Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ভারত-পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়
    বিশ্বজুড়ে May 10, 2025Updated:May 10, 2025

    ভারত-পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়

    বিশ্বজুড়ে May 10, 2025Updated:May 10, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় এক বিদেশি নাগরিকসহ ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত।

    তবে, হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও।

    এ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকি শেষ পর্যন্ত সংঘাতে রূপ নেয়, যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করতে চলেছিল।

    ঘটনার শুরু থেকে ১৯ দিনের উত্তেজনা :

    ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম রিসোর্টে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়, যার ফলে আঞ্চলিক সংঘাত শুরু হয়। পরদিন ভারত কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে, সীমান্ত বন্ধ করে এবং পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ জল চুক্তি স্থগিত করে। এই হামলায় মদদ দেয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে।

    ২৪ এপ্রিল ভারত ও পাকিস্তান একে অন্যের নাগরিকদের ভিসা বাতিল করে। পাকিস্তান ভারতের মালিকানাধীন বা ভারত-পরিচালিত সমস্ত বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ২৫ এপ্রিল সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ‍দুই দেশের সেনাদের গুলি বিনিময় হয়, যা ২ মে পর্যন্ত চলে।

    এরপর ৩ মে পাকিস্তান ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ভারত পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোকে তার বন্দরে প্রবেশ করতে নিষেধ করে এবং ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে পাকিস্তানি বন্দরে যেতে নিষেধ করে।

    চলমান উত্তেজনার মধ্যে ৭ মে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। এতে অনেকেই হতাহত হোন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এমন অন্তত ৯টি স্থানে এই হামলা চালানো হয়েছে।

    পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। যদিও পাকিস্তানের দাবি, তারা বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই হামলাকে যুদ্ধের প্রথম ধাপ হিসেবে অভিহিত করে বিশেষজ্ঞরা। 

    ৮ মে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করে ভারত। দিল্লি জানায়, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ৯ মে ভারত এক সপ্তাহের জন্য তাদের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল স্থগিত করেছে। জি-৭ দেশগুলো উভয় পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ থাকার আহ্বান জানায়।

    ১০ মে ভোরে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ। ব্যবহার করা হয় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র।

    পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতির কথা জানান।

    ট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ‍দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সের ফোন কথা হয়েছে। দুজনের মধ্যে স্থির হয়েছে ১০ মে বিকেল ৫টা থেকে দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

    পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।

    যেভাবে যুদ্ধবিরতি :

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘণ্টার জোরাল প্রচেষ্টায় ভারত-পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। 

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কো রুবিও নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, আমি এবং জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনীর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি।

    মার্কো রুবিও আরও জানান, দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা শুরু করার বিষয়ে রাজি হয়েছে।

    Advertisement for African All Media List
    কাশ্মীর পেহেলগাম পেহেলগামে বন্দুকধারীদের হামলা বন্দুকধারী ভারত-পাকিস্তান
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
    পরের কন্টেন্ট স্বৈরাচার যাতে আর সুযোগ না পায় সেজন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ : তারেক

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...