গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষেরসামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত।
গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প। এখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যায়ের মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য দৃশ্যমান ধারণা তৈরি করে।
গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। এটি এমন একটি জনপ্রিয় এবং সৃজনশীল প্রক্রিয়া যেখানে আপনি নিজের ক্রিয়েটিভিটিকে প্রফেশনে বদলে দিতে পারেন।
মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের আওতায়। গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম। গার্মেন্টসখাতের যে-কোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়।
আর আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী-বিখ্যাত। তাই এ খাতে যোগ দিলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী হবে।
আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজের সুযোগ পাবেন যদিদক্ষ ডিজাইনার হতে পারেন। পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে এই ডিজাইনিং প্রয়োজন হয়।
ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এতো জনপ্রিয়?
ক্যারিয়ার হিসেবে এই গ্রাফিক্স ডিজাইনিং কেন এতো জনপ্রিয়তা অনেক মানুষেরই কৌতূহল। আসলে সত্যি কথা বলতেগেলে এর অসংখ্য কারণ রয়েছে। যে কেউই চাইবে এমন একটি পেশা নির্ধারণ করার জন্য যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। চলুন দেখে আসি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার হিসাবে কেন এতো জনপ্রিয়?
সৃজনশীল পেশা
গ্রাফিক্স ডিজাইন পরিপূর্ণরূপে একটি সৃজনশীল পেশা। এইপেশায় আপনার সৃজনশীলতাই আপনার মূল হাতিয়ার, পুঁথিগত বিদ্যা এখানে তেমন একটা কাজে আসে না। আপনি যদি সৃজনশীল না হন, তাহলে আপনি এই সেক্টরে উন্নতি করতে পারবেন না।
গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার সঠিকভাবে না জানলে আপনি আপনার সৃজনশীলতা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। আপনাকে অনেক চর্চা এবং ধৈর্য্যের সাথে বিভিন্ন প্রজেক্ট করতে হবে নিজের কাজের পারদর্শিতা বাড়িয়ে নেওয়ার জন্যে।
আপনি হয়ত অনেক ডিজাইন অনলাইনে পাবেন, কিন্তু নিজেকে যদি সেই ফ্রি ডিজাইনগুলোর মধ্যেই আটকে রাখেন তাহলে আপনার জন্যে এই পেশা নয়। আপনাকে নিজেকে শেখার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
আপনি যত বেশি সৃজনশীলতার সাথে আপনার আইডিয়া ফুটিয়ে তুলতে পারবেন ততই আপনার কাজের কোয়ালিটি উন্নত হবে। আপনি যদি আপনার সৃজনশীলতাকে স্বাধীনভাবে ফুটিয়ে তুলতে ভালবাসেন তাহলে গ্রাফিক্স ডিজাইন পেশায় আপনি উন্নতি করতে পারবেন।
উচ্চতর চাহিদা
বর্তমান বিশ্বে ভিজ্যুয়াল কনটেন্ট সব থেকে বেশি পপুলার হচ্ছে। সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনও অনেক বেশি চাহিদাপূর্ণ হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্যে এখন গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য হয়ে উঠেছে।

গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে, কারন এই ইন্ডাস্ট্রিতে পেশাগত মানুষ হাতে গোনা। আপনি যদি নিজেকে এই কাজে পারদর্শী করে তুলতে পারেন তাহলে বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে চাকরি পেতে পারেন। যেখানে আপনার বেতনের পরিমাণ তুলনামূলক অনেক বেশি।
বাড়িতে বসে কাজের সুযোগ
গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি যেকোন জায়গায় বসে এই কাজ করতে পারেন। আপনাকে কোন অফিসে বসে কাজ করতে হবে না। আপনি চাইলে ঘরে বসে কাজ করতে পারেন।
শুধু মাত্র একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করেই আপনি কাজ শুরু করতে পারবেন যে-কোন জায়াগায় বসে। এই পেশাটা সম্পূর্ণরূপে কাজের পারদর্শিতার ওপর নির্ভর করে বলে, শিক্ষাগত যোগ্যতা খুব বেশি জরুরি হিসাবে ধরা হয় না। আপনি যদি পারদর্শী হন, তাহলেই আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন।
কাজের স্বাধীনতা
গ্রাফিক্স ডিজাইনাররা স্বাভাবিকভাবে স্বাধীনচেতা হন। তাঁরা স্বাধীনভাবে কাজ করতে ভালবাসেন। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজে নিজেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। আপনি নিজের পোর্টফোলিও ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে নিজেই কাজ করতে পারেন।
আপনি অনলাইনে অনেক প্লাটফর্ম পাবেন যেখানে আপনি নিজের একাউন্ট ক্রিয়েট করে নিজের কাজগুলো প্রদর্শন করে রাখতে পারেন। আপনার কাজ দেখে যদি কারো ভাল লাগে তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রজেক্টে কাজ করার জন্যে।
আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে এখনই কাজ শুরু করে দিতে পারেন। ঘুড়ি লার্নিং-এর গ্রাফিক্স ডিজাইন কোর্সে এখনই রেজিস্ট্রেশন করুন এবং গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করে দিন।
অধিক আয়ের সুযোগ
যেহেতু বর্তমান বিশ্ব ভিজুয়্যাল কন্টেন্ট এর দিকে ঝুকে পড়ছে, আপনি চাইলে এখনই গ্রাফিক্স ডিজাইন শিখে অধিক আয় নিশ্চিত করতে পারেন। আপনি হয়ত জানেন না যে অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র লোগো ডিজাইন করার জন্যে লাখ লাখ টাকা ব্যয় করে।
আপনি যদি ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সেক্টরে কাজ করতেপারবেন। এছাড়া বিভিন্ন ই-কমার্স কোম্পানি আছে যারা তাঁদের প্রোডাক্টগুলো ভালোভাবে তাদের ওয়েবসাইটে ফুটিয়ে তুলতে গ্রাফিক্স ডিজাইনারদের সাহায্য নিয়ে থাকে।
চাকরির সুযোগ
গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনি দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। বিদেশি কোম্পানিগুলোতে কাজ করার চেয়ে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করা শুরু করেন।
কারণ একবার কাজ করতে থাকলে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এবং তাদের মাধ্যমেই বিভিন্ন দেশের কোম্পানির সাথে কাজের সুযোগ পাবেন।
পাশাপাশি আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে দেশি কোম্পানিতে কাজ করতে চান, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে গ্রাজুয়েট হতে হবে এবং এই বিষয়ক সার্টিফাইড কোর্স করতে হবে।
তবে অনেক দেশি কোম্পানিও এখন একাডেমিক যোগ্যতার থেকেও দক্ষতার ওপরেই বেশি ফোকাস দিচ্ছে। আপনি চাইলে ওইসব কোম্পানিতে কাজ করতে পারেন।
প্রতিভা দেখানোর সুযোগ
আমরা সকলেই জানি বাংলাদেশে প্রতিভা দেখানোর সুযোগ কম। সুযোগ থাকলেও সেগুলার তেমন মূল্যায়ন হয় না। গ্রাফিক্স ডিজাইন শিখলে আপনি দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন।
সেক্ষেত্রে আপনার যদি প্রতিভা থাকে, তাহলে সেটা দেখানোর ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে হবে না। আপনি যথাযথ মূল্যায়নও পাবেন। আপনার প্রতিভা গুলো চাইলে পোর্টফোলিও আকারে মার্কেটপ্লেসগুলোতে প্রদর্শন করতে পারবেন। সেগুলো দেখে ক্লায়েন্ট আপনাকে খুব সহজেই খুঁজে নিতে পারবেন।
উচ্চশিক্ষিত না হলেও চলে
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাকে কোনো উচ্চতর ডিগ্রিধারী হওয়া লাগবে না। মার্কেটপ্লেসগুলোতে অনেক মানুষ আছে যারা স্কুলের গন্ডিও ঠিক করে পার করতে পারেন নি। ছাত্র থেকে শুরু করে গৃহিণীরা পর্যন্ত এখন গ্রাফিক্স ডিজাইনের কাজের সাথে সংযুক্ত।
এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট থাকে না অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে। তাই আপনি খুব বেশি একটা শিক্ষিত না হয়েও গ্রাফিক্স ডিজাইন শিখে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারেন। এখানে কেউ আপনার কাছে শুনতে চাইবে না যে আপনি কতটা শিক্ষিত। এখানে আপনার ক্লায়েন্টরা শুধু দেখতে চাইবে আপনার দক্ষতা।
ভবিষ্যৎ সম্ভাবনা ও সম্মানজনক আয়
আরও বড় একটি আশার বাণী হচ্ছে এই খাতের ভবিষ্যত সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে এমন একটি সময় এসে গেছে যেখানে আমরা মার্কেটিং বলতে অনেকক্ষেত্রেই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংকেই বুঝি।
একটা সময় এর মাত্রা ও আওতা আরও বাড়বে। নতুন নতুন ডিজিটাল মার্কেটিং এর মেথড বের হবে যেগুলো মুলত গ্রাফিক্স ডিজাইনের ওপর নির্ভরশীল হবে। তাই যাঁরা এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার দাঁড় করানোর কথা ভাবছেন, তাঁরা নিঃসন্দেহে অনেক সুদূরপ্রসারী একটা সিদ্ধান্ত নিয়েছেন।
একদম শুরুতে একজন স্কিলফুল গ্রাফিক্স ডিজাইনার অনায়াসে দেশীয় কোম্পানি থেকে মাসে ১০-২০ হাজার টাকা আয় করতে পারে। অভিজ্ঞতা-ভেদে আয়ের ভিন্নতা আসে যেমন একজন অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা অনায়াসে আয় করতে পারে।
অনেকে দীর্ঘ কাজ করার পর নিজের এজেন্সি শুরু করে তখন সে একই সাথে দেশি এবং বিদেশি ক্লাইন্টদের সাথে কাজ করে মাসে ৭-৮ লাখ টাকা আয় করতে পারে।
গ্রাফিক ডিজাইনের কাজের ধরণ
প্রথমত গ্রাফিক্স ডিজাইন ২টা ভাগে বিভক্ত
- স্টিল ইমেজ গ্রাফিক্স
- মোশান গ্রাফিক্স
স্টিল ইমেজ গ্রাফিক্স আবার মূলত তিন রকম :
- রাস্টার ইমেজ (পিক্সেল বেসিস)
- ভেক্টর ইমেজ (পিক্সেল ইন্ডিপেন্ডেন্ট)
- টাইপোগ্রাফি (২ রকমের হয়ে থাকে)
মোশান গ্রাফিক্স প্রধানত ২ প্রকার
- এনিমেশান গ্রাফিক্স
- ভিডিও গ্রাফিক্স
অনেকেই এনিমেশানকে গ্রাফিক্সের অন্তর্ভুক্ত মনে করেন নাহ।কারন এনিমেশান হছে Create something from nothing অন্যদিকে গ্রাফিক্সের জন্যে কিছু না কিছু স্টক লাগেই। তবে বর্তমানে এনিমেশান বা ভিডিও গ্রাফিক্স এটাকেও গ্রাফিক্সের অন্তর্ভুক্ত ধরা হচ্ছে।
এটা মূলত ২ ধরনের হয় 2D আর 3D। বর্তমানে 3D এনিমেশানের চাহিদা দিন দিন বাড়ছে। ভিডিও গ্রাফিক্স নিয়ে অনেক কিছুই করা যায়। মূলত টিভির বিজ্ঞাপনের কাজ করাই এর প্রধান কাজ। এর মধ্যেই আছে ইনফো গ্রাফিক্স আর আর সিনেমাটোগ্রাফি।
গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে যে টুলসগুলো সম্পর্কে জানতে হবে
১. PHOTOSHOP (PS)
গ্রাফিক ডিজাইনের জগতে Adobe একটি পরিচিতসফটওয়্যার। গ্রাফিক নিয়ে কাজ করেও Adobe Photoshop ব্যবহার করেন না এমন মানুষ হয়ত খুঁজেই পাওয়া যাবে না কারণ যাঁরা গ্রাফিকাল কাজগুলো করেন তাঁদের কাছে Photoshop অন্যতম একটি সফটওয়্যার।
গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ারের প্রতিটি ধাপেইআপনাকে ফটোশপ ব্যবহার করতে হবে। যেমন : ধরুন আপনার পুরনো একটি ফটো রিটাচিং করতে হবে, ছবির রং পরিবর্তনকরতে হবে, এক্ষেত্রে আপনি Photoshop-এর মাধ্যমে খুবসহজেই এই কাজটি করতে পারবেন।
এছাড়াও Adobe Ps এরমাধ্যমে আপনি ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্ট এড , ফটোম্যানুপোলিশনসহ আরো অনেক কিছুই করতে পারবেন। সুতরাং গ্রাফিক ডিজাইনের শুরুটা আপনি ফটোশপের বেসিককিছু টুলস দিয়েই শুরু করতে পারবেন।
২. ADOBE ILLUSTRATOR (AI)
Adobe সফটওয়্যারের আরেকটি জনপ্রিয় অ্যাপলিকেশনসফটওয়্যার হল : Adobe Illustrator. গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে আপনাকে ইলাস্ট্রেটর দিয়ে কী কী করতে পারবেন তা সম্পর্কে জানতে হবে।
Adobe Illustrator-এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কার্ড যেমন : ভিজিটিং কার্ড, ইনভাইটেশন কার্ড, বিজনেস কার্ড সহপোস্টার, লিফলেট, বইয়ের কাভার পেজ, ব্যানার ইত্যাদিডিজাইন করতে পারবেন।
এ ছাড়াও আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বা ভিডিওতে ক্যারেকটার বা কার্টুন দেখে থাকি। এ সকল ক্যারেকটার ডিজাইন এবং সকল ধরনের ডিজাইনের বিভিন্ন শেইপও আপনি Adobe Illustrator (Ai) দিয়ে খুব সহজেই করতে পারেন।
৩. INDESIGN
Adobe-এর বিশেষ একটি বৈশিষ্ট্য হল এটি এমন একটি সফটওয়্যার যা প্রতিটি ডিজাইন ফাংশনের জন্য আলাদাভাবে কিছু অ্যাপলিকেশন সফটওয়্যার তৈরি করেছে ৷ Adobe Indesign তার মধ্যে একটি ৷
আমরা অনেকেই পেইজমেকার সম্পর্কে জানি, আবারঅনেকেরই হয়ত এ সম্পর্কে একদমই ধারণা নাই।। Adobe Indesign (In) সেরকমই একটি অ্যাপলিকেশন সফটওয়্যার। Indesign-এর মাধ্যমে আপনি সকল ধরনের প্রিন্টিং ম্যাটেরিয়ালের কাজ করতে পারবেন ৷ যেমন ধরুন : বই, নিউজপেপার, ম্যাগাজিন,ই-বুক বা যে-কোন লেখার কাজ এবংসেগুলো খুব সহজেই ছাপাতে পারবেন।
৪. ADOBE XD
গুগলে সার্চ করলেই আমরা আকর্ষণীয় কিছু ওয়েবসাইট দেখতে পাই ৷ শুধু কি তাই? মোবাইলের অ্যাপসগুলো দেখেও আমরা মাঝে মাঝে বেশ মুগ্ধ হই৷ ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্স-এর এই ডিজাইনগুলো কোন না কোন প্রফেশনাল UI/UX ডিজাইনার দিয়ে করা হয়।
ওয়েবসাইটের ইউজার ইন্টারফেজ, মোবাইল অ্যাপ্স-এর এই ডিজাইনসহ ইউজার এক্সপেরিয়েন্সের কাজগুলো এবং অন্যান্য ওয়্যারফ্লেম, প্রটোটাইপিং-এর কাজগুলোও Adobe Xd দিয়ে করতে পারবেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে-কেউ যদি ইউজার ইন্টারফেস (UI) ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকে সে খুব সহজেই Adobe Xd এবং Adobe Xd-এর ফাংশনগুলো ব্যবহার করে নিজের পছন্দমত একটি UI/UX design তৈরি করতে পারবে।
৫. FIGMA
Adobe Xd-এর মত Figma-তেও আপনি ইউজার ইন্টারফেজ ডিজাইন এবং ইউজার এক্সপেরিয়েন্স (UI)-এর কাজ করতে পারবেন ৷ মোট কথা, আপনি যদি বেসিক গ্রাফিক জানার পর আরও এডভান্সড কিছু ডিজাইন বা প্রফেশনাল ডিজাইনেরকাজ করতে চান তাহলে গ্রাফিক ডিজাইনের বিস্তর ধাপ Ul/ UX ডিজাইনের কাজগুলো করতে পারবেন Figma-এর মাধ্যমে৷ আর Figma হল Ul/UX-এর জন্য সবচেয়ে কার্যকরি সফটওয়্যার যেটি Adobe Xd-এর চেয়েও অধিক উন্নত ৷ কারণ Figma-তে আপনি ডিজাইনের জন্য অনেক বেশি টুলস, এলিমেন্ট এবং প্লাগইনসহ আরও প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন ৷
৬. PREMIER PRO
গ্রাফিক্স ডিজাইন মানে নতুন মাত্রায় একটি ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করা আর সেটা যে শুধুমাত্র ফটো দিয়েই সম্ভব তা কিন্তু নয়l ধরুন আপনি আপনার প্রতিষ্ঠানের কোন একটি প্রডাক্টের ভিডিওগ্রাফি করতে চান ৷
আপনার ক্যামেরার প্রতিটি শট যে একদম নিখুঁত হবে তা কিন্তু নয়।
এই ভিডিওটিতে হয়ত অনেক কিছু যোগ করতে হতে পারে আবার হয়ত ভিডিও থেকে কিছু শর্টকাট করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলেই Premier Pro ব্যবহার করে খুব সুন্দর একটি ভিডিও এডিট করে ফেলতে পারবেন। এছাড়াও Pr সফটওয়্যারেআপনি বেশ কিছু ফিচার এবং এলিমেন্টস পাবেন যেগুলোভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তোলে ৷
৭. AFTER EFFECT
ভিডিওগ্রাফির কাজগুলো যে শুধু Pr দিয়েই করতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলেই ভিডিও এডিটিং-এর কাজগুলো After Effect সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন ৷ After Effect (Ae) তে আপনি আরো কিছু এক্সট্টা সুবিধা পাচ্ছেন যেমন : আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং ছাড়াও 2D, 3D ভিডিও মেকিং, প্রোডাক্টের এড এবং প্রমোশনের কাজগুলোও অত্যন্ত সফলভাবে করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনের বেশ কয়েকটি মূলনীতি রয়েছে, সেগুলো হলো :
- ব্যালেন্স (balance) বা সমতা
- কনট্রাস্ট (contrast) বা বৈপরীত্য
- এম্ফেসাইজ (emphasize) বা গুরুত্ব
- মুভমেন্ট (movement) বা গতিবিধি
- প্রোপোর্শন (proportion) বা অনুপাত
- রিদম (rhythm)
প্রযুক্তির জগতে নিজেকে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে এই নীতিগুলো মেনে চলার কোন বিকল্প নেই। কেননা এই মূলনীতিগুলো একটি ডিজাইনকে শুধু স্থিতিশীলতাই নয় বরং একটি সুনির্দিষ্ট নিয়মও কাঠামোর মাঝে রাখতে সাহায্য করে।
গ্রাফিক্স ডিজাইন করার সফটওয়্যার
বর্তমান সময়ে অন্যতম পাঁচটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার হলো…
১. ADOBE CREATIVE SUITE
এই সফটওয়্যার বান্ডলটির মাঝে আপনি পেয়ে যাচ্ছেন গ্রাফিক্সডিজাইন এর বেশ কয়েকটি উপকারী সফটওয়্যার। এগুলোরমাঝে Adobe photoshop, Adobe InDesign, Adobe illustrator ইত্যাদি উল্লেখযোগ্য।
২. AFFINITY DESIGNER
Adobe illustrator এর তুলনায় বেশ সহজলভ্য এই গ্রাফিক্সডিজাইন সফটওয়্যারটিতে রয়েছে ভার্সেটাইল গ্রিড সিস্টেম(versatile grid system), Accurate zoom Feature-এর সুবিধা।
৩. INKSCAPE
যারা গ্রাফিক্স ডিজাইনয়ে একেবারেই নতুন, কিংবা শখের বশেGraphic Design শুরু করতে চান, তাদের জন্য এইসফটওয়্যারটি বেশ কাজের। আরেকটি সুবিধা হলো, আপনি যদি Adobe photoshop বাAdobe illustrator এ দক্ষ হয়ে থাকেন, তাহলে Inkscape এক্সেস করা আপনার জন্য ব্যাপারই না।
৪. GNU IMAGE MANIPULATION PROGRAM (GIMP)
এই দারুণ Graphic design সফটওয়্যারটিকে নিয়ে বলে শেষকরা যাবেনা। এতে রয়েছে বিনামূল্যেই অনেক ফটোশপ ফিচারএক্সেস করার সুযোগ। এছাড়াও যারা কোডিং এ পারদর্শী, তারাএই সফটওয়্যারটিকে তাদের মনমত কাস্টমাইজ করে নিতেপারবেন। এর আরেকটি সুবিধা হল, এটি windows ছাড়াও Linux, macOS, BDS ইত্যাদি অপারেটিং সিস্টেমে ইন্সটল করা যায়।
৫. XARA DESIGNER PRO X
তুখোড় কর্মদক্ষতার অধিকারী এই গ্রাফিক্স ডিজাইনিংসফটওয়্যারটিতে আপনি পাচ্ছেন ওয়েবসাইট এবং প্রিন্টডিজাইন এর জন্য বেশকিছু নান্দনিক ইলাস্ট্রেশন টুলস। এছাড়াও এই সফটওয়্যার থেকে আপনি ড্রপবক্স (Dropbox) এবং গুগল ড্রাইভে যেকোন ফাইল sync ও করতে পারবেন।
গ্রাফিক ডিজাইন শেখার ওয়েব সাইটের তালিকা…
গ্রাফিক্স ডিজাইনার টিপস: ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল, রিসোর্স ও অনলাইন প্রশিক্ষণেরজন্য এই সাইটটি প্রচুরজনপ্রিয়। বলাযায় এটি গ্রাফিক্স ডিজাইন শেখার অন্যতমসেরা ওয়েবসাইট : http://graphicdesignertips.com
ফটোশপ স্টার : এই সাইটি অনেক আগের । ১৭ বছর ধরেসফল ভাবে কাজকরছে এই সাইটি। ডিজাইনাদের জন্যগুরুত্বপূর্ণ অনেক কিছুরয়েছে। ওয়েবসাইট: http://www.photoshopstar.com/
দ্য ফটোশপ রোডম্যাপ : গ্রাফিক্স ডিজাইনের সেরাটিউটোরিয়ালগুলো পেতে এইসাইট অনন্য। ওয়েব: http://www.photoshoproadmap.com/
পিএসডি টুটস : পিএসডি টাট+ ফটোশপ ভিত্তিকসবচেয়েজনপ্রিয় ও বৃহৎওয়েবসাইট। সম্পূর্ণ ওয়েবসাইটটি ফটোশপকেন্দ্রিককরে তৈরী করা হয়েছে। ওয়েবসাটি: http://psdtuts.com/
কায়লুন ডিজাইন : যাঁরা ফটোশপে কাজ করেন। তাঁদের জন্য এইসাইটি। ওয়েব: http://kailoon.com/
ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক : ফুয়েলব্রান্ড নেটওয়ার্কে ওয়েবডিজাইনিং সম্পর্কিত বিভিন্ন আপডেট, টুলস, বিভিন্ন খবরাখবরদেওয়া হয়। ওয়েব : http://www.fuelbrandnetwork.com/
ফটোশপ টিউটর : এটিও টিউটোরিয়াল ও রিসোর্সের জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট। ওয়েব : http://www.pstut.info/
কম্পিউটার আর্টস : ১৫ ডলারের এইম্যাগাজিনটির কিছুঅংশসাইটটি থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। ওয়েব : http://www.computerarts.co.uk/tutorials
দ্য বেস্ট ডিজাইনস : বেস্ট ডিজাইনস এবং ওয়েবডিজাইনিং এরওপর আরএকটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। বাচাইকৃত তালিকায়আরও একটি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইটএটি। সাইট : http://www.thebestdesigns.com/
ফোলিও ফোকাস : ফোলিওফোকাস পোর্টফোলিওডিজাইনারদের জন্যএকটি অনুপ্রেরণামূলক ওয়েবসাইট।অসাধারণ পোর্টফোলিও সাইটগুলোর গ্যালারি হলএইওয়েবসাইটটি। ওয়েব : http://foliofocus.com/
ব্লগ ডিজাইন হিরোস : ব্লগ ডিজাইন হিরোস ও ফোলিও ফকাসএরা একই নেটওয়ার্কের আওতাভুক্ত। দুইটা সাইটই একই রকমও অনুপ্রেরণামূলক। ওয়েব : http://blogdesignheroes.com/
দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু গ্রাফিক্স ডিজাইন ব্লগ
আমাদের কন্টেন্টের এই পর্যায়ে আমরা দেখবো দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু গ্রাফিক্স ডিজাইন ব্লগ…
লোগোড
এই ব্লগটি মূলত লোগো সম্পর্কিত। এক পেইজের এই ব্লগটিপ্রায় এক যুগ ধরে বাজার দখল করে আছে। খুবই সহজকাঠামোতে তৈরি এই ব্লগে আপনি পাবেন অনেক ধরণেরলোগো ও সেই লোগো সম্পর্কিত তথ্যাবলী। লোগোডের রিসোর্সসেকশনে লোগো তৈরী ও সে সম্পর্কিত বেশ কিছু অসাধারণআর্টিকেল রয়েছে।
লোগোস্পায়ার
এই ব্লগটিও লোগো সম্পর্কিত। আপনি যদি লোগো তৈরির জন্যঅনুপ্রেরণা আর ক্রিয়েটিভ ডিজাইন খুঁজে থাকেন, তাহলেলোগোস্পায়ার আপনার জন্য সেরা একটি ব্লগ। এই ব্লগেরকাঠামো ও অসাধারণ ইউজার ইন্টারফেস আপনাকে যেকোনোআর্টিকেল পড়তে বাধ্য করবে। এখানে বিভিন্ন ধরণেরক্রিয়েটিভ লোগোর পাশাপাশি ইলাস্ট্রেশন ও ইমেজ খুঁজেপাবেন, যা আপনার ডিজাইনের উদ্দীপনাকে ভেতর থেকে টেনেনিয়ে আসবে।
লোগোলোগি
লোগোলোগি ব্লগটিও লোগো সম্পর্কিত, তবে এই ব্লগেরলোগোগুলো অন্যান্য ব্লগের মতো নয়। এই ব্লগের লোগোগুলোমূলত জনপ্রিয়তার ভিত্তিতে আপলোড করা হয়। এই ব্লগেরলোগোগুলোর পাশেই রয়েছে ছোটো কিছু নোট, যেখান থেকেআপনি জানতে পারবেন কেনো এই লোগোটি এতোটা জনপ্রিয়আর আকর্ষণীয়। লোগো ড্রাফটস সেকশনে আপনি সেরাডিজাইনারদের অন্যান্য লোগোও দেখতে পারবেন।
ব্র্যান্ড নিউ
প্রায় এক যুগ ধরে বাজারে টিকে থাকা এই ব্লগটি যদিও লোগোসম্পর্কিত, কিন্তু এই ব্লগটির ইউজার ইন্টারফেস উপরেরওয়েবসাইটগুলোর মতো নয়। আপনি যেকোনো লোগোকেডাউনলোড করে সেটাকে রিডিজাইন করতে পারবেন। কীভাবেএকটি লোগোকে রিডিজাইন করা যায় সে সম্পর্কিত তথ্যওব্র্যান্ড নিউ ব্লগে দেয়া আছে। অরিজিনাল লোগোটিরডিজাইনারের কাছে আপনার লোগোটিকে ইন্সাইটের জন্যওপাঠাতে পারবেন।
লোগো পন্ড
ক্রিয়েটিভ সব লোগোর ডিজাইন দেখার জন্য লোগো পন্ডেরচেয়ে ভালো কোনো ব্লগ হতেই পারে না। সারা পৃথিবীর সবচেয়েসেরা সব লোগোগুলোর কালেকশন রয়েছে লোগো পন্ডে।বিভিন্ন ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে, বড় বড় কোম্পানিরলোগো তৈরি করা ডিজাইনাররাও তাদের লোগো এখানেআপলোড করে থাকেন। আপনি নিজেও এখানে অ্যাকাউন্টখুলে আপনার তৈরি করা লোগোটি আপলোড করতে পারেন।
ট্রেন্ডল্যান্ড
ফ্যাশন থেকে শুরু করে টেক সম্পর্কিত বেশ কিছু ইলাস্ট্রেশনএখানে দেখতে পাবেন। ট্রেন্ডল্যান্ডে প্রায়ই বেশ ভালো কিছুইলাস্ট্রেশন দেখা যায়। তারা বিভিন্ন ডিজাইনের ইলাস্ট্রেশনেরপাশাপাশি কলেজ ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ট্র্যাভেল, আর্ট, কালচার, ফটোগ্রাফি সম্পর্কিত ইলাস্ট্রেশনও আপলোড করেথাকে। ট্রেন্ডল্যান্ডের ভিডিও সেকশনে আপনি ইলাস্ট্রেশনসম্পর্কিত বেশ ভালো কিছু ভিডিও ব্লগ পেতে পারেন।
বুম
ক্যানাডিয়ান এই ইলাস্ট্রেশন সম্পর্কিত ব্লগে আপনি দেখতেপাবেন ক্রিয়েটিভিটির প্রকৃত চেহারা। কারণ, এই ব্লগটিতেযেসব ইলাস্ট্রেশন আপলোড দেয়া হয় সেগুলো আপনারউদ্দীপনা আর ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তুলতে সহায়তা করবে।বুমের শপ সেকশন থেকে আপনি এসব ইলাস্ট্রশন ক্রয় করতেপারবেন। তাদের প্রজেক্ট সেকশনে আপনি বিভিন্ন ধরণেরপ্রজেক্ট পাবেন, যেগুলোতে কাজ করছেন বিশ্বের নামকরা আরক্রিয়েটিভ ডিজাইনাররা।
গ্রেইন এডিট
বর্তমান ট্রেন্ডের সাথে চলার মতো ইলাস্ট্রেশন যদি খুঁজতে থাকেন, তাহলে গ্রেইন এডিট আপনার জন্য মোক্ষম ওষুধহিসেবে কাজ করবে। এখানকার বেশিরভাগ ডিজাইনাররাইট্রেন্ডের সাথে চলার মতো ডিজাইন করে থাকেন, যার ফলেআপনাকে ট্রেন্ড নিয়ে আর ভাবতে হবে না। আপনি নিজেওএখানে ইলাস্ট্রেটর হিসেবে চাকরির জন্য আবেদন করতেপারবেন।
উই লাভ টাইপোগ্রাফি
টাইপোগ্রাফি সংক্রান্ত যেকোনো কন্টেন্ট পাবেন এই ব্লগে। উইলাভ টাইপোগ্রাফিতে রয়েছে টাইপোগ্রাফির এক বিশালকালেকশন। তাদের ওয়েবসাইটের অসাধারন ডিজাইন আরইউজার ইন্টারফেস আপনাকে টাইপোগ্রাফির নেশায় ফেলেদিতে পারে। যেকোনো অবস্থায় আপনাকে মোটিভেট করারজন্য এই ব্লগের কন্টেন্টগুলোর জুড়ি নেই।
ইনক্রেডিবল টাইপস
সারা পৃথিবীর সেরা সব ডিজাইনার ও টাইপোগ্রাফারদেরডিজাইন রয়েছে এখানে। এই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসসম্পূর্ণ সাদা-কালো, যা ব্লগটিকে দিয়েছে অসাধারণ একমাধুর্যতা। টাইপোগ্রাফিগুলোও সাদা-কালোতে তৈরি করাহয়েছে। যদি আপনি ইনক্রেডিবল টাইপসের বিভিন্ন অপশনে ওটাইপোগ্রাফিগুলোতে ক্লিক করেন তাহলে এগুলো তাদের প্রকৃতরঙ ফিরে পায়।
টাইপ এভ্রিথিং
কখনো যদি বিভিন্ন ধরণের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকারও রঙয়ের ফন্ট তৈরি করার কথা ভেবে থাকেন, তাহলেআপনার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। টাইপ এভ্রিথিং এমন একটিব্লগ যেখান থেকে আপনি বিভিন্ন নামকরা ও বিখ্যাত আর্টিস্টেরতৈরি ফন্টের ডিজাইন দেখতে পারবেন। বিভিন্ন ফন্ট সম্পর্কিততথ্য ও বিভিন্ন ডিজাইনের ফন্ট ক্রয় করতে চাইলে এই ব্লগআপনার জন্য একেবারে উপযুক্ত একটি প্লাটফর্ম।
ডিজাইন্সপিরেশন
বিভিন্ন অ্যালবাম কাভার, বইয়ের কাভার, সিডি বা ডিভিডিরকাভার, এমনকি যেকোনো রিটেইল দোকানের প্যাকেটেরডিজাইনের আইডিয়া পাওয়া যাবে এখান থেকে। ডিজাইন্সপিরেশন ব্লগে রয়েছে অসাধারণ ও ক্রিয়েটিভ সব প্যাকেজিং ও কাভার ডিজাইন।
প্যাকেজিং ডাইজেস্ট
যদিও এই ব্লগটি মূলত কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পণ্যেরপ্যাকেটের ডিজাইনের ক্ষেত্রে কাজ করে কিন্তু এর ব্লগ সেকশনথেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল সব প্যাকেটের অসাধারণ ডিজাইনআইডিয়া ও সেগুলোর তথ্য জানতে পারবেন। নারীদের জন্যওপ্যাকেজিং ডাইজেস্ট অসাধারন কাজ করছে।
ইউটিউব থেকে ভাল মানের গ্রাফিক ডিজাইন শিখার উপায়
ইউটিউবে আপনি নিজেই সহজে সার্চ দিয়ে বের করতে পারবেন। যেভাবে করতে হবে…
- গ্রাফিক ডিজাইন বাংলা অথবা বাংলা গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ
- দিবেন।
- ফিল্টার গিয়ে এই বছরের টা সিলেক্ট করবেন।
- প্রথম ১০ টা চ্যানেল দেখবেন। যেগুলোতে ভাল টিউটোরিয়াল দেওয়া আছে।
- যে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে ওই গুলো দেখবেন।
- সিলেক্টকৃত টিউটোরিয়ালগুলোর প্লেলিস্ট দেখবেন সাজানো আছে কি না।
- কমেন্টগুলো মনোযোগ দিয়ে দেখবেন।
- কমেন্টের রিপ্লাই দিয়েছে কি না তা দেখবেন।
- সোস্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ও কমেন্টের রিপ্লাই দেখবেন।
আশা করি এইভাবে আপানি ভালমানের টিউটোরিয়াল খুঁজে পাবেন।
তাহলে আর দেরি কেন? আজই শুরু করুন গ্রাফিক ডিজাইন শেখার নিরন্তর চেষ্টা। সব ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের জন্য রইল নিরন্তর শুভকমনা।

