গোপনীয়তার জন্য অনেকেই ফেসবুকের বন্ধুদের তালিকা লুকাতে চান। তাহলে জেনে নিন কিভাব করতে হয় :
এর জন্য ফেসবুকে লগ ইন করতে হবে। Accounts>Privacy Settings-এ ক্লিক করুন। এখানে দেখুন Choose your privacy Settings-এর নিচে Connecting on Facebook নামে একটি অপশন রয়েছে। এখানে View Settings এর লিঙ্কে ক্লিক করুন। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে See your friend list-এর ডান পাশে থাকা বাটনে ক্লিক করুন। এখানে Custom সিলেক্ট করুন। কাস্টম অংশ থেকে Only Me সিলেক্ট করে দিন। এর ফলে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড বা অন্য কেউ আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে না।
