আপনি যদি দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগে থাকেন এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক উপায় খোঁজেন তাহলে আপনার জন্যই আজকের ফিচার। হ্যাঁ, এমন ৩ টি প্রাকৃতিক উপাদান আছে যা দীর্ঘমেয়াদী ব্যথা দূর করতে সাহায্য করে।
বিভিন্ন কারণে হয়ে থাকে দীর্ঘমেয়াদী ব্যথা যেমন- দুর্বল ইমিউন সিস্টেম, আঘাত, সংক্রমণ, ভাইরাসের আক্রমণ, প্রদাহ, পেশীর অনেক বেশি ব্যবহার ইত্যাদি। কারণ যাই হোক না কেন যদি ঠিকমত চিকিৎসা করা না হয় তাহলে এর ক্ষতিকর প্রভাব পড়ে আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের উপর। শরীরে অনেক বেশি বিষাক্ত পদার্থ জমা হলেও দীর্ঘমেয়াদী ব্যথার সৃষ্টি হয়।
দীর্ঘমেয়াদী ব্যথা প্রাকৃতিকভাবে সারানোর জন্য যে উপাদানগুলো প্রয়োজন তা হচ্ছে:
১. অ্যাকটিভেটেড চারকোল পাউডার ১ টেবিল চামচ
২. অ্যাপেল সাইডার ভিনেগার ২ টেবিল চামচ
৩. লেবুর রস ১ টেবিল চামচ
যদি আপনি সঠিকভাবে তৈরি করে নিয়মিত ব্যবহার করেন তাহলে এই প্রাকৃতিক উপাদানটি দীর্ঘমেয়াদী ব্যথা কমাতে দারুণভাবে কাজ করে।
যদি আঘাতের কারণে বা স্বাস্থ্যগত কোন জটিলতার কারণে ব্যথা হয়ে থাকে তাহলে চিকিৎসকের সাহায্য নেয়া প্রয়োজন।
কাঠকয়লার গুঁড়া (অ্যাকটিভেটেড চারকোল পাউডার) অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা আপনার শরীরের বিষাক্ত পদার্থকে দূর করে দিতে সাহায্য করে এবং প্রদাহ কমতে ও ব্যথা কমতে সাহায্য করে।
অ্যাপেল সাইডার ভিনেগার এবং লেবুর রস এসিডিক প্রকৃতির। এতে ভিটামিন সি থাকে যা প্রদাহ কমতে এবং দীর্ঘমেয়াদী ব্যথা কমতে সাহায্য করে।
যেভাবে প্রস্তুত করবেন:
উপাদানগুলো একটি কাপে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। প্রতিদিন রাতের খাবারের পর পান করুন এই মিশ্রণটি। ফলাফল পেতে একমাস পান করুন এই পানীয়।
