ইদানিং মেকআপ করার বিদ্যাটা অনেকেই আয়ত্তে এনে ফেলেছেন। তারা বিভিন্ন ধরনের মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার ব্যবহার করেন অহরহই। তবে এসব দামি উপকরণ ব্যবহার করার পর পরিষ্কার করার জন্য যেসব দামি ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করতে বলা হয় তা নিয়ে ঝামেলায় পড়েন অনেকেই। আজ দেখে নিন এমন একটি কৌশল যাতে খুব সহজেই আপনার সবচাইতে দামি মেকআপ ব্রাশগুলোকেও পরিষ্কার করে ফেলতে পারবেন।
এর জন্য আপনার দরকার হবে একটি প্লাস্টিকের বোর্ড, যেটা বাচ্চারা স্কুলে পরীক্ষা দেবার সময় ব্যবহার করে। আর দরকার হবে একটি গ্লু গান। প্লাস্টিকের বোর্ডের ওপর গ্লু গান দিয়ে ছবির মতো এলোমেলো করে নকশা করুন এবং শুকিয়ে নিন। হালকা গরম পানি এবং বেবি শ্যাম্পুতে ভিজিয়ে নিন ব্রাশ। এই ভেজা ব্রাশ পুরো বোর্ডের ওপর বুলিয়ে নিন। সব পুরনো মেকআপ এবং ময়লা চলে যাবে। এরপর হালকা গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিন ব্রাশগুলো। তবে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
