বার্তাবাংলা রিপোর্ট :: সিঙ্গাপুরে এক মহিলার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করা ও তাকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বাংলাদেশী যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ওই মহিলার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরও পিছু নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছায় ইয়াসিন আরাফাত সায়েদ আহমেদ (৩০) নামের ওই ব্যক্তি। এরপর ধাক্কা দিয়ে তার বাড়িতে প্রবেশের পর মহিলাকে বিবস্ত্র করার চেষ্টা চালায় সে। পরে মহিলা তার দিকে একটি ছুরি তাক করে বারংবার চিৎকার করলে সে থামতে বাধ্য হয়। জেলা জজ কামালা পোন্নামপালাম এই মামলাকে তার দেখা অন্যতম ‘খারাপ উত্ত্যক্তকরণের মামলা’ হিসেবে অভিহিত করে সেই যুবককে ৩ বছরের কারাদণ্ড দেন।
মন্তব্য যুক্ত করুন
