Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই
    বাংলাদেশ August 12, 2025

    বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

    বাংলাদেশ August 12, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বাংলাদেশ ও মালয়েশিয়া
    বার্তাবাংলা ডেস্ক »

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই ও ৩টি নোট বিনিময় করা হয়।

    বাংলাদেশ ও মালয়েশিয়া

    মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

    প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল সাড়ে ৯টার দিকে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

    প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ে। এ নোট বিনিময়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্বাক্ষর করেন।

    দ্বিতীয় নোট বিনিময়টি কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ে। এ নোটে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তৃতীয় নোট বিনিময় হালাল ইকোসিস্টেম খাতে সহযোগিতা বিষয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।

    প্রথম সমঝোতা স্মারকটি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

    দ্বিতীয় সমঝোতা স্মারক তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা বিষয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

    তৃতীয় সমঝোতা স্মারক মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে। এতে স্বাক্ষর করেন আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান অধ্যাপক মোহদ ফায়েজ আবদুল্লাহ ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

    চতুর্থ সমঝোতা স্মারকটি এমআইএমওএস সার্ভিসেস ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা সংক্রান্ত। এতে স্বাক্ষর করেন এমআইএমওএস সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফৌউজি ইয়াহিয়া এবং বিএমসিসিআইয়ের সাব্বির আহমেদ খান।

    পঞ্চম সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের এফবিসিসিআই-এর মধ্যে সহযোগিতা বিষয়ে।

    যৌথ ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

    তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান।

    দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পুত্রজায়ায় পৌঁছানোর পর অধ্যাপক ইউনূসকে নিজ কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

    প্রধান উপদেষ্টা ৩ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় অধ্যাপক ইউনূসকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

    এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি দুপুর ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    প্রধান উপদেষ্টার এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাথে রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

    আগামী ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

    Advertisement for African All Media List
    আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী বাংলাদেশ মালয়েশিয়া মুহাম্মদ ইউনূস সই সমঝোতা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বাড়ানোর ঘোষণা ওমান সরকারের
    পরের কন্টেন্ট বিয়ের পর যে কারণে বদলে যায় প্রিয়জনের সাঙ্গে সম্পর্কের সমীকরণ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    আমার এলাকায় ওয়াজ, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে : রুমিন ফারহানা

    জীবনধারা

    প্রবীণদের শেষ জীবন হোক আনন্দময় : রূপগঞ্জে গড়ে উঠেছে আধুনিক রিটায়ারমেন্ট হোম

    বাংলাদেশ

    উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশংসায় ভাসছেন নওগাঁর এমপি

    বাংলাদেশ

    খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    বাংলাদেশ

    নিজ অঙ্গনে ফিরলেন অধ্যাপক ইউনূস : দায়িত্ব শেষে আবার ইউনূস সেন্টারে

    বাংলাদেশ

    নীতিমালা হয়েছে, কিন্তু স্কুলে পুনর্ভর্তি ফির ‘অদৃশ্য শৃঙ্খল’ কি ভাঙবে

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...