Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    • হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?
    • আমার এলাকায় ওয়াজ, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে : রুমিন ফারহানা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বই পড়ায় বেশি আগ্রহ কোন দেশের মানুষের?
    জীবনধারা April 20, 2025Updated:April 22, 2025

    বই পড়ায় বেশি আগ্রহ কোন দেশের মানুষের?

    ছাপানো বইয়ের চাহিদা এখনও ম্লান হয় নি!
    জীবনধারা April 20, 2025Updated:April 22, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Reading Book Female
    এহসান রফিক »

    বইপড়ুয়া জাতি হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিতে চলেছে ভারতীয়রা। শীর্ষ বইপড়ুয়া জাতির তালিকায় টানা দুই বছর ধরে প্রথম স্থান অধিকার করে আছে ইন্ডিয়া। ভারতের মানুষ সপ্তাহে ১০ ঘণ্টা ৪২ মিনিট ব্যয় করে বই পড়ার পেছনে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ওখানে সাক্ষরতার হার কম হলেও যাঁরা মোটামুটি শিক্ষিত, তাঁরা বই পড়ার পেছনে বেশি সময় ব্যয় করেন। এই জরিপ অন্তত সেটাই প্রমাণ করে।

    ভারতের পরের অবস্থানে রয়েছে থাইল্যান্ড। তারা ব্যয় করেছে ৯ ঘণ্টা ২৪ মিনিট। তৃতীয় অবস্থানে রয়েছে চীন। চীনের মানুষ বই পড়েছে সপ্তাহে ৮ ঘণ্টা। এই তালিকায় বাংলাদেশের কোনো নাম নেই। তবে তালিকার নিচে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। মার্কিনরা সবচেয়ে কম সময় ব্যয় করেছে বই পড়ার পেছনে— মাত্র ৫ ঘণ্টা ৪২ মিনিট।

    বই পড়ার দিক থেকে ব্রিটিশ পুরুষের তুলনায় নারীরা এগিয়ে আছেন। শতকরা ২৭ জন নারী স্বীকার করেছেন, তাঁরা দৈনিক কিছু না কিছু পড়েন। অন্যদিকে, ১৩ শতাংশ ব্রিটিশ পুরুষ দিনে কিছু একটা পড়েন বলে জানিয়েছেন। পড়ার চেয়ে শুনতে পছন্দ করেন ৮ শতাংশ ব্রিটিশ। তাঁরা সাধারণত অডিও বুক শোনেন। কম বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি বই পড়ে জার্মানরা। অনূর্ধ্ব–১৪ বছর বয়সী জার্মান কিশোর-কিশোরীদের ২৮ শতাংশ প্রতিদিন ১৭ মিনিট ব্যয় করে বই পড়ার পেছনে।

    Reading Book Male

    ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন একটিও বই পড়েনা। তবে যেসব মার্কিন বই পড়েন, তাঁরা বছরে গড়পরতা চারটি বই পড়েন। মার্কিনীরা সবচেয়ে বেশি পড়েন বাইবেল। শতকরা ৪৮ জন মার্কিন জানিয়েছেন, তাঁরা বছরে একবার হলেও বাইবেল পড়েন।

    এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের কথা আগেই বলা হয়েছে। তারা সাপ্তাহিক হিসাবে সবচেয়ে বেশি সময় খরচ করে বই পড়ার পেছনে। শিক্ষার হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে সিঙ্গাপুর। দেশটির সাক্ষরতার হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ। এ দেশের মেয়েরাও বই পড়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে। শতকরা ৭৫ ভাগ মেয়ে বই পড়েন, অন্যদিকে ছেলেদের হার ৫৯ শতাংশ।

    বাংলাদেশের মানুষ তুলনামূলক কম বই পড়ে। বাঙালির পাঠাভ্যাস নিয়ে তেমন কোনো জরিপ বা গবেষণাই হয়নি। তবে প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট একটি জরিপ করেছিল, যেখানে তরুণদের বই পড়ার হার আগের দুই বছরের চেয়ে সেই বছরে ৬ শতাংশ কমেছে বলে তথ্য উঠে আসে। জরিপের ফল প্রথম আলোতে ছাপা হয়েছিল।

    গত বছর সারা বিশ্বে যতগুলো বই বিক্রি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রোমাঞ্চ ঘরানার বই। মোট বিক্রীত বইয়ের এক-তৃতীয়াংশই ছিল রোমাঞ্চ উপন্যাস। এসব বইপড়ুয়ার গড় বয়স ৪২ বছর। তাঁদের মধ্যে ১৬ শতাংশ নারী।

    আশার কথা হলো- ছাপা বই খুব সহজে হারিয়ে যাচ্ছে না, দেশের মানুষের পাঠাভ্যাস কমলেও বৈশ্বিক পরিসরে তরুণদের পাঠাভ্যাস বাড়ছে, ছাপা বই, ই-বুক, অডিও বুক ইত্যাদি মিলিয়ে আন্তর্জাতিক বইয়ের বাজার বাড়তে বাড়তে ১১৯ বিলিয়ন ডলার আয়তনে অবস্থান করছে। এটি বেশ আশার কথা। নিশ্চয় বাংলাদেশের মানুষও একদিন বইয়ের ভেতর ডুব দেবে। এটা আশা করা যায়।

    Book Reading

    সম্প্রতি সবচেয়ে বেশি বই ছেপেছে চীন। এক বছরে ছেপেছে ৪ লাখ ৪০ হাজার বই। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। তারা ছেপেছে ৩ লাখ ৪ হাজার ৯১২টি বই। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য, ছেপেছে ১ লাখ ৮৪ হাজার বই। ভারতের মানুষ বই পড়ার দিক থেকে এগিয়ে থাকলেও বই ছাপার দিক থেকে খানিকটা পিছিয়েই আছে। তালিকায় ভারতের অবস্থান সপ্তম। তারা গত বছর বই ছেপেছে মাত্র ৯০ হাজার।

    সবাই ভেবেছিল করোনাকালে ই-বুকের বিক্রি বাড়বে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। বরং ছাপা বই-ই বেশি বিক্রি হয়েছে। ছাপা বই থেকে গত বছর বিশ্বের বইয়ের বাজার আয় করেছে ১৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। ই-বুক বিক্রি হয়েছে মাত্র ১০ শতাংশ। আর ছাপা বইয়ের মধ্যে ৩৭ দশমিক ৫ শতাংশ ছিল হার্ড কভার ও ৩২ দশমিক ৬ শতাংশ ছিল পেপারব্যাক। বিস্ময়করভাবে অনলাইন বইয়ের দোকান থেকে বই কেনার হার বেড়েছে। অস্ট্রেলিয়ায় অনলাইনে বই কেনার হার বেড়েছে ২৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে এই হার ৩৩ শতাংশ। তুরস্কে বেড়েছে ৩০ শতাংশ। আর নিউজিল্যান্ডে অনলাইন লাইব্রেরিতে সদস্য বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

    Advertisement for African All Media List
    বই পড়া
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট এআই গ্যাজেট এবং নিউরাল হেডফোন : ব্যক্তিগত প্রযুক্তির ভবিষ্যৎ
    পরের কন্টেন্ট সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, ভালো শুরু জিম্বাবুয়ের

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    জীবনধারা

    শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?

    জীবনধারা

    কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?

    জীবনধারা

    সম্পর্ক গোপন রাখলে কি ঘনিষ্ঠতা বাড়ে? ডিজিটাল যুগে ব্যক্তিগত জীবনের গুরুত্ব

    জীবনধারা

    প্রবীণদের শেষ জীবন হোক আনন্দময় : রূপগঞ্জে গড়ে উঠেছে আধুনিক রিটায়ারমেন্ট হোম

    জীবনধারা

    ভালোবাসার গোলকধাঁধা : আপনি কি বারবার ভুল মানুষের প্রেমে পড়ছেন?

    জীবনধারা

    আশাবাদীরা কি অন্যদের তুলনায় সত্যিই বেশি আয় করেন?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    April 5, 2026

    নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়

    March 31, 2026

    শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...