আলসার খুবই যন্ত্রনাদায়ক একটি রোগ। এটি অনেকের মুখেই হয়ে থাকে। সাধারনত ঠোঁট, মুখের ভিতরে হয়ে থাকে। এই রোগে বিশেষ করে প্রাপ্ত বয়স্ক ও নারীরা বেশী ভুগে যা খুবই যন্ত্রনাদায়ক। এই রোগের যদিও সঠিক ভাবে কোন কারণ জানা যায়নি তবে ধারনা করা হয় দেহের হরমোন ও পেটের সমস্যার কারণে আলসার হয়ে থাকে।
আলসার হলে খাবার খেতে খুবই কষ্ট হয়। কোন খাবার মুখে স্বাধ লাগেনা এবং ঝাল জাতীয় খাবার খেতে খুবই কষ্ট হয়। তবে মুখে আলসার হলে ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনি ঘরে বসে নিজেই এই সমস্যার সমাধান করতে পারেন।
এ সমস্যা সমাধানের কিছু উপায়
১. শরীরে ভিটামিন-সি এর ঘাটতির কারণে মূলত আলসার হয়ে থাকে। তাই প্রচুর পরিমান ভিটামিন-সি জাতীয় খাবার এবং কমলা, কমলার জুস ও লেবু বেশী করে খান।
২. লবণ অথবা বেকিং সোডা কুসুম গরম পানিতে মিশিয়ে তারপর সেই পানি দিয়ে ভালমত কুলি করুন। এই নিয়মে প্রতিদিন দুই থেকে তিন বার কুলি করুন।
৩. প্রথমে ঠান্ডা পানি দিয়ে কুলি করুন। তারপর গরম পানি দিয়ে কুলি করুন। এই নিয়মে খুব দ্রুত মুখের আলসার ভাল হয়।
৪. এই রোগ হওয়ার পর চা ও কপি খাওয়া একেবারে ঠিক নয়।
৫. নারিকেলের দুধ দিয়ে প্রতিদিন ৩-৪ বার কুলি করুন।এই কাজটি মুখের ব্যথা কমিয়ে দিবে এবং মুখের ভিতরটা পরিস্কার রাখবে।
৬. মুখের আলসার হলে চুংগাম খাওয়া থেকে বিরত থাকুন।
৭. এই সময় দুগ্ধ জাতীয় খাবার বেশী করে খেলে ভালো।
৮. সালফার যুক্ত খাবার বেশী করে খাবেন যেমন পেঁয়াজ।
৯. এই সময় ঝাল ,গরম ও এসিড জাতীয় খাবর খাওয়া যাবে না
