পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর ও পিএইচডির মেয়াদ ৩ বছর। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৫।

কমস্যাটস বিশ্ববিদ্যালয় পাকিস্তানের ইসলামাবাদের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাবে:
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
- রেজিস্ট্রেশন ফি দেবে।
- ল্যাব ফি মওকুফ করবে।
- আবাসন ও পরিবহন সুবিধা দেবে।
- স্বাস্থ্য বিমা প্রদান করবে।
শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা:
- স্নাতকোত্তরে ন্যূনতম ১৬ বছরের ও পিএইচডির জন্য ন্যূনতম ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
- স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫ এবং পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে।
- আইইএলটিএসে ন্যূনতম ৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে।
- আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র:
- স্টেটমেন্ট অব পারপাজ।
- অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- পাসপোর্ট সাইজ ছবি।
- পাসপোর্টের কপি।
- ইংরেজি দক্ষতার সনদ।
আবেদন প্রক্রিয়া
- অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এখানে ক্লিক করুন।
- আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

