Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » টুকিটাকি হলেও জেনে নিন ঘরের প্রয়োজনীয় কিছু টিপস
    টিপ্স-ট্রিক্স April 16, 2025

    টুকিটাকি হলেও জেনে নিন ঘরের প্রয়োজনীয় কিছু টিপস

    টিপ্স-ট্রিক্স April 16, 20255 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    প্রিয় গাড়ির রং উঠে যাচ্ছে?

    বাজার থেকে গাড়ির রঙের সাথে মিলিয়ে নেইল পলিশ কিনে এনে সে জায়গায় লাগিয়ে দিন আর চমক দেখুন।

    কাপড়ে চুইংগাম লেগে গেছে?

    তবে সে কাপড় ফ্রিজে রেখে দিন কিছুক্ষন। এবার দেখুন চুইংগাম খুব সহজেই উঠে যাচ্ছে। কাপড় ফ্রিজে রাখার ব্যাপারটা হাস্যকর মনে হলেও কার্যকর।

    আরো কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন –

    (১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।

    (২) আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস ক্লিনার লাগবে না। চকচক করবে আয়না।

    (৩) বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন।

    (৪) ঘরে ফ্রিজ নেই অথচ পেয়াজঁ দীর্ঘদিন সংরক্ষন করতে হবে? তবে চিন্তা নেই পেয়াজেঁর খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন ভালো থাকবে।

    (৫) আলু আর পেয়াজঁ এক সাথে স্টোর করবেন না, আলু দ্রুত নষ্ট হয়ে যাবে।

    (৬) রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবন চুষে নেবে।

    (৭) তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।

    (৮) তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন? সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।
    (৯) ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।

    (১০) চাউলে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে না।

    (১১) কাপড়ে পোকার আক্রমণ থামাতে শুকনো মরিচ একটি কাপড়ে জড়িয়ে আলমারিতে রেখে দিন। এতে পোকার উপদ্রব কমে যাবে।

    (১২) ডিম তাড়াতাড়ি সিদ্ধ করতে লবণ ছিটিয়ে দিন জলদি সিদ্ধ হবে।

    (১৩) ফলমূল কাটার পর লবণ পানিতে ভিজিয়ে রাখুন, কালো হবে না।

    (১৪) পনির কয়েক দিন ভালো রাখতে ব্লটিং পেপারে মুড়ে রাখুন। পনির নরম করতে দু-তিন মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ধরম হয়ে যাবে।

    (১৫) কলা, আপেল ইত্যাদি ফল তাজা রাখতে পত্রিকা দিয়ে মুড়ে ফ্রিজে রাখুন।

    (১৬) ব্লেন্ডারের ব্লেড ঠিক রাখতে কদিন পরপর ব্লেন্ডারে লবণ ব্লেন্ড করুন, এতে ব্লেন্ডারের ব্লেড ধারালো থাকবে অনেক দিন।

    (১৭) মশার উপদ্রব কমাতে কর্পূর পানিতে গুলে ঘরে রাখুন, দেখবেন মশা আসবে না। একই পদ্ধতি তেলাপোকা তাড়াতেও ব্যবহার করতে পারেন।

    (১৮) পেয়াজঁ কাটার সময় চোখে পানি না আনতে চাইলে, খোসা ছাড়িয়ে পেয়াজঁ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন অথবা পেয়াজ কাটার সময় চুইংগাম চিবাতে থাকুন। চোখে পানি আসবে না।

    (১৯) বেসিনের পাইপ পরিষ্কার করতে আগের রাতে পাইপে ভিনেগার ঢেলে রাখুন। পরের দিন একটু গরম পানি ঢেলে দিলেই পাইপ পরিষ্কার হয়ে যাবে।

    (২০) কাজু বাদামের খোসা কখনো ফেলবেন না। এটা গোলাপ গাছের জন্যে সবচেয়ে কাজের সার হিসেবে কাজে লাগবে।

    (২১) চুলা বা ওভেনে কিছু রান্না করার সময় তা উপচে পড়ে গেলে এর উপর লবণ ছড়িয়ে দিন, সহজে উঠে যাবে।(২২) ভেজা কাপড় দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।

    (২৩) ফ্রিজে কোন দাগ লাগলে একটু টুথপেস্ট লাগিয়ে দাগ উঠাতে পারবেন সহজেই।

    (২৪) বাথরুমের টাইলস চকচকে করতে চাইলে ডিটারজেন্টের সাথে লেবু আর ফিনাইল মিশিয়ে পরিষ্কার করুন, চকচক করবে টাইলস।

    (২৫) কাঠের আসবাব পত্র ঠান্ডা চা-পাতা মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করুন, নতুনের মতোই চকচক করবে।

    (২৬) ঘরের ভ্যাপসা গন্ধ দুর করতে দেশলাই জ্বালিয়ে নিন, গন্ধ চলে যাবে।

    (২৭) কাপড় ইস্ত্রি করার সময় তাতে পানি ছড়িয়ে দিন, দেখবেন সময় কম লাগবে। ইচ্ছা হলে এ পানিতে কয়েক ফোটা পারফিউম ঢেলে দিন, কাপড়ে সুগন্ধ থাকবে দীর্ঘক্ষন।

    (২৮) মাছির উপদ্রব কমাতে কয়েকটা পুদিনা পাতা একটা গ্লাসে ভিজিয়ে রেখে দিন। মাছি আসবে না।

    (২৯) এনামেলের বাসনের দাগ উঠাতে লবণ আর ভিনেগারের মিশ্রন ব্যবহার করুন।

    (৩০) বিস্কুট কড়কড়ে রাখতে বিস্কুটের পাত্রে এক টুকরো ব্লটিং পেপার রেখে দিন।

    (৩১) চিনির পাত্রে কয়েকটা লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে ধরবে না।

    (৩২) টিন থেকে মরচের দাগ উঠাতে আলু দিয়ে ঘষে দেখুন কাজে আসবে।

    (৩৩) চাল ধোঁয়া পানিতে স্টিলের বাসন গুলো ভিজিয়ে রেখে দিন, চকচক করবে।

    (৩৪) নিমপাতা পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে ঘরের ফ্লোর ক্লিন করুন। পোকামাকড় আসবে না।

    (৩৫) প্রেশার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে রেখে দিন, অনেক দিন টিকবে।

    (৩৬) ক্যাবিনেট বা ড্রয়ার অনেক সময় আটকে যায়, তাই ড্রয়ারের ধারে মোমবাতি ঘষে রাখুন আর আটকাবে না।

    (৩৭) সিঙ্কের মুখ জ্যাম হয়ে গেলে লবন ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন।

    (৩৮) রান্না করার সময় হাতে হলুদের দাগ লাগলে আলুর খোসা দিয়ে ঘষে নিন, হাতের দাগ চলে যাবে।

    (৩৯) মজাদার কফি বানাতে চাইলে তাতে কিছু টেবিল সল্ট মিশিয়ে নিন, খেতে দারুন লাগবে।

    (৪০) রান্না করার সময় তা পুড়ে গেলে পাত্র কঠিন দাগ লেগে যায়। পাত্রে লবণ আর পানি একসাথে ফুটান। দেখবেন দাগ উঠে গেছে।

    (৪১) ঘরের মেঝে পরিষ্কার করার জন্য কেরোসিন পানিতে মিক্স করে নিন। চকচক করবে মেঝে।

    (৪২) কাপড়ে কলমের কালি লেগে গেলে দাগের উপর কাঁচা মরিচ ঘষে নিন দাগ উঠে যাবে।

    (৪৩) কাপড় থেকে যে কোন ধরনের দাগ উঠাতে পাতি লেবুর রস কার্যকর।

    (৪৪) মোজা ধবধবে সাদা করতে সিরকার পানিতে চুবিয়ে নিন, মোলায়েম ও থাকবে সাথে চকচক ও করবে।

    (৪৫) ব্যাগের হাতলের ধাতব অংশে ন্যাচারাল নেইল পলিশ লাগিয়ে দিন রং উঠবে না সহজে।

    (৪৬) ঘরের কারেন্টের তার গুলো আলাদা করে রাখতে পেপার ক্লিপ দিয়ে আটকে রাখুন জট বাধঁবে না।

    (৪৭) প্যান কেক বানাচ্ছেন ? তবে প্যান কেক মিক্স একটা সসের বোতলে ঢেলে তারপর প্যানে ঢালুন দেখবেন চমৎকার শেপের প্যান কেক হবে।

    (৪৮) কোল্ড কফি বানাতে আগে থেকে তা আইস ট্রেতে ঢেলে রাখুন। কোল্ড কফি বানানো সহজ হবে।

    (৪৯) ঘরের চাবিগুলো সহজে চিনতে প্রত্যেকটা চাবিতে আলাদা রঙের নেইল পলিশ লাগিয়ে দিন। চিনতে সুবিদা হবে।

    (৫০) কোন কিছু দ্রুত ঠান্ডা করতে তা ভেজা টিস্যু দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিন দেখবেন দ্রুত ঠান্ডা হয়ে গেছে।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট স্মার্ট রিং : পরিধানযোগ্য প্রযুক্তির নতুন যুগ
    পরের কন্টেন্ট চিকেন খাবসা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    টিপ্স-ট্রিক্স

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    টিপ্স-ট্রিক্স

    নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়

    জীবনধারা

    আশাবাদীরা কি অন্যদের তুলনায় সত্যিই বেশি আয় করেন?

    জীবনধারা

    মানসিক প্রশান্তির জাদুকরী কৌশল মেল রবিনসের ‘লেট দেম থিওরি’

    টিপ্স-ট্রিক্স

    পণ্য বিক্রির ১২টি গোপন কৌশল : ক্রেতার মন জয়ের মনস্তাত্ত্বিক ফর্মুলা

    টিপ্স-ট্রিক্স

    ডাবের পানি নাকি লেবু পানি! বেশি স্বাস্থ্যকর কোনটি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...