Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » আবর্জনা ফেরত দিলেই মিলবে অর্থ!
    মজার খবর June 3, 2025

    আবর্জনা ফেরত দিলেই মিলবে অর্থ!

    মজার খবর June 3, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    আবর্জনা
    বার্তাবাংলা ডেস্ক »

    হিমাচল প্রদেশের আর্থিক পরিকাঠামোর মূল ভিত্তিই হল পর্যটন। আর তাই সেখানে ইনস্ট্যান্ট ফুড হোক বা সফ্ট‌ ড্রিঙ্ক – বিক্রি উত্তরোত্তর বেড়েই চলেছে। সমীক্ষা মতে, প্রতি মাসে শিমলায় প্রায় ২,৮০০ টন বিয়োজন-অযোগ্য বর্জ্য জমা হয়, অন্যদিকে মানালিতে হয় ১,১০০ টন।

    আবর্জনা

    ‘ট্যুরিস্ট সিজন’-এ তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়। তাছাড়া, পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানকার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও তেমন উন্নত নয়। আর তাই পরিবেশের ক্ষতিও হয়ে চলেছে অবাধে।

    প্রায় আকাশ ছুঁয়ে ফেলছে আবর্জনার স্তুপ। প্লাস্টিকের প্যাকেট, কাচের বোতল, খাবারের অবশেষ, কী নেই তাতে! তার মধ্যে আবার খাবারের খোঁজ করছে পথকুকুরের দল। ভাগ বসাচ্ছে কাকেরাও। এই দৃশ্য যেকোনও ভাগাড়ের হলে হয়তো অবাক হতে হত না।

    কিন্তু মানুষের অত্যাচারে নৈসর্গিক হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বনাঞ্চলের যখন এই হাল হয়, তখন তা চিন্তা জাগায় বইকি! ইতিমধ্যেই এক্স-হ্যান্ডেল জুড়ে ছড়িয়ে পড়েছে হিমাচলের কাসোলে অবস্থিত এক জঙ্গলের নানান ভিডিও।

    সেখানে দেখা যাচ্ছে, পার্বতী ও বিয়াস নদীর সঙ্গমস্থলে অবস্থিত পার্বতী উপত্যকা ভরে গিয়েছে নানান রকমের জৈব-অভঙ্গুর আবর্জনায়। আর এই আবর্জনার সিংহভাগই এসেছে পর্যটকদের হাত ধরে।

    অর্থাৎ, যে চোখ-জুড়ানো প্রকৃতির বুকে ছুটি কাটাতে আসছেন তাঁরা, ফেরার সময়ে সঙ্গে নিয়ে যাচ্ছেন জীবনভর সংরক্ষণ করার মতো স্মৃতি, সেই জায়গাকেই পরিবর্তে দিয়ে যাচ্ছেন অনিশ্চিত ভবিষ্যৎ!

    আর তাই এই অবস্থার মোকাবিলা করতে সেখানকার কর্তৃপক্ষ চালু করল ‘রিটার্ন ইওর ট্র্যাশ’ নামে এক অভিনব প্রকল্প। এই স্কিমের আওতায় নির্দিষ্ট কয়েক ধরনের পণ্য কেনার সময়েই বাড়তি কিছু টাকা জমা রাখতে হবে পর্যটকদের।

    যদি পরবর্তীকালে সে পণ্যের খালি প্যাকেট তাঁরা ফেরত দিতে পারেন, তবে জমা রাখা টাকাও তাঁকে ফিরিয়ে দেওয়া হবে। সমগ্র প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কিউ আর কোডের মাধ্যমে স্ক্যানিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। এর সাহায্য ডিপোজিট ফি-এর হিসেব রাখা, বা তা ফেরাতে সুবিধে হবে ক্রেতার।

    যদিও পরিবেশবিদেরা বলছেন, এমন উদ্যোগ কতখানি সফল হবে, তা নিয়ে সন্দেহ থেকে যায়। কারণ হিমাচল প্রদেশ এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আগেও। ১৯৯৫ সালে ‘হিমাচল প্রদেশ নন-বায়োডিগ্রেডেবল গারবেজ (কন্ট্রোল) অ্যাক্ট’ চালু করেছিলেন তৎকালীন সরকার। এরপর ২০০৯ সালে সেখানে প্লাস্টিক ও পলিথিনের ক্যারি ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

    আবারও ২০১৮ সালে রাজ্য সরকার ব্যান করেন থার্মো‌কলের তৈরি বাসন, যেমন কাপ, প্লেট, চামচ, গ্লাস ইত্যাদি। কিন্তু এসব কিছুর পরেও বর্জ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আজকের দিনটি এসে দাঁড়িয়েছে।

    বলা বাহুল্য, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) আর্থিক পরিকাঠামোর মূল ভিত্তিই হল পর্যটন। আর তাই সেখানে ইনস্ট্যান্ট ফুড হোক বা সফ্ট‌ ড্রিঙ্ক– বিক্রি উত্তরোত্তর বেড়েই চলেছে। সমীক্ষা মতে, প্রতি মাসে শিমলায় প্রায় ২,৮০০ টন বিয়োজন-অযোগ্য বর্জ্য জমা হয়, অন্যদিকে মানালিতে হয় ১,১০০ টন। ‘ট্যুরিস্ট সিজন’-এ তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়।

    তাছাড়া, পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানকার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও তেমন উন্নত নয়। আর তাই পরিবেশের ক্ষতিও হয়ে চলেছে অবাধে। হিমাচল প্রদেশের মন্ত্রী হর্ষবর্ধন চৌহান এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, কেবল এককালীন আবর্জনা কমানোতেই সীমাবদ্ধ নয় এই প্রকল্পের মূল লক্ষ্য। বরং স্থানীয় মানুষ এবং পর্যটকরা যাতে সামগ্রিকভাবে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন হন, সেই চেষ্টা করা হবে।

    তবু প্রশ্ন থেকে যায় এহেন উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের অবিচ্ছেদ্য অঙ্গ হল পরিবেশ সচেতনতা। কোনও জায়গায় বেড়াতে গেলে সেখানকার পরিবেশের উৎকর্ষতা যেন বজায় থাকে, সে দায়িত্ব নিঃসন্দেহে পর্যটকেরও।

    সত্যিই কি বর্জ্যের বদলে টাকা ফেরত পাওয়া গেলে পরিবেশ সচেতনতা তৈরি হবে সাধারণের মধ্যে? নাকি নজরদারির আড়ালে চলতে থাকবে আগের মতোই? প্রশ্ন থেকে যায়, যার উত্তরের উপর নির্ভর করে হিমাচল প্রদেশের আগামী দিন।

    Advertisement for African All Media List
    অর্থ আবর্জনা ফেরত মিলবে হিমাচল প্রদেশ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট স্পেনের গুহা-বাড়ি
    পরের কন্টেন্ট ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মজার খবর

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    মজার খবর

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    মজার খবর

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    টিপ্স-ট্রিক্স

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    মজার খবর

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    মজার খবর

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    May 25, 2026

    নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...