মিষ্টি এবং রসে ভরপুর কমলালেবু সারা দেশ জুড়ে বেশ জনপ্রিয়৷ এই ফলটি আমাদের শরীরে ভিটামিন সি এবং ফোলেট বলে একটি উপাদান এর পুষ্টি যোগায়৷ শুধু তাই নয় এই ফলটি আমাদের শরীরের বাড়তি মেদকেও ঝরিয়ে দেয়৷ এটি ভীষণ ভারী, ফলে আপনার শরীরে বাজে ক্যালোরি যোগ হওয়ার থেকে পুরেপুরি বিরত রাখে৷
কমলালেবুর মধ্যে থাকা স্বাভাবিক মিষ্টি আমাদের শরীরের গ্লুকোজের চাহিদাটাও মিটিয়ে দেয়৷ এতে মিষ্টি থাকা সত্ত্বেও খুবই কম ক্যালোরি থাকে৷ কমলালেবুতে অনেক ফাইবারও পাওয়া যায়৷ তাই এই ফলটি খাওয়ার পর তা পাকস্হলীকে বেশ অনেকটা সময় পর্যন্ত ভর্তি রাখে এবং আপনার খিদের চাহিদাটাও মিটিয়ে দেয়৷ এর পাশাপাশি যখন আপনি ব্যায়াম করবেন তখন এই ভিটামিন সি আপনার শরীরের জমে থাকা বাড়তি মেদকেও দ্রুত ঝরাতে সাহায্য করবে৷
তবে যদি আপনি আপনার মেদ ঝরাতে চান তাহলে কমলালেবুর জুস না খেয়ে একটা গোটা বা অর্ধেকটা কমলা খাওয়ার চেষ্টা করুন৷ কারণ কমলার জুসে মিষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকে যা শরীরের পক্ষে খারাপ৷ কমলালেবুর জুস এড়িয়ে চলার আরেকটা কারণ হল এতে ফাইবার একদম থাকে না বললেই চলে তাই আপনার শরীরে খিদের চাহিদাও মেটে না। যার ফলে আপনি ভাল ফলও পাবেন না৷
