বার্তাবাংলা ডেস্ক :: মালয়েশিয়ায় নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার সময় আবারও এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশী। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল স্থানীয় সময় বিকাল ১টা ৪০ মিনিটে টুন ডর লিম চোং ইউ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। সেখানে একটি ক্রেন দিয়ে ইট তোলা হচ্ছিল। অকস্মাৎ ক্রেন থেকে ২০০ ইট ছিটকে পড়ে। নিচে থাকা বাংলাদেশী শ্রমিকদের ওপর। তখন এক বাংলাদেশী যুবকের মাথায় ইটের প্রচণ্ড আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অন্যদের আঘাত লাগে পায়ে ও শরীরের অন্যান্য স্থানে। নিহতের নাম, পরিচয় জানা যায়নি।
মন্তব্য যুক্ত করুন
