Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    টিপ্স-ট্রিক্স August 16, 2018

    সহকর্মীর হয়রানি থেকে বাঁচবেন যেভাবে

    টিপ্স-ট্রিক্স August 16, 20183 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    অফিসে
    অফিসে
    বার্তাবাংলা ডেস্ক »

    একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রেহনুমা। অফিসে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাটাই তার পছন্দ। কর্মক্ষেত্রে অযথা রেষারেষি বা গসিপের মধ্যে একদমই নেই সে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। কিন্তু ইদানিং কিছু ঝামেলা তাকে নির্বিঘ্নে কাজ করতে দিচ্ছে না। অফিসের সিনিয়র সহকর্মীর দ্বারা হয়রানির শিকার তিনি। যে বিষয়টি খালি চোখে দেখলে স্বাভাবিক মনে হবে কিন্তু খারাপ ইঙ্গিত কিংবা সুক্ষ্ণভাবে খোঁচা মেরে কথা বলা- এগুলো ঠিকই বুঝতে পারেন রেহনুমা। এ অবস্থায় কী করলে সমাধান হবে তাও বুঝতে পারেন না। তাই দিন দিন বিমর্ষ হয়ে যাচ্ছেন তিনি।

     

    রেহনুমার মতো এমন অবস্থা অধিকাংশ চাকুরিজীবী নারীরই। বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। কেউ কেউ হয়তো প্রতিবাদ জানান তবে বেশিরভাগ ভুক্তভোগীই চুপ থেকে মানিয়ে নেয়ার চেষ্টা করেন। সবাই জানলে যদি মেয়েটিকেই দোষী ভাবে, এই ভাবনা থেকে না চাইলেও মুখ বন্ধ রাখতে হয়। যদি আপনিও হয়ে থাকেন রেহনুমার মতো একজন তবে এই সমস্যার সমাধানের জন্য আপনার রয়েছে কিছু করণীয়।

     

    প্রথমে যেটি করতে হবে তা হলো, নিজেকে আত্মবিশ্বাসী রাখা। আপনি যদি নিজেকে শুধু নারীই মনে করেন তবে অন্যরাও তাই ভাববে। অফিসে পুরুষ সহকর্মীরা যেভাবে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন, আপনিও তেমন স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করুন। নিজেকে ‘নারী’ ভেবে গুটিয়ে থাকলে অন্যরা সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে! আত্মবিশ্বাসে ঝলমল করতে দেখলে কেউ আর ঘাঁটাতে সাহস পাবে না।

     

    যদি এমন হয় যে আকারে ইঙ্গিতে আপনার সহকর্মী আপনাকে খারাপ কিছু বলছেন বা বোঝাচ্ছেন, সরাসরি তার সঙ্গে কথা বলুন। ক্ষেপে কিংবা রেগে গিয়ে নয়, তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন যে আপনি তার আচরণগুলো বুঝতে পারছেন এবং তিনি যা করছেন সেটি খারাপ। রেগে গিয়ে কথা বলার চেয়ে ঠান্ডা মাথায় বুঝিয়ে বললে সমাধানটা অনেক সহজ হয়ে যায়।

     

    সহকর্মীদের কারো মধ্যে এরকম আচরণ দেখতে পেলে চেষ্টা করুন তার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার। অফিসের কাজের বাইরে অন্য কোনো কথা বা গল্প তার সঙ্গে বলাই ভালো।

     

    যেহেতু একই জায়গায় কাজ করতে হবে তাই অশান্তি যাতে না বাড়ে সেদিকে নজর রাখবেন। যখন আপনি নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেবেন এবং কাজের ইতিবাচক ফল পাবেন তখন অনেকেই আপনাকে বিরক্ত করতে সাহস পাবে না।

     

    এরকম পরিস্থিতিতে বসের কাছে মৌখিকভাবে অভিযোগ দিতে পারেন। এবং অফিসে আপনার সবরকম নিরাপত্তার দায়-দায়িত্বও যে তার সেটি মনে করিয়ে দেবেন।

     

    যখন পরিস্থিতি একদমই সহনসীমা অতিক্রম করে যাবে অথবা স্বয়ং বসই যদি আপনার হয়রানির কারণ হয় তবে সে বিষয়ে অফিস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান।

     

    হুট করে চাকরি ছাড়তে যাবেন না। কারণ আপনি পালিয়ে বেড়ালে আপনারই ক্ষতি। যদি প্রতিবাদ করে নিজের অবস্থানটি ধরে রাখতে পারেন তবে তাই হবে আপনার জন্য মঙ্গল।

    Advertisement for African All Media List
    সহকর্মীর হয়রানি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট আম ও লিচুর ফলঝরা রোধ করার ম্যাজিক টিপ্স
    পরের কন্টেন্ট সেলফি তুললে ত্বকের ক্ষতি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    জীবনধারা

    জলবায়ু পরিবর্তন নিয়ে ১০টি ভুল ধারণা : সত্যটা আসলে কী?

    জীবনধারা

    বাড়িতে এনার্জি বিল কমানোর ৭টি সহজ উপায় এবং জলবায়ু সুরক্ষায় এর প্রভাব!

    জীবনধারা

    প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 

    টিপ্স-ট্রিক্স

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    টিপ্স-ট্রিক্স

    নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়

    জীবনধারা

    আশাবাদীরা কি অন্যদের তুলনায় সত্যিই বেশি আয় করেন?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...