Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি
    • মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » যে দ্বীপের ৫ অঞ্চলে বাড়ি কিনলে মিলবে নাগরিকত্ব
    ভিসাতথ্য July 31, 2025

    যে দ্বীপের ৫ অঞ্চলে বাড়ি কিনলে মিলবে নাগরিকত্ব

    ভিসাতথ্য July 31, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বাড়ি কিনলে মিলবে নাগরিকত্ব
    বার্তাবাংলা ডেস্ক »

    পূর্ব ক্যারিবিয়ানে বাড়ি বিক্রির বিজ্ঞাপনে এখন শুধু মনোমুগ্ধকর সৈকত আর নির্মল জীবনযাপনের ছবি দেখালেই চলে না। ক্রেতাদের আকর্ষণ করতে এখন আরও একটি জিনিস যোগ হয়েছে—একটি পাসপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এই চাহিদা বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

    বাড়ি কিনলে মিলবে নাগরিকত্ব

    এই অঞ্চলের পাঁচটি দ্বীপরাষ্ট্র—অ্যান্টিগুয়া ও বার্বুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস, এবং সেন্ট লুসিয়া—নাগরিকত্ব বিক্রির (Citizenship by Investment/CBI) সুযোগ দিচ্ছে, যার সর্বনিম্ন মূল্য ২ লাখ ডলার।

    এখানে বাড়ি কিনলে আপনি পাবেন একটি পাসপোর্ট, যা দিয়ে যুক্তরাজ্য ও ইউরোপের শেনজেন এলাকাসহ ১৫০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে।

    ধনীদের জন্য আরেকটি বড় আকর্ষণ হলো—এই দ্বীপগুলোতে ক্যাপিটাল গেইন, ইনহেরিট্যান্স এবং কিছু ক্ষেত্রে আয়করও নেই। এই পাঁচটি দেশের সিবিআই প্রোগ্রামেই ক্রেতারা তাদের আগের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন।

    অ্যান্টিগুয়ায় রিয়েল এস্টেট এজেন্টরা চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন লাক্সারি লোকেশন্স-এর মালিক নাদিয়া ডাইসন।

    তিনি বলেন, ‘এখন ৭০% ক্রেতাই নাগরিকত্ব চাইছেন, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক। আমরা তাদের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করি না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অস্থির পরিস্থিতি নিশ্চিতভাবেই একটি কারণ। গত বছর এই সময়ে ক্রেতাদের মূল লক্ষ্য ছিল জীবনযাত্রার মান, কেবল কয়েকজন সিবিআই নিতে চেয়েছিলেন। এখন সবাই বলছেন, ‘আমি নাগরিকত্বসহ একটি বাড়ি চাই। আমরা আগে কখনও এত বিক্রি করিনি।’

    অ্যান্টিগুয়ার সিবিআই প্রোগ্রামে বসবাসের বাধ্যবাধকতা না থাকলেও কিছু ক্রেতা সেখানে স্থায়ীভাবে থাকতে চাইছেন বলে জানান ডাইসন।

    হেনলি অ্যান্ড পার্টনার্স-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে ক্যারিবিয়ান সিবিআই আবেদনের বেশিরভাগই এসেছে মার্কিন নাগরিকদের কাছ থেকে। ইউক্রেন, তুরস্ক, নাইজেরিয়া ও চীনও শীর্ষ আবেদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিক থেকে ক্যারিবিয়ান CBI প্রোগ্রামে আবেদন বেড়েছে ১২%।

    হেনলির ডোমিনিক ভোলেক বলেন, ‘গান ভায়োলেন্স থেকে শুরু করে ইহুদিবিদ্বেষ—এসবই মার্কিন নাগরিকদের উদ্বিগ্ন করছে। প্রায় ১০-১৫% মানুষ প্রকৃতপক্ষে সেখানে চলে যান। বাকিদের জন্য এটি একটি ‘ইনশ্যুরেন্স পলিসি’। দ্বিতীয় নাগরিকত্ব একটি ভালো ব্যাকআপ প্ল্যান।

    ভোলেক আরও বলেন, ক্যারিবিয়ান পাসপোর্টের ভ্রমণ সুবিধা ব্যবসায়ীদের আকর্ষণ করছে, আবার কিছু মার্কিন নাগরিক রাজনৈতিকভাবে নিরপেক্ষ পাসপোর্ট ব্যবহার করতে পছন্দ করছেন।

    কোভিড-১৯ মহামারির আগে মার্কিন যুক্তরাষ্ট্র হেনলির রাডারে ছিল না বলেই জানান ভোলেক। কিন্তু ট্রাভেল রেস্ট্রিকশন ধনীদের জন্য বড় ধাক্কা হয়ে আসে, যারা প্রাইভেট জেটে স্বাধীনভাবে ভ্রমণ করছিলেন। ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনের পর আবারও সিবিআই -এ আগ্রহ বেড়েছে।

    ‘ডেমোক্র্যাটরা ট্রাম্পকে পছন্দ করেন না, আবার রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের পছন্দ করেন না,’ বলেন ভোলেক। গত দুই বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ৮টি অফিস খোলা হয়েছে, আরও ২-৩টি শীঘ্রই চালু হবে।

    কানাডার হ্যালিফ্যাক্সের রবার্ট টেলর অ্যান্টিগুয়ায় একটি বাড়ি কিনেছেন, যেখানে তিনি এই বছরের শেষে অবসর নেবেন। গত গ্রীষ্মে প্রোপার্টির ন্যূনতম মূল্য ৩ লাখ ডলারে ওঠার আগে তিনি ২ লাখ ডলার বিনিয়োগ করেন।

    তিনি ব্যাখ্যা করেন,’অ্যান্টিগুয়ার পানি খুব সুন্দর, মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, আর আবহাওয়া আমার বাকি জীবনের জন্য উপযুক্ত।’

    তবে, এই প্রোগ্রামগুলি বিতর্কমুক্ত নয়। ২০১২ সালে অ্যান্টিগুয়া সরকার প্রথমবারের মতো অর্থনৈতিক সংকট কাটাতে পাসপোর্ট বিক্রির প্রস্তাব দিলে নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

    সিবিআই প্রোগ্রাম নেই—এমন ক্যারিবিয়ান দেশগুলোর নেতারাও সমালোচনা করেছেন। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস বলেছেন, ‘নাগরিকত্ব বিক্রির পণ্য হওয়া উচিত নয়।’

    সূত্র: বিবিসি নিউজ।

    Advertisement for African All Media List
    ক্যারিবিয়ান ক্রেতা দ্বীপরাষ্ট্র নাগরিকত্ব পাসপোর্ট বাড়ি যুক্তরাষ্ট্র সৈকত হেনলি অ্যান্ড পার্টনার্স-
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক
    পরের কন্টেন্ট বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মজার খবর

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    মজার খবর

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    মজার খবর

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    মজার খবর

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    ভিসাতথ্য

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    রেসিপি

    বাড়ির খুদেকে বানিয়ে দিন এই সুস্বাদু পকোড়া

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 16, 2026

    যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি

    July 14, 2026

    মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার

    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...