Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
    • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
    • গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে
    • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
    • বেতন দ্বিগুণ হলো, এবার কমবে কি দুর্নীতি?
    • মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
    • ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, নীতিমালা জারি
    • স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মজার খবর September 24, 2014

    রুবেলের মৃত্যুতে প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে

    মজার খবর September 24, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Screenshot_186বার্তাবাংলা ডেস্ক :: যুক্তরাজ্যের ডিটেনশন সেন্টারে বাংলাদেশি যুবক রুবেল আহমদের অস্বাভাবিক মৃত্যুতে প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রুবেলের মৃত্যু নিয়ে কমিউনিটিতে কানা ঘুষা চলছে। কেউ কেউ বলছেন পুলিশ বাড়াবাড়ি করেছে। বর্ডার গার্ড ও স্পেশাল এজেন্টরা ইমিগ্র্যান্ট কমিউনিটির মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে ব্রিটেনে আত্মীয়, পরিজনদের অবৈধভাবে না আনার জন্য নিরুৎসাহিত করতে এমন কাণ্ড ঘটিয়েছে। আবার কেউ কেউ ডিটেনশন সেন্টারের ভেতরে নানা দেশের নানান শ্রেণি-পেশার মানুষের মিশ্রণে অনভিপ্রেত ভাইরাসে আক্রান্ত হওয়ার কথাও বলছেন। আবার অনেকেই জোরালোভাবে বলছেন বর্ডার ইন্টেলিজেন্স ইউনিট অত্যন্ত সুচতুরতার সঙ্গে রুবেলকে তাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করেছে। হতভাগ্য রুবেল যেভাবে মারা যাক না কেন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। কমিউনিটির নানা অংশ ও বিভিন্ন সংগঠন রুবেলের মৃত্যুর কারণ তদন্ত ও বিচারের দাবিতে এখন সোচ্চার। রুবেলের মৃত্যুর পর থেকে লন্ডনসহ সমগ্র ব্রিটেনের বিভিন্ন শহরে প্রতিদিনই কোনো না কোনো সভা-সমাবেশ হচ্ছে। ইতিমধ্যে জাস্টিস ফর রুবেল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল-জিএসডিসি, বাংলাদেশ ছাত্রলীগসহ কমিউনিটির বিভিন্ন সংগঠন লন্ডন সিটিতে বিক্ষোভ করেছে। তারা রুবেলের মৃত্যুর তদন্তের দাবি জানানোর সঙ্গে সঙ্গে প্রকৃত অপরাধী কেউ থাকলে তাকেও খুঁজে বের করার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে শহীদ আলতাব আলী পার্কে বাংলাদেশ যুব ইউনিয়ন যুক্তরাজ্য শাখার উদ্যোগে রুবেলের মৃত্যুর ঘটনায় প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপত্তা হেফাজতে রুবেলের এমন মৃত্যু হেফাজতে থাকা অবস্থায় ব্যক্তির প্রতি অবহেলা, অমানবিক আচরণ, কর্তব্যে অবহেলা, প্রাতিষ্ঠানিক সহিংসতা চালিয়ে ইমিগ্র্যান্ট কমিউনিটিকে আতঙ্কগ্রস্ত করা এবং সেই সঙ্গে বর্ণবাদের মতো গুরুতর প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। রুবেলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং হেফাজতে থাকা সকল বন্দীর প্রতি মানবিক আচরণ ও তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সভাপতি জোবাইদা নাসরীন, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলী, যুব ইউনিয়নের নেতা আহসান হাবীব সোহেল, সুশান্ত দাস প্রশান্ত, সিপিবির যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক রবিউল হক লেনিন, আনসার আহমদ উল্লাহ, ট্রেড ইউনিয়ন নেতা আবিদ আলী, নাট্য নির্দেশক স্মৃতি আজাদ, অজন্তা দেব রায়, জামাল খান, আখতার সোবহান মসরুর, আমান উদ্দিনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, ছাত্র-যুব সংগঠন এবং আইনজীবীরা। গত শুক্রবার পুলিশ পরিবার-পরিজনের কাছে রুবেলের লাশ হস্তান্তর করলে ইস্ট লন্ডন মসজিদে বাদ জুমায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত প্রবাসী অংশ নেন। রুবেলের আত্মীয় আজমল আহমেদ জানান, রুবেলের লাশ দাফনের জন্য আগামী বুধবার তার দেশের বাড়ি বিশ্বনাথে পাঠানো হচ্ছে। রুবেলের মৃত্যুর প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য ‘রুবেলের বিচার ক্যাম্পেইন’-এর উদ্যোগে ২৩ সেপ্টেম্বর লন্ডনে হোম অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে ক্যাম্পেইনাররা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্রিটেনের সব শহর ও শহরতলীতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ করছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংস্থা ‘জাস্টিস ফর রুবেল’ ব্যানারে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিনই এখন লন্ডনে এ নিয়ে কোনো না কোনো গ্রুপের প্রতিবাদ কর্মসূচি থাকছে। রুবেলের মৃত্যুর পরে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল তারা যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। এরপর হাইকমিশনের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বিশ্বের ভয়ঙ্করতম গুপ্তচর নারী
    পরের কন্টেন্ট হৃৎপিণ্ডে বুলেট নিয়ে বেঁচে আছেন এক ব্যক্তি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মজার খবর

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    মজার খবর

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    মজার খবর

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    মজার খবর

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    টিপ্স-ট্রিক্স

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    মজার খবর

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 5, 2026

    সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 4, 2026

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...