ইতালির মিলান ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘মিলান ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এককালীন ৮ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৫।

মিলান ইউনিভার্সিটি ইতালির মিলানে অবস্থিত একটি পাবলিক টিচিং ও রিসার্চ ইউনিভার্সিটি। ১৯২৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা :
মোট টিউশন ফি-র ওপর সর্বোচ্চ ৮ হাজার ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৪ হাজার ৮৮০ টাকা) মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা :
- স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
- অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
- আবেদনকৃত প্রোগ্রামের সব শর্ত পূরণ করতে হবে।
স্কলারশিপ নিতে দরকারি যেসব নথিপত্র লাগবে :
- আবেদনকারীর পাসপোর্ট ও ছবি।
- অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- রেফারেন্স লেটার দুইটি।
- আইইএলটিএস স্কোর।
- স্টেটমেন্ট অব পারপাস।
- জীবনবৃত্তান্ত (সিভি)।
- অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদনপদ্ধতি :
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

