Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বাংলাদেশ October 5, 2026

    ঢাকায় ৭০ শতাংশ মানুষের নিজস্ব বাসা নেই

    বাংলাদেশ October 5, 20263 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ঢাকায় ৭০ শতাংশ মানুষের নিজস্ব বাসা নেই
    ঢাকায় ৭০ শতাংশ মানুষের নিজস্ব বাসা নেই
    বার্তাবাংলা ডেস্ক »

    রাজধানী ঢাকা বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে রয়েছে। তালিকায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কের পাশেই অবস্থান ঢাকার। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের চাকচিক্য বাড়লেও সার্বিকভাবে মানসম্মত অবকাঠমো গড়ে ওঠেনি।

    ঢাকায় ৭০ শতাংশ মানুষের নিজস্ব বাসা নেই
    ঢাকায় ৭০ শতাংশ মানুষের নিজস্ব বাসা নেই

    ২২ বছর ধরে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের বিভিন্ন দেশের বাসযোগ্যতার মানদণ্ড প্রকাশ করে আসছে। প্রতিবছরই বাসযোগ্যতার মানদণ্ডে দেখা যাচ্ছে ঢাকা শহরের অবস্থান তলানিতে। সর্বশেষ ইআইইউর প্রতিবেদনে ১৭৩টি দেশের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। ঢাকার পরে আছে দামেস্ক ও লিবিয়ার ত্রিপলি। ঢাকার আগে আছে পাকিস্তানের করাচি (১৭০তম)।

    পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে ইআইইউ বাসযোগ্য শহরের মান নির্ধারণ করে। তার প্রথমটি হলো অবকাঠামো খাত। এবার এ খাতে ঢাকা শহরের প্রাপ্ত নম্বর ১০০ এর মধ্যে ২৭। আগের চার বছর এ খাতে নম্বর ছিল ২৬ এর ঘরে। অবকাঠামো খাতে সড়ক ও গণপরিবহন ব্যবস্থা, মানসম্মত আবাসন, বিদ্যুৎ-পানি এবং আন্তর্জাতিক ও টেলিযোগাযোগ সেবার মান।

    বিষয়সূচি
    1. নাগরিকবান্ধব গণপরিবহন গড়ে ওঠেনি
    2. পানির মান নিয়ে প্রশ্ন
    3. মানসম্মত আবাসন নেই

    নাগরিকবান্ধব গণপরিবহন গড়ে ওঠেনি

    দীর্ঘদিনেও রাজধানী ঢাকায় একটি নাগরিকবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। তবে এক দশকের মধ্যে রাজধানীতে তৈরি হয়েছে একাধিক ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থা। তারপরও সূচকের অবস্থানে খুব একটা নড়চড় হচ্ছে না।

    নগর গণপরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, ‘অনেকে মনে করতে পারেন, মেট্রোরেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে হলো; তাহলে ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নতি হচ্ছে না কেন? আসলে অবস্থার উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। একদিকে মেট্রোরেলে চার লাখ মানুষের প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ১০ লাখ ইজিবাইক ঢুকিয়ে ৪০ লাখ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে।’

    শামসুল হক বলেন, ‘গণপরিবহনের উন্নয়ন ঘটাতে হয় ধাপে ধাপে। সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা যখন যাতায়াতের সুবিধা পাবে, তখনই বুঝতে হবে গণপরিবহনের মান বেড়েছে। কিন্তু ঢাকা শহরে কোনো আধুনিক বাসব্যবস্থা তৈরি হয়নি। অথচ আধুনিক বাসব্যবস্থা হলো গণপরিবহনের মূল মানদণ্ড। বরং বলা যায়, গত কয়েক বছরে ঢাকায় গণপরিবহনে বিশৃঙ্খলা অনেক বেড়েছে।’

    পানির মান নিয়ে প্রশ্ন

    ওয়াসার হিসাব অনুযায়ী, বর্তমান ঢাকা নগরবাসীর পানির চাহিদা দৈনিক ২৫০ থেকে ২৬৫ কোটি লিটার। ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদনক্ষমতা ২৯৫ কোটি লিটার। অর্থাৎ, সর্বোচ্চ চাহিদার বিপরীতে ৩০ কোটি লিটারের বেশি পানি উৎপাদনের ক্ষমতা রয়েছে। শীতলক্ষ্যা-পদ্মা নদী থেকে পানি এনে শোধন করে নগরীতে সরবরাহ করা হচ্ছে। মেঘনা নদী থেকে পানি এনে শোধন করে সরবরাহের জন্য আরেকটি প্রকল্পের কাজ চলমান।

    মানসম্মত আবাসন নেই

    আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) তথ্য অনুযায়ী, রাজধানীর মাত্র ৩০ শতাংশ মানুষের নিজস্ব বাসস্থান রয়েছে। বাকি ৭০ শতাংশের নিজের বাসা নেই। ঢাকা শহরে দুই কোটি ১০ লাখ মানুষ হলে এক কোটি ৫০ লাখ মানুষ থাকছেন ভাড়া বাসায়। এর মধ্যে নিম্ন আয়ের মানুষের একটি বড় অংশ বসবাস করছে বস্তিতে। মানসম্মত বসবাসের জন্য আরও যে উপকরণ খেলার মাঠ, উন্মুক্ত স্থান, পার্ক, বায়ুর মান, লেক, জলাশয় থাকার কথা তা ঢাকা নগরীতে নেই। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাজধানীর আবাসন ব্যবস্থা। এর মধ্যেও গুলশান-বনানী, বসুন্ধরা, উত্তরার মতো আবাসিক এলাকা রাজধানীতে রয়েছে।

    গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ​ত্রুটিপূর্ণ উন্নয়ন দর্শন, স্বার্থান্বেষী মহলের চাপে পরিকল্পনায় ক্রমাগত অন্যায্য আপস, উন্নয়ন ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর ব্যর্থতা, আইনের প্রয়োগে সরকারি সংস্থাগুলোর অনীহা এবং জনবান্ধব নগর ব্যবস্থাপনার অনুপস্থিতির কারণে বিপুল পরিমাণ বিনিয়োগের পরও ঢাকাকে বাসযোগ্য করা যাচ্ছে না। এ জন্য বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান আবারও তলানিতে গিয়ে ঠেকেছে।

    আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকাকে বাঁচাতে বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) যথাযথ বাস্তবায়ন না করে প্রভাবশালীদের চাপে বারবার সেখানে আপস করা হয়েছে। প্রভাবশালীদের চাপে দুইবার ড্যাপ সংশোধন করা হয়েছে। পুনরায় সংশোধনের জন্য আবারও চাপ দিচ্ছে। গোষ্ঠী স্বার্থে এই পরিবর্তনগুলোই ঢাকার বাসযোগ্যতা ধ্বংসের অন্যতম প্রধান কারণ।

    Advertisement for African All Media List
    ঢাকা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিগুলো
    পরের কন্টেন্ট শিক্ষকতাকে প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    বাংলাদেশ

    ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ

    বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

    বাংলাদেশ

    ৬ বছর বয়স থেকেই নেওয়া হবে এনআইডির তথ্য

    বাংলাদেশ

    ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণ হচ্ছে

    বাংলাদেশ

    কক্সবাজারে প্রেমিকের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম বুকিং না দেয়ার আহ্বান

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...