Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বাংলাদেশে নয়া জঙ্গি গোষ্ঠী দাওয়াহ্ ইল্লাল্লাহ্!
    প্রযুক্তি February 18, 2014

    বাংলাদেশে নয়া জঙ্গি গোষ্ঠী দাওয়াহ্ ইল্লাল্লাহ্!

    প্রযুক্তি February 18, 20144 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    >> আল-কায়েদার কথিত অডিও প্রচার করেছে এই সংগঠনটি
    >> সহযোগিতা করছে ‘বাব-উল-ইসলাম’, ‘আনসার আল মুহাহিদীন’ ও ‘আল ফাতাহ’

    dawa ill

    মো. মাহমুদুল হাসান :: আন্তজার্তিক জঙ্গি নেটওয়ার্ক আল-কায়েদার নামে কথিত যে অডিও-ভিডিও নিয়ে তোলপাড় চলছে তা ছড়িয়েছে জঙ্গিদের নতুন সংগঠন ‘দাওয়াহ্ ইল্লাল্লাহ্’। বছর দুয়েক ধরে ‘সচেতনতামূলক’ কার্যক্রম চালালেও মাস ছয়েক ধরে, বিশেষ করে গত বছরের ৫ মে’র পর থেকে আটঘাট বেঁধে নেমেছে সংগঠনটি। আন্তর্জাাতিক যোগাযোগ রক্ষা করে বাংলাদেশে গত তিন মাস ধরে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে সংগঠনটি। এখন পর্যন্ত মাঠে সরাসরি কোনো ধরনের ‘অপারেশনে’ না গেলেও অনলাইনকেন্দ্রিক প্রচার-প্রচারণা চালাচ্ছে দাওয়াহ্ ইল্লাল্লাহ্।

    সূত্র জানায়, দাওয়াহ্ ইল্লাল্লাহ্কে সহযোগিতা করছে ‘বাব উল ইসলাম’, ‘আনসার আল-মুহাহিদীন’ ও ‘আল ফাতাহ’ নামে আরো তিনটি সংগঠন। আইমান আল-জাওয়াহিরির নামে ইউটিউবে যে ভিডিওর কথা গণমাধ্যমে শনিবার প্রকাশ পায় তা ‘ইসলামের আলো’ নামে একটি চ্যানেলের মাধ্যমে ছড়িয়েছে ‘দাওয়াহ্ ইল্লাল্লাহ্’। জামাত-শিবিরসহ হিযবুত তাহরীরের কিছু নেতাকর্মীর পরোক্ষ-প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওই সংগঠনটি চলছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। ছাত্রশিবিরের একটি সূত্রও জানিয়েছে, তারা বসে নেই। সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণার জন্য তাদের প্রস্তুতি চলছে। হাইকমান্ডের নির্দেশ পেলেই মাঠে নামবে তারা।

    গোয়েন্দা সূত্র জানায়, ওই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছে হারুণ ইজহার, সাজ্জাদ হোসেন, নূরুল করিম নূরী, নূরুল আলম, মো. শরীফ নামের কয়েকজন তরুণ। এরা সবাই মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্র। নেতাদের কেউ কেউ অবস্থান করছেন মধ্যপ্রাচ্যে। দুয়েকজন আছেন চট্টগ্রামে। বাকিরা আছেন ঢাকায়। ‘রংধনু’ ছদ্মনামে একজনের অবস্থান নোয়াখালীতে।

    দেখা গেছে, ওয়ার্ডপ্রেসের ফ্রি ডোমেনে সংগঠনের নামে একটি সাইট বানিয়ে সেখানে অসংখ্য ভিডিও-অডিও আপলোড করা হয়েছে। আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরির নামে বাংলা, ইংরেজি ও আরবিতে ‘জিহাদি ডাকে’র অসংখ্য ভিডিও-অডিওসহ কথাবার্তা রয়েছে সেখানে। দাওয়াহ্ ইল্লাল্লাহ্ নামের সংগঠনের ওয়েবসাইট (https://dawahilallah.wordpress.com) ঢুকে দেখা যায়, জাওয়াহিরির যে বক্তব্যটি প্রচার করা হয়েছে সেটি ‘বালাকোট মিডিয়া’র তৈরি বলে সেখানে উল্লেখ করা হয়েছে। জাওয়াহিরিসহ বিভিন্ন ধর্মীয় নেতার নামে সাইটটিতে রয়েছে নানান ‘মেসেজ’। রয়েছে জিহাদের দিকনির্দেশনাও। পিডিএফ আকারে জিহাদের দিকনির্দেশনা আপলোড করা হয়েছে। ওই সাইটটির পেছনে শক্তিশালী একটি টিম কাজ করছে তা সেটির কন্টেন্টগুলো দেখে সহজেই অনুমেয়। সাইটটিতে প্রশ্নোত্তর, নানা ধরনের ফতোয়া, বইপত্র, পোস্টার, অডিও-ভিডিওসহ রয়েছে প্রচুর কন্টেন্ট রয়েছে। জঙ্গি নেতা ওসামা বিন লাদেন ও আইমান আল জাওয়াহিরির প্রচুর ছবির পাশাপাশি হেফাজতে ইসলামের কথাও রয়েছে সেখানে। রাজধানীর শাপলা চত্বরে গত বছরের ৫ মে’কেন্দ্রিক আন্দোলন এবং এর তাৎপর্যও তুলে ধরা হয়েছে সাইটটির বিভিন্ন পোস্টে। সাইটগুলোতে তলোয়ারসহ ভারি অস্ত্রশস্ত্রের ছবিও রয়েছে।

    সরকারের একটি গোয়েন্দা সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, নতুন কয়েকটি সংগঠন অনলাইনকেন্দ্রিক প্রচারণা চালাচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা সরকারের উর্ধ্বতন মহলে তা জানিয়েছি।

    জানা গেছে, দাওয়াহ্ ইল্লাল্লাহ্র একটি ইউটিউব চ্যানেল আছে। আছে ফেসবুক পেজও। পেজটি প্রতিদিনই আপডেট করা হচ্ছে। গুগল প্লাসেও তারা সক্রিয়। ‘ইসলামের আলো’ নামে চ্যানেলটিতে (http://www.youtube.com/user/islameralo/videos) ১৭০টি ভিডিও রয়েছে। ইসলামের আলো নামেও (http://islameralo.wordpress.com) পৃথক একটি সাইট রয়েছে তাদের। ওই সাইটেও একই ভিডিও রয়েছে, যেসব আছে দাওয়াহ্ ইল্লাল্লাহ্র সাইটে।
    দাওয়াহ্ ইল্লাল্লাহ্র ফেসবুক পেজে গতকাল সোমবার দুপুরের দিকে (https://www.facebook.com/pages/Dawah-ilallah/747171925297633) একটি পোস্টে দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, গোয়েন্দাদের জ্ঞান-বুদ্ধি নিয়ে তিরস্কার করা হয়েছে।

    সেখানে বলা হয়েছে, ‘আমি বুঝি না, এদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী এবং গোয়েন্দা সংস্থার মাথায় কী আছে? শাইখ আইমান আল জাওয়াহিরি হাফিজাহুল্লাহ এর এই বক্তব্য কীভাবে আসলোÑ এটা বের করতে নাকি এদের ২/৩ দিন সময় লাগবে? এর আগে দুই সপ্তাহ সময় ধরে এটা জানতোই না যে, শাইখ এর বক্তব্য বের হয়েছে!! এই নাকি ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সাংবাদিক!!! মুখে বড় বড় কথা, কাজের নামে কিছুই নাই!! সারাদিন বিভিন্ন “চেতনার জাবর কাটে” কিন্তু মাথায় বিন্দুমাত্র ঘিলু নেই। এই বলদগুলো এটাও জানে না যে, তানজীম আল কায়েদার মেসেজগুলো আল-ফজর কিংবা আস্-সাহাব মিডিয়া এর পক্ষ থেকে আল-ফিদা, শুমুখ আল ইসলামী, আল আনসার (আরবী ও ইংরেজি) ফোরামে প্রকাশিত হয়।’

    দাওয়াহ্ ইল্লাল্লাহ্র ফেসবুক পেজটি গত বছরের ৬ নভেম্বর খোলা হয়। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পেজটিতে লাইকের সংখ্যা ছিলো ১৮শ ৮৯। এছাড়া ১৫৯ জন আলোচনায় অংশ নিয়েছেন পেজের পোস্টের ওপর। আর ইসলামের আলো নামের ইউটিউব চ্যানেলটিতে প্রথম ভিডিও আপলোড করা হয় ২০১১ সালের ১ আগস্ট। শেষ ভিডিওটি আপলোড করা হয় চলতি বছরের ১৫ জানুয়ারি। সেটিতে লাদেনের ‘বার্তা’ রয়েছে। ওই চ্যানেলেই জাওয়াহিরির ভিডিও আপলোড করা হয়েছে, যেটি নিয়ে এখন দেশ-বিদেশে তোলপাড় চলছে।

    অন্যদিকে মঙ্গলবারও দাওয়াহ্ ইল্লাল্লাহ্-র পেজবুক পেজে বলা হয়, ‘বিআরটিসিতে (প্রকৃতপক্ষে বিটিআরসি) যদি একটা ছাগলকেও বসানো হতো, তাহলেও মনে হয় এই রকম হাস্যকর ব্যাপার ঘটতো না। ‘ওদের বাবা’ আমেরিকান কাফিরদের রিসার্চ / এনালাইসিস সাইটকে (jihadology dot net) মনে করছে – জিহাদী সাইট !!!!! আর এদেশের মুজাহিদীনদের সাইটগুলো ওরা চেনেই না !!! এক ছাগল ডাক দিতেই চেতনার আলোর সাংবাদিক ছাগলটিও সমস্বরে চিৎকার করেছে!!! আসলেই মাঝে মাঝে প্রশ্ন মনে জাগেঃ “ছাগল কি গাছে ধরে?” না হলে এই দেশে এত ছাগল আসে কোথা থেকে!! এই ছাগলপাল নিয়ে কি মুরতাদ বাহিনী যুদ্ধ করবে, তানজীম আল কায়েদার মুজাহিদীনদের সাথে? নিশ্চয়ই মুজাহিদীনদের উপর আল্লাহ বড় মেহেরবান।’

     

    Advertisement for African All Media List
    Dawa Illallah in Bangladesh terrorist in Bangladesh
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট একটা মাছের বিনিময়ে যৌনতা?
    পরের কন্টেন্ট কোটিপতি হইবার প্ররোচনা ও আমার দর্শন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মজার খবর

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    মজার খবর

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...