বিভিন্ন পণ্যের বাড়তে থাকা দামের কারণে বর্তমানে সাধারণ মানুষের দৈনন্দিন খরচও বেড়ে গিয়েছে অনেকটাই। বেতনভোগী ব্যক্তিদের একটি বড় অংশ কম বেতনের কারণে নিজেদের কর্মসংস্থান নিয়ে সন্তুষ্ট নন।

বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা উপার্জনকারী ব্যক্তিদের জন্যও দৈনন্দিন জীবনের খরচ সামলানোর বিষয়টি কঠিন হয়েছে।
আপনিও যদি চাকুরীজীবী হন এবং নিজের কম বেতনের কারণে সমস্যার মধ্যে থাকেন, তাহলে নিজের ব্যবসা শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন।
বর্তমানে একটি ছোট ব্যবসা শুরু করার বিষয়টি খুব একটা কঠিন নয়। বিশেষজ্ঞদের মতে, স্বল্প পরিমাণের পুঁজি দিয়েও বর্তমানে বিভিন্ন ব্যবসা শুরু করা সম্ভব। অল্প কিছু অর্থ বিনিয়োগ করেও বড় অঙ্কের ব্যবসা তৈরি করার সুযোগ রয়েছে। আপনিও কী একটি ছোট ব্যবসা শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করছেন?
একনজরে দেখে নিন বিশেষজ্ঞদের সুপারিশ করা কয়েকটি সেরা বিজনেস আইডিয়া যেগুলি কম বিনিয়োগেই শুরু করা সম্ভব এবং মিলতে পারে চাকরির থেকেও বেশি আয়-
খাদ্য ও পানীয়ের ব্যবসা
ভারতে সর্বদাই খাবারের আইটেম এবং পানীয় যেমন চায়ের উচ্চ চাহিদা লক্ষ্যণীয় হয়ে থাকে। সেই কারণেই একটি ছোট খাবার ও চায়ের স্টল শুরু করা চমকপ্রদ আয় এনে দিতে পারে। আপনি নিজের রান্নাঘর থেকেও এই ব্যবসা শুরু করতে পারেন।
তবে, মনে রাখা দরকার আপনাকে অফিস, কলেজ, স্কুল কিংবা বাজারের মতো এলাকায় এই স্টল খুলতে হবে যেখানে সর্বদাই মানুষের ভিড় লক্ষ্যণীয় হয় ও যেখানে সর্বদাই গ্রাহকদের ভিড় বর্তমান থাকে।
এছাড়াও টিফিন পরিষেবার ব্যবসাও শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। এই ব্যবসাটি খুবই কম বিনিয়োগের মাধ্যমে শুরু করা সম্ভব।
মরশুম ভিত্তিক ব্যবসা বা সিজনাল বিজনেস
আপনি মরশুম ভিত্তিক ব্যবসা শুরু করার বিষয়েও চিন্তাভাবনা করতে পারেন। উদাহরণস্বরূপ দীপাবলির সময়ে লাইট ও ডেকরেশনের ব্যবসা, দোলের সময় রঙ ও পিচকারীর ব্যবসার বিষয়ে উল্লেখ করা যেতে পারে। এই ধরনের ব্যবসা থেকেও দুর্দান্ত আয় আসতে পারে।
অপরদিকে এই ব্যবসাগুলি শুরু করার ক্ষেত্রে সেইভাবে খুব বেশি পরিমাণে অর্থেরও প্রয়োজন পড়ে না। কম খরচেই ব্যবসাগুলি শুরু করা সম্ভব।
হাতে তৈরি বা হ্যান্ডমেড পণ্যের ব্যবসা
বর্তমানের মেশিনের যুগেও অনেকেই হাতে তৈরি পণ্য বা হ্যান্ডমেড প্রোডাক্ট বিশেষভাবে পছন্দ করে থাকেন। বাজারে এই পণ্যগুলির চাহিদা বর্তমান। এই ধরনের পরিস্থিতির মধ্যে যদি আপনি কোনও শিল্পের প্রতি আসক্ত হন, তাহলে সেটিই হয়ে উঠতে পারে আপনার আয়ের উৎস।
আপনি হ্যান্ডমেড প্রোডাক্টের ব্যবসা শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। ঘর সাজানোর পণ্য বা হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা দুর্দান্ত মুনাফার সন্ধান এনে দিতে পারে। এই ব্যবসাটিও অত্যন্ত কম খরচে শুরু করার সুযোগ রয়েছে।

