Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    জীবনধারা June 15, 2026Updated:September 6, 2026

    বাড়িতে এনার্জি বিল কমানোর ৭টি সহজ উপায় এবং জলবায়ু সুরক্ষায় এর প্রভাব!

    জীবনধারা June 15, 2026Updated:September 6, 202610 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Tips to protect climate change
    মো. মাহমুদুল হাসান »

    বিদ্যুৎ, গ্যাস বা হিটিংয়ের বিল এখন অনেক পরিবারের মাসিক খরচের বড় একটি অংশ। বিশেষ করে ইউরোপের মতো দেশে শীতকালে হিটিং, গরম পানি, রান্না এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের কারণে এনার্জি খরচ দ্রুত বেড়ে যেতে পারে। কিন্তু মজার বিষয় হলো, এনার্জি বিল কমানোর জন্য সবসময় বড় ধরনের বিনিয়োগ বা পুরো বাড়ি সংস্কার করার প্রয়োজন হয় না। দৈনন্দিন জীবনের কিছু ছোট অভ্যাস পরিবর্তন করেও উল্লেখযোগ্য পরিমাণ এনার্জি সাশ্রয় করা সম্ভব।

    আর এই সাশ্রয়ের আরেকটি বড় সুবিধা আছে। আপনি যত কম এনার্জি ব্যবহার করবেন, তত কম বিদ্যুৎ বা জ্বালানি উৎপাদনের প্রয়োজন হবে। বিদ্যুৎ ও তাপ উৎপাদনের একটি অংশ এখনও গ্যাস, কয়লা, তেলসহ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে এনার্জি ব্যবহার কমানো মানে শুধু নিজের বিল কমানো নয়, একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু সুরক্ষায় ভূমিকা রাখা।

    প্রশ্ন হলো, কোথা থেকে শুরু করবেন?

    নিচে বাড়িতে এনার্জি বিল কমানোর ৭টি সহজ এবং বাস্তবসম্মত উপায় তুলে ধরা হলো।

    বিষয়সূচি
    1. ১. হিটিংয়ের তাপমাত্রা একটু কমান
      1. জলবায়ুর ওপর প্রভাব
    2. ২. গরম পানির ব্যবহার কমান
      1. জলবায়ুর ওপর প্রভাব
    3. ৩. পুরোনো বাল্ব বদলে LED ব্যবহার করুন
      1. জলবায়ুর ওপর প্রভাব
    4. ৪. Standby Mode বন্ধ করুন
      1. জলবায়ুর ওপর প্রভাব
    5. ৫. ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার বুদ্ধিমানের মতো ব্যবহার করুন
      1. জলবায়ুর ওপর প্রভাব
    6. ৬. ফ্রিজ ও ফ্রিজার সঠিকভাবে ব্যবহার করুন
      1. জলবায়ুর ওপর প্রভাব
    7. ৭. বাড়ির তাপ বাইরে চলে যাওয়া বন্ধ করুন
      1. জলবায়ুর ওপর প্রভাব
    8. শেষ কথা

    ১. হিটিংয়ের তাপমাত্রা একটু কমান

    শীতকালে বাড়ির সবচেয়ে বেশি এনার্জি খরচ হয় সাধারণত ঘর গরম রাখার জন্য। অনেকেই ঘরের তাপমাত্রা প্রয়োজনের চেয়ে বেশি রাখেন। এতে আরাম কিছুটা বাড়লেও এনার্জি খরচ দ্রুত বেড়ে যায়।

    ধরুন আপনার ঘরের তাপমাত্রা সবসময় ২৩ বা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। এটিকে ২০ বা ২১ ডিগ্রিতে নামিয়ে আনলেও বেশিরভাগ মানুষের জন্য ঘর আরামদায়ক থাকে। শোবার ঘরে আবার আরও কম তাপমাত্রা যথেষ্ট হতে পারে।

    এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত এবং বুদ্ধিমানের মতো হিটিং ব্যবহার করা।

    আপনি যদি কয়েক ঘণ্টার জন্য বাইরে যান, তখন হিটিং পুরো শক্তিতে চালু রাখার প্রয়োজন নেই। তবে খুব ঠাণ্ডার সময় হিটিং সম্পূর্ণ বন্ধ করে ঘর একেবারে ঠাণ্ডা করে ফেলাও সবসময় ভালো নয়। কারণ পরে ঘর আবার গরম করতে বেশি এনার্জি লাগতে পারে।

    রেডিয়েটারের সামনে বড় সোফা, আলমারি বা ভারী পর্দা থাকলে তাপ ঘরের মধ্যে ভালোভাবে ছড়াতে পারে না। ফলে থার্মোস্ট্যাট বাড়িয়েও কাঙ্ক্ষিত উষ্ণতা পাওয়া যায় না।

    তাই রেডিয়েটারের সামনে জায়গা খালি রাখুন।

    জলবায়ুর ওপর প্রভাব

    যেসব বাড়িতে গ্যাস বা অন্য জীবাশ্ম জ্বালানি দিয়ে হিটিং করা হয়, সেখানে কম তাপ ব্যবহার সরাসরি জ্বালানির ব্যবহার কমায়। অর্থাৎ কম কার্বন ডাই-অক্সাইড নির্গমন হয়।

    একটি ছোট সিদ্ধান্ত, যেমন ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমানো, পুরো শীতকাল ধরে বড় ধরনের সাশ্রয়ে পরিণত হতে পারে।

    ২. গরম পানির ব্যবহার কমান

    অনেক পরিবার বুঝতেই পারেন না যে গরম পানি তৈরিতে কত এনার্জি খরচ হয়।

    দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করা আরামদায়ক হলেও এর পেছনে পানি এবং এনার্জি দুটোই খরচ হচ্ছে। বিশেষ করে প্রতিদিন পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘ সময় শাওয়ার ব্যবহার করলে মাসের শেষে এর প্রভাব বিলের ওপর পরিষ্কারভাবে দেখা যায়।

    এখানে খুব সহজ কয়েকটি পরিবর্তন করা যায়।

    দশ বা পনেরো মিনিট গোসল করার বদলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করুন। দাঁত ব্রাশ করার সময় কল চালু রাখবেন না। হাত ধোয়ার সময় অপ্রয়োজনে খুব গরম পানি ব্যবহার করবেন না।

    এছাড়া পানি সাশ্রয়ী শাওয়ার হেড ব্যবহার করা যেতে পারে। এতে পানির চাপ স্বাভাবিক মনে হলেও প্রতি মিনিটে কম পানি বের হয়। ফলে পানি এবং পানি গরম করার এনার্জি দুটোই কম লাগে।

    কাপড় ধোয়ার ক্ষেত্রেও সবসময় ৬০ ডিগ্রি তাপমাত্রার পানি প্রয়োজন হয় না। অনেক সাধারণ পোশাক কম তাপমাত্রায় পরিষ্কার করা সম্ভব।

    Tips to protect climate change

    জলবায়ুর ওপর প্রভাব

    পানি গরম করতে বিদ্যুৎ, গ্যাস বা অন্য কোনো জ্বালানি প্রয়োজন হয়। তাই গরম পানির ব্যবহার কমালে সরাসরি এনার্জির চাহিদা কমে।

    একই সঙ্গে পানি সাশ্রয় হয়। পানি সংগ্রহ, পরিশোধন এবং বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতেও এনার্জি লাগে। তাই পানি সাশ্রয় এবং এনার্জি সাশ্রয় অনেক ক্ষেত্রেই একে অপরের সঙ্গে যুক্ত।

    ৩. পুরোনো বাল্ব বদলে LED ব্যবহার করুন

    একটি ছোট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ বিলে বড় পার্থক্য করতে পারে?

    একটি মাত্র বাল্ব হয়তো খুব বেশি নয়। কিন্তু একটি বাড়িতে যদি ১৫, ২০ বা ৩০টি লাইট থাকে, তাহলে পার্থক্য দ্রুত বড় হয়ে যায়।

    পুরোনো ধরনের ইনক্যান্ডেসেন্ট বা হ্যালোজেন লাইটের তুলনায় LED লাইট অনেক কম বিদ্যুৎ ব্যবহার করে এবং সাধারণত দীর্ঘদিন চলে।

    তাই বাড়ির যেসব জায়গায় নিয়মিত আলো ব্যবহার হয়, যেমন রান্নাঘর, বসার ঘর, করিডর, শোবার ঘর এবং বাথরুম, সেখানে LED ব্যবহার করা ভালো সিদ্ধান্ত।

    আরেকটি সাধারণ অভ্যাস হলো প্রয়োজন না থাকলেও লাইট জ্বালিয়ে রাখা।

    ঘর থেকে বের হওয়ার সময় লাইট বন্ধ করার অভ্যাস করুন। দিনের বেলায় সম্ভব হলে জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলো ব্যবহার করুন।

    অনেক সময় আমরা স্বয়ংক্রিয়ভাবে লাইট জ্বালাই, যদিও ঘরে যথেষ্ট দিনের আলো থাকে।

    জলবায়ুর ওপর প্রভাব

    বিদ্যুতের চাহিদা যত কমবে, বিদ্যুৎ উৎপাদনের চাপও তত কমবে।

    যদিও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে, অনেক বিদ্যুৎ ব্যবস্থায় এখনো গ্যাস, কয়লা বা অন্য জীবাশ্ম জ্বালানির ভূমিকা রয়েছে। ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করা জলবায়ু সুরক্ষায় বাস্তব ভূমিকা রাখে।

    ৪. Standby Mode বন্ধ করুন

    টেলিভিশন বন্ধ করেছেন, কিন্তু লাল আলো জ্বলছে। কম্পিউটার বন্ধ, কিন্তু চার্জার সকেটে লাগানো। কফি মেশিন, প্রিন্টার, গেম কনসোল বা মাইক্রোওয়েভ ব্যবহার হচ্ছে না, তবু বিদ্যুতের সঙ্গে সংযুক্ত আছে।

    এসব যন্ত্র অনেক সময় Standby Mode-এ থেকেও অল্প অল্প করে বিদ্যুৎ ব্যবহার করে।

    একটি যন্ত্রের ক্ষেত্রে পরিমাণটি ছোট মনে হতে পারে। কিন্তু বাড়িতে যদি ১৫ থেকে ২০টি ডিভাইস সারাক্ষণ সংযুক্ত থাকে, তাহলে বছরের শেষে এটি অপ্রয়োজনীয় খরচে পরিণত হতে পারে।

    সমাধান খুব সহজ…

    একটি switchable power strip বা সুইচযুক্ত মাল্টিপ্লাগ ব্যবহার করুন। রাতে বা বাড়ি থেকে বের হওয়ার সময় একটি সুইচ বন্ধ করলেই কয়েকটি ডিভাইস একসঙ্গে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

    চার্জ হয়ে গেলে ফোন, ল্যাপটপ বা অন্য ডিভাইসের চার্জার খুলে রাখার অভ্যাসও ভালো।

    জলবায়ুর ওপর প্রভাব

    Standby power হচ্ছে এমন এক ধরনের এনার্জি ব্যবহার যেটা আমাদের কোনো বাস্তব সুবিধা না দিয়েই খরচ হয়। তাই এটি কমানো সবচেয়ে সহজ ধরনের climate action-এর একটি। আপনার জীবনযাত্রার মান কমছে না, কিন্তু বিদ্যুতের ব্যবহার কমছে।

    ৫. ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার বুদ্ধিমানের মতো ব্যবহার করুন

    অনেকে প্রতিদিন অল্প কয়েকটি কাপড় নিয়ে ওয়াশিং মেশিন চালান। কেউ আবার কয়েকটি প্লেট এবং কাপের জন্য ডিশওয়াশার চালিয়ে দেন।

    এভাবে ব্যবহার করলে প্রতি কাপড় বা প্রতি প্লেট পরিষ্কার করার পেছনে বেশি পানি এবং এনার্জি খরচ হয়।

    সম্ভব হলে মেশিন পুরো বা যথেষ্ট পরিমাণ ভর্তি হওয়ার পর চালান। তবে অতিরিক্ত ঠেসে ভরাট করাও ঠিক নয়। যন্ত্রটির নির্দেশনা অনুযায়ী উপযুক্ত ধারণক্ষমতা ব্যবহার করুন।

    Eco Mode থাকলে সেটি ব্যবহার করা যেতে পারে। Eco programme অনেক সময় বেশি সময় নেয় বলে মানুষ মনে করেন এতে বেশি বিদ্যুৎ খরচ হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি কম তাপমাত্রায় এবং বেশি দক্ষতার সঙ্গে কাজ করার জন্য ডিজাইন করা হয়।

    কাপড় শুকানোর ক্ষেত্রেও সম্ভব হলে dryer-এর বদলে বাতাসে শুকানো সবচেয়ে সাশ্রয়ী পদ্ধতি।

    অবশ্যই শীতকাল বা ছোট অ্যাপার্টমেন্টে সবসময় এটি সহজ নয়। তবে গরমের সময় বারান্দা, বাগান বা drying rack ব্যবহার করা গেলে dryer-এর ব্যবহার অনেক কমানো সম্ভব।

    জলবায়ুর ওপর প্রভাব

    ওয়াশিং মেশিন, ডিশওয়াশার এবং dryer তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ ব্যবহার করা যন্ত্রগুলোর মধ্যে পড়ে। তাই এগুলোর ব্যবহার সামান্য অপ্টিমাইজ করলেও পুরো বছরে উল্লেখযোগ্য এনার্জি সাশ্রয় হতে পারে।

    ৬. ফ্রিজ ও ফ্রিজার সঠিকভাবে ব্যবহার করুন

    ফ্রিজ এমন একটি যন্ত্র যা বছরের ৩৬৫ দিন, দিনে ২৪ ঘণ্টা চলে। তাই একটি ফ্রিজের দক্ষতার ছোট পার্থক্যও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে।

    প্রথমেই ফ্রিজের তাপমাত্রা অপ্রয়োজনে খুব কম রাখবেন না। খাবার নিরাপদ রাখার জন্য যতটুকু ঠাণ্ডা প্রয়োজন, তার চেয়ে বেশি ঠাণ্ডা করলে শুধু বিদ্যুৎ খরচ বাড়বে।

    গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না। প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিন। খুব গরম খাবার ফ্রিজে রাখলে পুরো ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায় এবং কম্প্রেসরকে বেশি কাজ করতে হয়।

    ফ্রিজের দরজা দীর্ঘ সময় খুলে রাখাও ঠিক নয়। কী নিতে হবে আগে ঠিক করুন, তারপর দরজা খুলুন।

    ফ্রিজারের ভেতরে অতিরিক্ত বরফ জমে গেলে সেটি পরিষ্কার বা defrost করুন। বেশি বরফ জমলে যন্ত্রটির কার্যকারিতা কমে যেতে পারে।

    আর যদি আপনার ফ্রিজ ১৫ বা ২০ বছরের পুরোনো হয়, তাহলে নতুন একটি energy-efficient মডেলের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের পার্থক্য তুলনা করে দেখা যেতে পারে।

    তবে শুধুমাত্র নতুন মডেল এসেছে বলে ভালোভাবে কাজ করা যন্ত্র ফেলে দেওয়া সবসময় পরিবেশের জন্য সেরা সিদ্ধান্ত নয়। নতুন পণ্য তৈরিতেও কাঁচামাল এবং এনার্জি লাগে।

    জলবায়ুর ওপর প্রভাব

    দক্ষতার সঙ্গে ফ্রিজ ব্যবহার করলে প্রতিদিন অল্প অল্প করে বিদ্যুৎ সাশ্রয় হয়। এই অল্প সাশ্রয়ই বছরে বড় হয়ে দাঁড়ায়। এটি এমন একটি পরিবর্তন যার জন্য দৈনন্দিন আরামের সঙ্গে কোনো আপস করতে হয় না।

    ৭. বাড়ির তাপ বাইরে চলে যাওয়া বন্ধ করুন

    আপনি হিটিং চালাচ্ছেন, কিন্তু জানালা বা দরজার ফাঁক দিয়ে গরম বাতাস বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এমন একটি ঘর গরম করার চেষ্টা করছেন যেখান থেকে তাপ ক্রমাগত বাইরে চলে যাচ্ছে।

    পুরোনো বাড়িতে এটি খুব সাধারণ সমস্যা। জানালার ফাঁক, দরজার নিচের অংশ, ছাদ বা দেয়ালের দুর্বল insulation-এর কারণে প্রচুর তাপ নষ্ট হতে পারে।

    সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয়। নতুন জানালা, ছাদ insulation বা façade renovation বড় বিনিয়োগ হতে পারে। কিন্তু ছোট সমাধান দিয়েও শুরু করা যায়।

    জানালা ও দরজার seal পরীক্ষা করুন। কোথাও ঠাণ্ডা বাতাস ঢুকছে কি না দেখুন। দরজার নিচে draft stopper ব্যবহার করা যেতে পারে। রাতে পর্দা বা shutters থাকলে ব্যবহার করুন।

    তবে ঘর পুরোপুরি বন্ধ করে রাখবেন না। আর্দ্রতা এবং ছত্রাকের সমস্যা এড়াতে নিয়মিত সঠিকভাবে ventilation করা জরুরি।

    শীতকালে অনেক সময় জানালা সামান্য খোলা রেখে ঘণ্টার পর ঘণ্টা ventilation করা হয়। এতে দেয়াল এবং ঘর ঠাণ্ডা হয়ে যায়।

    এর বদলে কয়েক মিনিটের জন্য জানালা পুরো খুলে দ্রুত বাতাস পরিবর্তন করা অনেক ক্ষেত্রে বেশি কার্যকর।

    জলবায়ুর ওপর প্রভাব

    একটি বাড়ি যত ভালোভাবে তাপ ধরে রাখতে পারে, সেটিকে গরম রাখতে তত কম এনার্জি প্রয়োজন হয়। তাই insulation শুধু অর্থনৈতিক বিষয় নয়। এটি দীর্ঘমেয়াদি climate protection-এরও গুরুত্বপূর্ণ অংশ।

    ছোট পরিবর্তন কি সত্যিই বড় পার্থক্য তৈরি করে? এখানে অনেকের একটি সাধারণ প্রশ্ন থাকে। আমি একটি LED লাগালাম, পাঁচ মিনিট কম গোসল করলাম বা ঘরের তাপমাত্রা এক ডিগ্রি কমালাম। এতে পৃথিবীর জলবায়ুর কী পরিবর্তন হবে?

    একজন মানুষের একটি কাজ দিয়ে অবশ্যই পুরো climate crisis সমাধান হবে না। কিন্তু বিষয়টি সেভাবে দেখা ঠিক নয়। একটি শহরের কয়েক লাখ পরিবার যদি একই ধরনের এনার্জি সাশ্রয়ের অভ্যাস গড়ে তোলে, তখন বিদ্যুতের মোট চাহিদা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

    একটি দেশের কোটি কোটি মানুষ যখন energy-efficient প্রযুক্তি ব্যবহার করে, তখন তার প্রভাব আরও বড় হয়।এছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত বাজারকেও পরিবর্তন করে। মানুষ যখন কম বিদ্যুৎ ব্যবহার করা ফ্রিজ, LED, heat pump, solar panel বা efficient appliance কিনতে শুরু করে, তখন কোম্পানিগুলোও সেই ধরনের পণ্য বেশি তৈরি করে।

    অর্থাৎ ব্যক্তিগত আচরণ, বাজার এবং সরকারি নীতি একে অপরের সঙ্গে যুক্ত। এনার্জি সাশ্রয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার নিজের লাভ। জলবায়ু পরিবর্তনের আলোচনা অনেক সময় খুব বড় বড় বিষয়কে কেন্দ্র করে হয়।

    কার্বন নিঃসরণ, আন্তর্জাতিক চুক্তি, নবায়নযোগ্য শক্তি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, কয়লা বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি। এসব গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ মানুষের জন্য সবচেয়ে বাস্তব প্রশ্ন হলো, আমার কী লাভ? এনার্জি সাশ্রয়ের উত্তর এখানে খুব পরিষ্কার। আপনি টাকা সাশ্রয় করছেন।একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাচ্ছেন।

    আপনার বাড়ি আরও দক্ষভাবে পরিচালিত হচ্ছে। এবং আপনি কার্বন নিঃসরণ কমাতে নিজের অংশটুকু করছেন। অর্থাৎ পরিবেশ রক্ষার জন্য নিজের জীবন কঠিন করার প্রয়োজন নেই। বরং অনেক climate-friendly সিদ্ধান্ত আসলে আর্থিকভাবেও লাভজনক।

    আজ থেকেই কী করতে পারেন? সবকিছু একসঙ্গে পরিবর্তন করার প্রয়োজন নেই। আজ আপনার বাড়িতে ছোট একটি energy audit করুন।

    প্রতিটি ঘরে গিয়ে দেখুন কোথায় অপ্রয়োজনীয় লাইট চলছে। কোন ডিভাইস Standby Mode-এ আছে। রেডিয়েটারের সামনে আসবাবপত্র আছে কি না। জানালা বা দরজার ফাঁক দিয়ে ঠাণ্ডা বাতাস ঢুকছে কি না।

    এরপর আপনার বিদ্যুৎ এবং গ্যাসের পুরোনো বিলগুলো দেখুন। গত বছরের তুলনায় এ বছর কত ব্যবহার করছেন সেটা দেখার চেষ্টা করুন। আপনার লক্ষ্য হতে পারে প্রথমে মাত্র ১০ শতাংশ এনার্জি ব্যবহার কমানো। এটি খুব বড় লক্ষ্য মনে না হলেও পুরো বছরের হিসাবে এর অর্থ যথেষ্ট বড় হতে পারে।

    শেষ কথা

    জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু সরকার, বড় কোম্পানি বা পরিবেশবাদীদের দায়িত্ব নয়। একই সঙ্গে এটাও সত্য যে পুরো দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।

    বড় পরিবর্তনের জন্য প্রয়োজন পরিষ্কার জ্বালানি, উন্নত গণপরিবহন, দক্ষ ভবন, ভালো প্রযুক্তি এবং কার্যকর সরকারি নীতি। তবে ব্যক্তি হিসেবে আমরা যে সিদ্ধান্তগুলো প্রতিদিন নিই, সেগুলোরও গুরুত্ব আছে।

    ঘরের তাপমাত্রা একটু কমানো, গরম পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা, LED ব্যবহার করা, Standby Mode বন্ধ করা, ওয়াশিং মেশিন সঠিকভাবে চালানো, ফ্রিজ দক্ষভাবে ব্যবহার করা এবং বাড়ির তাপ বাইরে চলে যাওয়া ঠেকানো খুব সাধারণ কাজ।

    কিন্তু এগুলো একসঙ্গে করলে ফল আর ছোট থাকে না। সবচেয়ে ভালো বিষয় হলো, এর সুফল আপনি নিজেই দেখতে পাবেন। মাসের শেষে কম এনার্জি বিল। অপ্রয়োজনীয় অপচয় কম।

    আর একই সঙ্গে পৃথিবীর জলবায়ু রক্ষায় একটি বাস্তব অবদান। তাই climate action শুরু করার জন্য সবসময় বড় কিছু করার অপেক্ষা করতে হবে না। আপনার নিজের বাড়িই হতে পারে শুরু করার সবচেয়ে ভালো জায়গা।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বিশ্বকাপে নতুন ইতিহাস: ব্রাজিলকে টপকে সর্বোচ্চ গোলের চূড়ায় জার্মানি
    পরের কন্টেন্ট গ্রামের রান্না কেন এতো ভালো লাগে? এই স্বাদের রহস্য কী

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    জীবনধারা

    এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী

    জীবনধারা

    প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা রাখবেন কেন?

    জীবনধারা

    ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন? অজান্তেই হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি

    জীবনধারা

    নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

    জীবনধারা

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    জীবনধারা

    স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?

    একটি মন্তব্য দেখুন

    1 Comment

    1. Pingback: জলবায়ু পরিবর্তন নিয়ে ১০টি ভুল ধারণা : সত্যটা আসলে কী? – Leading Bangla News Portal | BartaBangla.com

    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...