Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ফ্রান্স দূতাবাসের অনিয়মে ভোগান্তিতে বাংলাদেশিরা
    বিবিধ February 21, 2014

    ফ্রান্স দূতাবাসের অনিয়মে ভোগান্তিতে বাংলাদেশিরা

    বিবিধ February 21, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Bangladesh Embassy in Franceপ্যারিস (ফ্রান্স) প্রতিনিধি :: বৈধ-অবৈধ মিলিয়ে ফ্রান্সে প্রায় ৪০ হাজার বাংলাদেশি বসবাস করেন। এর ফলে দূতাবাসের ওপর রয়েছে বেশ চাপ। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ছাড়াও ভিসা, পাসপোর্ট প্রদান-নবায়নসহ বাংলাদেশ থেকে আনা বৈধ কাগজপত্র সত্যায়িত করা দূতাবাসের রুটিনওয়ার্ক। এর ফলে হাজার হাজার বাংলাদেশিকে কমবেশি দূতাবাসে ভিড় করতে হয়। কিন্তু দূতাবাসে গিয়ে দেখা যায়, সেবা গ্রহণকারীদের জন্য অভ্যর্থনা কক্ষে বসার পর্যাপ্ত ব্যবস্থাই নেই। তিনটি সিটের নামমাত্র সোফাই সম্বল।

    এর ফলে দূতাবাসে আগত লোকজনদের বাধ্য হয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি মহিলাদেরও এই অবস্থার শিকার হতে হচ্ছে। সেবাগ্রহণকারীদের সুবিধার্থে একটি ইলেকট্রনিক সিরিয়াল টিকিট কাউন্টার মেশিন থাকলেও তার সুফল কোনোদিন পাননি বাংলাদেশিরা। এর ফলে বিশৃঙ্খলা লেগেই থাকে। অন্যদিকে ‘অমুক সাহেব, তমুক সাহেব’-এর নাম বলে ভেতরে গিয়ে কাজ সারিয়ে নেন। এতে করে ভোগান্তি বাড়ে সাধারণ প্রবাসীদের। এ বিষয়ে প্রবাসীদের ক্ষোভ দীর্ঘদিনের। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে ভোগান্তি পোহাতে হয় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের।

    অন্যদিকে কনস্যুলার সেবার বিপরীতে যে ফি নির্ধারণ করা আছে তাও পুরোনো। আনিসা আর আমিন নামের এক কর্মকর্তা বছরখানেক আগে বদলি হয়ে গেলেও তার স্বাক্ষরিত নোটিশটি এখনও ঝুলছে দূতাবাসে। ওই নোটিশে বাংলাদেশিদের কাগজপত্র সত্যায়ন করার ফি উল্লেখ খাকলেও বর্তমান ফার্স্ট সেক্রেটারি ওয়ালীউর রহমান কোনো বৈধ ডকুমেন্টও সত্যায়িত করেন না। তিনি শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষরিত ডকুমেন্ট সত্যায়িত করেন। অভিযোগ আছে, দূতাবাসের একটি দালাল চক্র ‘সত্যায়ন ব্যবসা’য় জড়িত। বিভিন্ন অঙ্কের ইউরো পেলে অবৈধ কাগজও বৈধ হয়ে যায়!

    Bangladesh Embassy France

    ফ্রান্স দূতাবাস থেকে পাসপোর্ট তুলতে বা নবায়ন করতে হলে বাংলাদেশ থেকে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সংখ্যাটি পাসপোর্টে উল্লেখ করা হয়। কিন্তু সেই জন্মনিবন্ধনটি সত্যায়ন করতে গেলে দূতাবাসের কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সত্যায়িত করিয়ে আনার পরই দূতাবাসের কর্মকর্তারা সত্যায়িত করবেন। এ বিষয়টি চরম ভোগান্তির বলে মনে করছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। তাদের প্রশ্ন, যে কাগজের বিপরীতে একটি আন্তর্জাতিক পাসপোর্ট মেলে সেই কাগজ সত্যায়িত করতে আবার বাংলাদেশে যেতে হবে? সেই কাগজ বাংলাদেশে পাঠাতে হবে? দূতাবাসের প্রথম শ্রেণীর একজন গেজেটেড কর্মকর্তা পারবেন না কেন? দূতাবাসে চাকরি করলে কি তাদের ক্ষমতা খর্ব হয়ে যায়? জন্মনিবন্ধন সনদটি বৈধ না হলে কীভাবে সরকার পাসপোর্ট দিলো? ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের এসব প্রশ্নের জবাব দেওয়ার যেন কেউ নেই।

    এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম. শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে কী ধরনের নিয়ম রয়েছে তা আমি খতিয়ে দেখবো। অহেতুক কাউকে হয়রানি করা হলে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    দূতাবাসের নানান অনিয়ম, অ্যবস্থাপনা আর আমলাতান্ত্রিক জটিলতায় ভোগান্তি শিকার হচ্ছেন হাজারো বাংলাদেশি। এ প্রসঙ্গে ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি নিজের ভোগান্তির চিত্র তুলে ধরেন বার্তাবাংলা’র কাছে। তিনি বলেন, জন্মনিবন্ধের বিপরীতে নিজের ছেলেমেয়েদের পাসপোর্ট হাতে পেয়েছি। কিন্তু বাচ্চাদের স্কুলের প্রয়োজনে এখন জন্মনিবন্ধন সত্যায়িত করাতে গিয়ে মহাভোগান্তির শিকার হচ্ছি। তিনদিন নিজের কাজ ফেলে, চাকরির ক্ষতি করে দূতাবাসে ধর্ণা দিয়েও সমাধান হয়নি। অ্যাম্বাসেডরকে বলেও কোনো সুবিচার এখন পর্যন্ত পাইনি। অবশ্য তিনি সুন্দর ব্যবহার করেছেন, আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন। কিন্তু আমার কথা হচ্ছে, ছোট্ট একটি বিষয়েও কেন অ্যাম্বাসেডরকে জড়াতে হবে?

    ওই ভুক্তভোগী বার্তাবাংলা’কে জানান, রাষ্ট্রদূতের আশ্বাস পেয়ে তিনি ফার্স্ট সেক্রেটারি ওয়ালীউর রহমানের কাছে যান। কিন্তু একই কথা জানান ফার্স্ট সেক্রেটারি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি আর স্বাক্ষর ছাড়া তিনি সত্যায়িত করতে পারবেন না। এ সময় আগের কর্মকর্তা আনিসা আর আমিনের কথা উল্লেখ করা হলে ওয়ালীউর রহমান বলেন, আগের কর্মকর্তা অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে তদন্ত করা হবে।

    ফার্স্ট সেক্রেটারিকে যখন প্রশ্ন করা হয়, যে কাগজ আপনি সত্যায়িত করতে পারেন না সেই কাগজই আপনি ভ্যারিফাই করে দেওয়ার পর সরকার পাসপোর্ট দিয়েছে। তা কীভাবে সম্ভব হলো। এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

    সরকারের একজন পদস্থ কর্মকর্তার এমন মর্জিমাফিক কথাবার্তার কাছে অসহায় হয়ে পড়ছেন ফ্রান্সে বসবাসরতরা। তাদের প্রশ্ন, এটা কি সত্যিই ওই কর্তার মর্জি নাকি রাষ্ট্রযন্ত্রের মারপ্যাঁচ? আর রাষ্ট্রযন্ত্রের মানবসৃষ্ট মারপ্যাঁচ কিংবা কর্মকর্তার মর্জির খেসারত আর কতদিন দিতে হবে ফ্রান্সপ্রবাসীদের?

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কোটিপতি হইবার প্ররোচনা ও আমার দর্শন
    পরের কন্টেন্ট ছাত্রকে ‘যৌনকামড়’ : অতঃপর শিক্ষিকার পরিণতি…

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...