বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে প্রেসিডেনশিয়াল স্কলারশিপ কার্যক্রম। এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

বৃত্তির সুবিধাসমূহ:
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানা ধরনের সুবিধা প্রদান করা হয়। বিশেষ করে ইংরেজি ভাষায় পরিচালিত স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের প্রথম বছরে ১০,০০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে।
স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সুবিধাগুলো আরও বিস্তৃত, যা শিক্ষার্থীদের নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী নির্ধারিত হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ:
এই স্কলারশিপের আওতায় নিচের বিষয়গুলোতে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে
- ইঞ্জিনিয়ারিং
- অর্থনীতি
- হিসাবরক্ষণ
- পরিসংখ্যান
- বিমা
- আর্থিক ব্যবস্থাপনা
- অটোমেশন
- ব্যবসা ও বাণিজ্য
- বিপণন
- মানবসম্পদ
- বিজ্ঞান সংশ্লিষ্ট নানা বিষয়
- যোগ্যতা
- স্নাতক প্রোগ্রামের জন্য বয়স হতে হবে ২৫ বছরের কম
- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য বয়স ৩০ বছরের কম
- পিএইচডি প্রোগ্রামের জন্য বয়স ৪০ বছরের কম
প্রয়োজনীয় কাগজপত্র
- বৈধ পাসপোর্টের কপি
- সর্বশেষ শিক্ষাগত ডিগ্রির ট্রান্সক্রিপ্ট
- ডিগ্রির সার্টিফিকেট
- ইংরেজি ভাষাদক্ষতার সনদ (যেমন IELTS/TOEFL বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পড়ার প্রমাণ)
- পারিবারিক আর্থিক বিবরণী
- গবেষণা প্রস্তাবনা (শুধু মাস্টার্স ও পিএইচডি প্রার্থীদের জন্য)
- দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডি প্রার্থীদের জন্য বাধ্যতামূলক)
আবেদন পদ্ধতি
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই লিংকে যেতে হবে।

