Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » মোবাইল ফোনে যদি পানি ঢুকে যায়
    টিপ্স-ট্রিক্স September 16, 2017

    মোবাইল ফোনে যদি পানি ঢুকে যায়

    টিপ্স-ট্রিক্স September 16, 20173 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    প্রবল বর্ষণের মুখে পড়েছে সারা দেশ। সকালের অফিসযাত্রী থেকে শুরু করে কলেজপড়ুয়া—সবাই কমবেশি বিড়ম্বনায়। এরই মাঝে ল্যাপটপ ব্যাগ, টিফিন ক্যারিয়ারের পাশাপাশি বাঁচাতে হচ্ছে সাধের মোবাইল ফোনটাকে। একটু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু মোবাইলের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

    এই বৃষ্টিতে সব সময়ই মোবাইল ফোনের জন্য আলাদা করে প্লাস্টিক জিপার ব্যাগ ব্যবহার করতে পারেন, যা অনেকটাই সুরক্ষিত করবে ফোনটিকে। যাত্রাপথে ফোনে কথা বলার প্রয়োজন হলে শুকনো জায়গা বেছে কথা বলা উচিত। ইয়ারফোনের ব্যবহার এসব ক্ষেত্রে সুবিধাজনক।

    কিন্তু বলে-কয়েও তো বৃষ্টি আসে না সব সময়। বেশির ভাগ ক্ষেত্রেই জিপার ব্যাগ সঙ্গে রাখার কথা মনেও থাকে না। সে ক্ষেত্রে দ্রুত সমাধান হিসেবে পলিব্যাগ কাজে আসবে। তবে মোবাইলখানা পলিব্যাগে ভরে রাখার আগে ভেতরটা শুকনো কি না, তা দেখে নিতে হবে। বৃষ্টিতে ভেজা থেকে যখন কোনোভাবেই ফোনটাকে বাঁচাতে পারছেন না, তখন অযথা হাত দিয়ে ফোন ঢাকার চেষ্টা করাও বৃথা। এতে হাত বেয়ে বৃষ্টির ফোঁটা বরং বেশি ঢুকে যেতে পারে।

    এত চেষ্টার পরও সাধের মোবাইল ফোনে যদি পানি ঢুকে যায়, কী করবেন তখন? অরবিট জিএসএমের সেলফোন প্রকৌশলী হাসান মাহমুদ জানালেন, ভিজে যাওয়া মোবাইল ব্যবহার করার চেষ্টা না করাই ভালো। বন্ধ হয়ে থাকলে তা চালু করার দরকার নেই। আর যদি বন্ধ না হয়ে থাকে, পানি ঢুকেছে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে মোবাইলটিকে বন্ধ করা জরুরি। সবচেয়ে ভালো হয় ব্যাটারি খুলে ফেলতে পারলে।

    হাসান মাহমুদ অবশ্য এ ক্ষেত্রে আরেকটি সমস্যার কথা জানালেন, ‌এখনকার অনেক মোবাইল ফোনে ব্যাটারি সহজে বিচ্ছিন্ন করা যায় না। কিছু কিছু ফোন তো সহজে খোলাই যায় না। অনভিজ্ঞ কেউ সেটি খোলার চেষ্টা করলে তাই হিতে বিপরীত হতে পারে। তাই দ্রুত ফোনটিকে বিশ্বস্ত সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া ভালো। যদি হাতের কাছে সার্ভিসিং সেন্টার না পান, বাসায় ফিরে যত দ্রুত সম্ভব বাতাসে শুকিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে ঝুঁকিটা হলো, অনেক সময় ঠিকমতো শুকিয়ে নিতে না পারলে ফোন চালু করার সঙ্গে সঙ্গে শর্টসার্কিট হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়।
    সেলফোন প্রকৌশলীদের সঙ্গে কথা বলে পাওয়া গেল আরও কিছু টিপস। কাজে আসতে পারে আপনার:

    * বাসায় পৌঁছে প্রথমেই ফোনের পেছনের কাভার খুলে ব্যাটারি খুলে ফেলুন। স্মার্টফোনের ব্যাটারি যদি খোলার ব্যবস্থা না থাকে, তবে ফোনটি বাইরে থেকে মুছে নিয়ে তা কোনো শুকনো জায়গায় রেখে দিন। ঝাঁকিয়ে ফোনের ভেতরের পানি বের করার চেষ্টা করা উচিত নয়। এতে পানি গড়িয়ে শর্টসার্কিট ঘটাতে পারে।

    * সিম ও মেমোরি কার্ড খুলে নিয়ে অন্য মোবাইল ফোনে ব্যবহার করুন। আপাতত ফোনটি ব্যবহার না করাই ভালো।

    * ভেজা মোবাইল কখনোই চার্জে দেওয়া উচিত নয়। মোবাইলে শর্টসার্কিট ঘটতে পারে।

    * চার্জার বা ইয়ারফোনের ফাঁকা জায়গা দিয়ে ফুঁ দেওয়া উচিত নয়। পানির ফোঁটা গড়িয়ে ভেতরে প্রবেশ করতে পারে।

    * ব্যাটারি খুলে নিয়ে ফোনের ভেতরকার পুরো অংশটা টিস্যু দিয়ে মুছে ফেলুন। এরপর আইসির (সার্কিট) ভেতরের অংশটুকু পুরোপুরি শুকোনোর জন্য এক-দুদিনের জন্য মোবাইলটা ব্যবহার করবেন না। এর মাঝে কোনোভাবেই ফোন অন করা উচিত নয়। অনেকেই মোবাইল ঠিকঠাক কাজ করছে কি না, তা জানার জন্য মোবাইল চালু করে দেখেন। পানি না শুকালে এতে মোবাইলে আইসি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ডিসপ্লেও ক্ষতিগ্রস্ত হয়।

    * পানি শুকাতে চাল ভর্তি কৌটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন। এটা অনেকটা টোটকা চিকিৎসার মতো।

    * শুকিয়ে গেলে ব্যাটারি সংযুক্ত করে ফোন চালু করুন। অন না হলে ব্যাটারি চার্জ করে দেখুন। যদি চার্জ না নেয়, তবে নতুন ব্যাটারি ব্যবহার করুন। তাতেও কাজ না হলে সার্ভিসিং সেন্টারে যান।

    * ঠিকঠাক চালু হলেও কয়েক দিন মোবাইলে ভারী কাজ না করার পরামর্শ দেন কেউ কেউ—যেমন: বেশি গ্রাফিকস আছে, এমন গেম খেলা।

    মোবাইলের সবচেয়ে বড় শত্রু পানি। তাই এই বর্ষায় মোবাইল ব্যবহারে সাবধানী হোন, সুরক্ষিত থাকুক আপনার মোবাইল।

    Advertisement for African All Media List
    মোবাইল ফোনে যদি পানি ঢুকে যায়
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অ্যান্ড্রয়েড ৮-এর আকর্ষণীয় ৮ ফিচার
    পরের কন্টেন্ট পেনড্রাইভের গতি বাড়ানোর কিছু কৌশল

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    টিপ্স-ট্রিক্স

    নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়

    জীবনধারা

    আশাবাদীরা কি অন্যদের তুলনায় সত্যিই বেশি আয় করেন?

    জীবনধারা

    মানসিক প্রশান্তির জাদুকরী কৌশল মেল রবিনসের ‘লেট দেম থিওরি’

    টিপ্স-ট্রিক্স

    পণ্য বিক্রির ১২টি গোপন কৌশল : ক্রেতার মন জয়ের মনস্তাত্ত্বিক ফর্মুলা

    টিপ্স-ট্রিক্স

    ডাবের পানি নাকি লেবু পানি! বেশি স্বাস্থ্যকর কোনটি?

    টিপ্স-ট্রিক্স

    রান্না করা খাবার ফের গরম করে খেলে কী হয়?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...