Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় ভারতীয় শিক্ষার্থীরা প্রথম
    বিদেশে উচ্চশিক্ষা June 21, 2025

    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় ভারতীয় শিক্ষার্থীরা প্রথম

    বিদেশে উচ্চশিক্ষা June 21, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
    বার্তাবাংলা ডেস্ক »

    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি শিক্ষার্থী পাঠিয়েছে ভারত। এক্ষেত্রে চীন রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে এই তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে দশম স্থানে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (SEVIS) ২০২৫ সালের জুনে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা

    প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৩৩৫ জন। তবে সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ বৈষম্য এখনও উদ্বেগজনক। নারীর অংশগ্রহণ সেখানে মাত্র ৩৮ শতাংশ, বিপরীতে পুরুষ শিক্ষার্থীর হার ৬২ শতাংশ। এই অনুপাত প্রায় ২:১।

    প্রতিবেদনে জানানো হয়, সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো শীর্ষ ১০ দেশের মধ্যে লিঙ্গ ভারসাম্যের দিক থেকে ভারতের অবস্থান সবচেয়ে নিচের দিকে। ২০২৩ সালে এই অনুপাতে দেশটি ছিল একেবারে তলানিতে।

    তুলনামূলকভাবে চীনের চিত্র ভিন্ন। দেশটির ৩ লাখ ২৯ হাজার ৫৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮ শতাংশ নারী এবং ৫২ শতাংশ পুরুষ। দক্ষিণ কোরিয়ার ৬১ হাজার ২৭৭ শিক্ষার্থীর মধ্যে নারীর অংশগ্রহণও ৪৮ শতাংশ। কানাডার ৪৬ হাজার ৫৩৬ শিক্ষার্থীর মধ্যে নারীর সংখ্যা ৪৯ শতাংশ। ব্রাজিলের চিত্র আরও ইতিবাচক—সেখানে নারীর অংশগ্রহণ ৫৭ শতাংশ হলেও পুরুষ শিক্ষার্থীদের (৪৩ শতাংশ) ছাড়িয়ে গেছে। ভিয়েতনামে ৫৪ শতাংশ শিক্ষার্থী নারী। নেপালে নারীর হার ৪২ শতাংশ এবং পুরুষ ৫৮ শতাংশ। তাইওয়ানে নারী ৪৮ শতাংশ, নাইজেরিয়ায় ৪৫ শতাংশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দশম, মোট শিক্ষার্থী ২৭ হাজার ২০৪ জন। বাংলাদেশে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ ৩৪ শতাংশ নিয়ে ভারতে কাছাকাছি রয়েছে।

    ২০১৯ সালের তুলনায় ২০২৩ ও ২০২৪ সালে ভারতের শিক্ষার্থী পাঠানোর হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালে এই প্রবৃদ্ধি ছিল ২৭.১ শতাংশ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় আরও ১১.৮ শতাংশে। বর্তমানে যুক্তরাষ্ট্রে সক্রিয় সব আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রায় ৪৭.৫ শতাংশই ভারত ও চীনের নাগরিক। করোনার পরবর্তী সময়ে এই প্রবাহে আরও তীব্রতা এসেছে।

    তবে এই বৃদ্ধির মাঝে রয়েছে আরেক দুঃসংবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভারতীয় ও চীনা নাগরিকদের ওপর। জানা গেছে, মাত্র পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০-এর বেশি F1 শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে।

    অন্যদিকে, SEVIS-এর প্রতিবেদনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোর্স বাছাই ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের প্রবণতাও তুলে ধরা হয়েছে। দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রির প্রতি আগ্রহ সবচেয়ে বেশি। বর্তমানে ৬ লাখ ৬৭ হাজার ৬২২ জন শিক্ষার্থী মাস্টার্স, ৪ লাখ ৬৪ হাজার ৮৪৩ জন ব্যাচেলর এবং ২ লাখ ১৪ হাজার ৮২৪ জন পিএইচডি পর্যায়ে অধ্যয়ন করছে।

    এছাড়া যুক্তরাষ্ট্রে থেকে কাজ করার সুযোগ পাওয়ার ক্ষেত্রে ‘অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিং’ (OPT) এবং ‘কারিকুলার প্র্যাকটিকাল ট্রেনিং’ (CPT) বিশেষ ভূমিকা রাখছে। STEM (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস) OPT এক্সটেনশনের ৪৮ শতাংশই গেছে ভারতীয় শিক্ষার্থীদের ঝুলিতে। চীন রয়েছে অনেক পিছিয়ে—মাত্র ২০.৪ শতাংশ শিক্ষার্থী এই সুবিধা পেয়েছে। মোট ১ লাখ ৬৫ হাজার ৫২৪ জন ভারত ও চীনের নাগরিককে STEM OPT এক্সটেনশন দেওয়া হয়েছে।

    অন্যদিকে, OPT সুবিধায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৫৫৪ জন আন্তর্জাতিক শিক্ষার্থী। এর বাইরেও ১ লাখ ৩০ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী CPT-এর আওতায় কাজ করার সুযোগ পেয়েছেন। এটিও মূল শিক্ষাক্রমের অংশ হিসেবে বিবেচিত হয়।

    ভারতের অভ্যন্তরে উচ্চশিক্ষায় নারী-পুরুষের ভারসাম্য এখন ১.০১, অর্থাৎ সামান্য নারীর প্রাধান্য রয়েছে। অথচ বিদেশে উচ্চশিক্ষায় সেই ভারসাম্য দৃশ্যমান নয়। সেখানকার পরিসংখ্যান বলছে, বিদেশি মাটিতে সুযোগের দৌড়ে এখনও অনেকখানিই পিছিয়ে ভারতের মেয়েরা।

    Advertisement for African All Media List
    উচ্চশিক্ষা ভারতীয় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ‘সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে’
    পরের কন্টেন্ট নতুন বাজার সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিদেশে উচ্চশিক্ষা

    ফ্রান্স স্টুডেন্ট ভিসা : কিভাবে পাবেন সহজে জেনে নিন

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বিদেশে উচ্চশিক্ষা

    আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা : সহজে পাওয়ার পূর্ণাঙ্গ গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    কানাডায় উচ্চশিক্ষা : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কেন এটি সেরা গন্তব্য

    বিদেশে উচ্চশিক্ষা

    জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ : উচ্চশিক্ষা যখন সাধ্যের মধ্যে

    বিদেশে উচ্চশিক্ষা

    স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...