ডালিম একটি সুস্বাদু ফল। ডালিমের অন্য নাম আনার, বাংলাদেশের অনেক স্থানে এটি বেদানা নামেও পরিচিত। পাঞ্জাব ও কাশ্মীরেও এ ফলকে বেদানা বলে। বেদানা আকারে ডালিমের চেয়ে অনেক ছোট এবং মিষ্টি স্বাদের। ডালিম ফল ডালিমগাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। ডালিম কার্যকরীভাবে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিংক দ্বারা সমৃদ্ধ। ডালিম একটি প্রায় চর্বিমুক্ত ফল। একটি মাঝারি আকৃতির ডালিমে প্রায় ১০০ ক্যালরি শক্তি রয়েছে। এছাড়াও ডালিম ভিটামিন বি কমপ্লেক্স যেমন-থায়ামিন, রাইবোফ্লাবিন, নিয়াসিন এবং আয়রনের অন্যান্য উপাদানের উৎস।
শরীর সুস্থ রাখতে ডালিম
১. ডালিম ক্ষিদে বাড়িয়ে দেয়, শরীর স্নিগ্ধ করে, মেদ ও বল বৃদ্ধি করে।
২. ডালিম রুচি বৃদ্ধি করে, কোষ্ঠশুদ্ধি করে, অরুচি দূর করে শ্বাসকষ্ট কাশি ও বাত ব্যাধি নাশ করে।
৩. ডালিম খেলে শরীরের একটা বিশেষ ধরনের ফূর্তিভাব বা চেতনার সৃষ্টি হয়।
৪. ডালিমের রস মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে।
৫. ডালিমে প্রচুর পরিমাণ লৌহ আছে যা রক্তবৃদ্ধি করে।
৬. ডালিমের সরবতে সমপরিমাণ পানি মিশিয়ে পান করলে পিত্তগরম হওয়া সেরে যায়, গরমকালে মাথা গরম দূর হয়ে যায় মাথা ঠান্ডা হয় ও চোখের জ্বালা কমে যায়। এ সরবত রুচিকারক এবং এর আছে পিত্তের প্রকোপ শান্ত করার গুণ।
৭. বহুদিন ধরে যারা আমাশায় ভুগছেন তাদের ডালিমের খোসা লবঙ্গের সঙ্গে ফুটিয়ে খাওয়ালে– অন্য ওষুধের চেয়ে অনেক বেশি সুফল লাভ করবেন।
৮. ডালিম গাছের মূলের কাঠ কৃমিনাশক।
৯. ডালিমের রস খেলে জন্ডিস সেরে যায়– বুক ধড়ফড়ানিও সারে। বুকের ব্যথা ও কাশি কমে যায়। কণ্ঠস্বর পরিষ্কার হয়।
১০. ডালিমের রস বমি বন্ধ করে ও হার্টের পক্ষে উপকারী।
১১. ডালিমে শরীর হৃষ্টপুষ্ট হয়, পিপাসা দূর হয়।
১২. ডালিমের রস বিটলবণ ও মধু এক সঙ্গে মিশিয়ে মুখে রাখলে বিশ্রি রকমের অরুচি প্রশমিত হয়। ডালিমের রস পুরনো পেটের অসুখে ও জ্বরে উপকার দেয়।
১৩. ডালিমের রস ত্রিদোষ নাশ করে অর্থাৎ কোমরবাত ও পিত্তের দোষ নাশ করে।
১৪. ডালিম ফুল ও ডালিমের খোসা জৈত্রি দারচিনি, ধনে ও গোলমরিচের গুড়ো মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের পুরনো একটানা পেটের অসুখ ও পায়খানার সঙ্গে রক্তপড়া বন্ধ হয়।
১৫. মিষ্টি ডালিম লঘুপাক, মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে, হার্ট ও লিভার সবল করে।
১৬. ডালিমে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা যৌবন ধরে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ডালিমের রস/জুস পান করলে ত্বকে বয়সের ভাঁজ পরেনা।
