Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি
    • মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » লেবাননে ৪৭দিন পর মুক্তি পেলেন আকবর
    মজার খবর September 5, 2014

    লেবাননে ৪৭দিন পর মুক্তি পেলেন আকবর

    মজার খবর September 5, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    akbarবার্তাবাংলা ডেস্ক :: লেবাননে বাংলাদেশ রাষ্ট্রদূত গওসোল আযম সরকার এবং তার স্ত্রী সাদিয়া আযমের রোষানলের শিকার হয়ে গত ১৪ জুলাই বৈরুতে অপহরণের শিকার হয়েছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ আলী আকবর মোল্লা।

    অভিযোগ পাওয়া গেছে, গওসোল-সাদিয়ার নির্দেশে এবং তত্ত্বাবধানে তাদেরই পালিত বিচ্ছুবাহিনীর ক্যাডার কালা সুমন, ম্যাসেঞ্জার কিরণ ও হুক্কা দেলু কিছু অপরিচিত ভাড়াটে লোক দিয়ে তাকে তুলে নিয়ে যায় তার কর্মস্থল থেকে। টানা ৪৭দিনের বন্দীদশা শেষে চলতি সপ্তাহে মুক্তি পয়েছেন আলী আকবর। ১৯৯৮সাল থেকে বৈরুতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

    বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি লেবাননের অন্যতম প্রতিষ্ঠাতা আলী আকবর মোল্লা একাধারে বাংলাদেশ আওয়ামী লীগ লেবাননের নির্বাচিত সাধারণ সম্পাদক। বৈরুতের হাজার হাজার বাংলাদেশির অত্যন্ত প্রিয়ভাজন এই মানুষটি কেন গওসোল দম্পতির বিরাগভাজন হয়েছিলেন? কী হয়েছিল (১৪জুলাই) সেদিন? কারা কীভাবে এবং কেন অপহরণ করেছিলো তাকে? লেবানিজ পুলিশ কর্তৃক উদ্ধার হওয়ার পর কেন তাকে বরণ করতে হয় হাজতবাস? বৈরুতের কারাগার থেকে মুক্তির পর এই প্রতিবেদককে বিস্তারিত জানালেন আলী আকবর নিজেই।

    জানা যায়, স্থানীয় বাংলাদেশ দূতাবাসকে ঘিরে গত ২মাসে যে কান্ডকারখানা ঘটেছে, তার সবই ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়াতে ফলাও করে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

    বাংলাদেশ দূতাবাসকে ঘিরে গওসোল-সাদিয়া-সুমন-কিরণদের রামরাজত্ব, লুটপাট, আর নিরীহ মানুষের সীমাহীন ভোগান্তির বিরুদ্ধে কঠোর প্রতিবাদী ছিলেন আলী আকবর। অন্যায়ের প্রতিবাদ করাই মূলত কাল হয়েছিল তার।

    একজন রাষ্ট্রদূত হয়ে গওসোল আযম দফায় দফায় হুমকি দিতেন আলী আকবরকে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য। এমনকি অপহরণ করে উঠিয়ে নেবারও হুমকি দিতেন তিনি।

    সুমন, কিরণ, দেলু, জসিম, জামাল, জনি, ও বাবুর মতো দালাল কাম সন্ত্রাসীরাই ছিলো গওসোল-সাদিয়ার শক্তির প্রধান উৎস। দূতাবাসের ক্যাশিয়ার রব ছিলেন যথারীতি কালো টাকার হিসাবরক্ষক।

    দুর্নীতিতে ডুব দিয়েছিলেন রাষ্ট্রদূত গওসোল আর স্ত্রী সাদিয়া। এই দম্পতি কালো টাকার নেশায় এতোটায় বিভোর ছিলেন যে, বৈরুতের শেষ দিনগুলোতে ভুল করে বসেন হিসেব-নিকেশে। পথের কাঁটা আলী আকবরকে জেলে না ঢুকিয়ে গুম করে ফেলার পরিকল্পনা করেন গওসোল-সাদিয়ার দম্পতি।

    সুমন-কিরণদের সাথে রাতভর আলোচনা করে সিদ্ধান্ত পাকা করে ফেলেন। যেমন পরিকল্পনা তেমন কাজ, আসে ১৪জুলাই। এদিন কমিউনিটির প্রাণপুরুষ আলী আকবর মোল্লাকে যখন গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন গাড়িতে অবস্থানরত অপহরণকারীদের সাথে মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন গওসোল ও সাদিয়া দু’জনই।

    অপহরণকারীদের মোবাইলে অপর প্রান্তের গওসোল-সাদিয়ার কন্ঠ স্পষ্ট শুনতে পান আলী আকবর। সিয়াম সাধনার মাস রমজানে এতো বড় অপকর্ম সম্পাদনে বিবেকে বাধেনি গওসোল দম্পতির। রোজাদার আলী আকবরকে ইফতারও করতে দেয়নি অপহরণকারীরা।
    আলো-বাতাসবিহীন অন্ধকার প্রকোষ্ঠে তাকে ভরে চোখও বেঁধে রাখা হয়। এদিকে গওসোল-সাদিয়ার নির্দেশে আলী আকবর অপহরণের ঘটনা কমিউনিটিতে জানাজানি হয়ে গেলে তোলপাড় সৃষ্টি হয় পুরো বৈরুতে। একই সময় রাষ্ট্রদূত গওসোল দূতাবাসের অভ্যন্তরে আটকে রাখেন তার গৃহকর্মীকে।

    ক্ষোভে ফেটে পড়ে জনতা, শতশত লোক দলেদলে এসে ঘেরাও করে দূতাবাস। আসে লেবানিজ জাতীয় টিভি চ্যানেলের লোকজন, শুরু হয় সরাসরি সম্প্রচার।

    পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের জোর তৎপরতা। বিস্ফোরোন্মুখ বাংলাদেশ দূতাবাস, শুরুতেই জিরো টলারেন্স লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

    গোটা লেবাননে বাংলাদেশের মান-সম্মান সব ধুলোয় মিশিয়ে দেয়া রাষ্ট্রদূত গওসোলকে দেশ ছাড়ার আল্টিমেটাম দেয় প্রশাসন, ফলাও করে এই সংবাদও প্রচারিত হয় জাতীয় টিভি চ্যনেলগুলোতে। সময়মতো কূল রক্ষা করতে না পারলেও বাংলাদেশ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয় রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে নেয়ার।

    গওসোল-সাদিয়া-সুমন-কিরণ সাম্রাজ্যের পতনের ঠিক এই সময়টিতেই অপহরণকারীদের আস্তানা থেকে আলী আকবর মোল্লাকে উদ্ধার করে লেবানিজ পুলিশ, নিয়ে যায় থানায়।

    দুর্ভাগ্য আলী আকবরের, রেসিডেন্স কার্ডের মেয়াদ উত্তির্ণের পরিণতিতে আইনি মার-প্যাঁচে বিলম্বিত হয় তার মুক্তি। গওসোলের বিদায়ের পর দূতাবাসের হাল ধরা চার্জ দ্য এফেয়ার্স নজরুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় ৪৭দিনের বন্দিজীবনের অবসান ঘটে আলী আকবরের।

    গওসোল আযম ক্যাটাগরির লোকদেরকে ভবিষ্যতে শুধু লেবানন নয়, বিশ্বের কোন বাংলাদেশ দূতাবাসেই যাতে কখনো নিয়োগ দেয়া না হয়, বাংলাদেশ সরকারের কাছে এমনটাই প্রত্যাশা বৈরুতের সদ্য কারামুক্ত এই কমিউনিটি নেতার।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট মস্তিষ্ক ছাড়াই বেঁচে আছেন ৮৮ বছর
    পরের কন্টেন্ট কথা বলবে আপনার কম্পিউটার

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মজার খবর

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    মজার খবর

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    মজার খবর

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    মজার খবর

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    টিপ্স-ট্রিক্স

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    মজার খবর

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 16, 2026

    যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি

    July 14, 2026

    মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার

    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...