্যান পরিচালনার পাশাপাশি সংরক্ষণকাজের নেতৃত্ব দিচ্ছে। ইতালীয় বিশেষজ্ঞদের সহায়তায় ক্ষতিগ্রস্ত মূর্তিতে আগুন ও আর্দ্রতা প্রতিরোধে রাসায়নিক চিকিৎসা শুরু হয়েছে। তবে অর্থায়ন ও আমদানি শুল্ক বড় চ্যালেঞ্জ।

    ইতিহাসবিদরা জানান, মোয়াই তৈরি ও স্থাপনের শুরু থেকেই এগুলো ক্ষয়প্রবণ ছিল। পরিবেশগত পরিবর্তনের পাশাপাশি পাখি, গবাদি পশু এবং এমনকি পর্যটকদের অসাবধানতাও ক্ষতির জন্য দায়ী।

    ২০২০ সালে একটি ট্রাক দুর্ঘটনায় একটি মোয়াই ক্ষতিগ্রস্ত হয়। ২০১৬ সালের ইউনেস্কো প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে মোয়াই বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ঐতিহ্যবাহী স্থানে পরিণত হয়েছে।

    সংস্কৃতি রক্ষায় কিছু স্থানীয় বিশ্বাস করেন, মূর্তিগুলোর জাদুঘরে স্থানান্তরই শ্রেয়। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে থাকা বিখ্যাত হোয়া হাকানানাই’আ মূর্তির প্রসঙ্গে তারা বলেন, নিরাপদ পরিবেশে এটি বিশ্ববাসীর কাছে রাপানুই সংস্কৃতির প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছে।

    অন্যদিকে, অনেকে মনে করেন, মূর্তিগুলো দ্বীপেই থাকা উচিত—এটাই তাদের প্রকৃত ‘জীবনচক্র’।

    তবে রাপা নুইয়ের অনেকের কাছে মোয়াই শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক নিদর্শন নয়, বরং দ্বীপের পরিচয় ও টিকে থাকার প্রতীক। এগুলো প্রতিবছর লাখো পর্যটককে আকৃষ্ট করে, যা দ্বীপের অর্থনীতির মূল চালিকাশক্তি। চিলি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ক্লদিও ক্রিস্টিনো-ফেরান্দোর মতে, এই স্মৃতিচিহ্নগুলোর ক্ষয় ‘অগ্রহণযোগ্য’ এবং এগুলোকে রক্ষা করা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব।

    মাও হেনুয়া গ্রুপ চাইছে সংরক্ষণকে কেবল রক্ষণশীল প্রচেষ্টা হিসেবে না দেখে, নতুন খোদাই ও কারুশিল্পের মাধ্যমে ঐতিহ্যকে জীবন্ত রাখা হোক। টুকির বাবার খোদাই করা মূর্তিগুলো এখন চিলি, স্পেন ও জাপানের বিভিন্ন শহরে রাপানুই সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছে।

    টেপানো মার্টিন বলেন, ‘মোয়াই কেবল মূর্তি নয়, আমরা এগুলো সংরক্ষণ করি, কারণ এর ভেতরেই আছে আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষ এবং আমাদের অস্তিত্বের গল্প।’ সূত্র: বিবিসি

    Advertisement for African All Media List
    ইস্টার দ্বীপ উপকূল চিলি উপকূল জলবায়ু জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক ক্ষয় মহাকাব্য মোয়াই মূর্তি রাপা নুই সম্প্রদায় রাসায়নিক আবরণ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট লঙ্কানদের ১৭৮ রানের চ্যালেঞ্জ দিলো টাইগাররা
    পরের কন্টেন্ট মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনার সুযোগ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    May 25, 2026

    নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান

    May 25, 2026

    কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...