Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
    • ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী
    • ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী
    • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
    • ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’
    • তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি
    • পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রযুক্তি July 23, 2025

    এআই দিয়ে উত্তেজক ভিডিও : সেলিব্রিটি সাঁচীর জীবনে ভয়াল থাবা

    প্রযুক্তি July 23, 20255 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    এআই দিয়ে উত্তেজক ভিডিও
    বার্তাবাংলা ডেস্ক »

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি মুহূর্ত। আর তাতেই ভারতের ইনস্টাগ্রাম সেনসেশন বেবিডল আর্চির ফলোয়ারের সংখ্যা মাত্র কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে পৌঁছে গিয়েছিল ১৪ লাখে। ভিডিওগুলোর একটিতে লাল শাড়ি পরে রোমানিয়ার গান ‌‘ডেম উন গ্র’র সুরে আকর্ষক ভঙ্গিতে নাচতে দেখা যায় তাকে।

    এআই দিয়ে উত্তেজক ভিডিও

    আরেকটি ছবিতে আমেরিকান অ্যাডাল্ট ফিল্ম স্টার কেন্দ্রা লাস্টের সঙ্গে তাকে পোজ দিতেও দেখা যায়। হঠাৎ তার সম্পর্কে সবাই কৌতূহলী হয়ে ওঠেন। গুগল সার্চে ট্রেন্ড করতে থাকে বেবিডল আর্চির নাম। অসংখ্য ফ্যান পেজ ও মিম তৈরি হয়ে যায়।

    তবে তখনও একটা বিষয় প্রকাশ্যে আসা বাকি ছিল। ওই অনলাইন সেনসেশনের নেপথ্যে বাস্তবে কোনও নারী ছিলেন না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ভুয়া। সেখানে যার মুখ ব্যবহার করা হয়েছিল, তার সঙ্গে বাস্তবজীবনের এক নারীর অদ্ভুত মিল রয়েছে। তিনি আসামের ডিব্রুগড় শহরের একজন গৃহবধূ। তাকে আমরা এখানে সাঁচী নামে উল্লেখ করছি।

    ঘটনার সত্যতা প্রকাশ্যে আসে সাঁচীর ভাই পুলিশে অভিযোগ দায়ের করার পর। গ্রেপ্তার করা হয় তার সাবেক প্রেমিক প্রতীম বোরাকে। এই তদন্তের নেতৃত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সিজল আগরওয়াল বিবিসিকে বলেছেন, ‘‘সাঁচী এবং বোরার মধ্যে মনোমালিন্য হয়েছিল। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে সাদৃশ্য তৈরি করেছিলেন, সেটা শুধু প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই।’’

    বোরা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উৎসাহী প্রীতম বোরা নিজে নিজেই সে বিষয়ে শিখেছেন। সিজল আগারওয়াল বলেন, সাঁচীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করেছিলেন বোরা।

    আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন প্রীতম বোরা। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বিবিসি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। তার পরিবারও কোনও মন্তব্য করেনি।

    বেবিডল আর্চি নামে ওই প্রোফাইল ২০২০ সালে তৈরি করা হয়েছিল। ২০২১ সালের মে মাসে প্রথমবার সেখানে কন্টেন্ট আপলোড করা হয়। আগরওয়াল বলেন, প্রথমদিকের ছবিগুলো সাঁচীর আসল ছবি ছিল যেগুলো বিকৃত করা হয়।

    তার কথায়, সময় পেরোনোর সঙ্গে সঙ্গে বোরা চ্যাটজিপিটি এবং ডিজাইনের মতো টুল ব্যবহার করে এআই সংস্করণ তৈরি করে। এরপর ডিপফেক ছবি ও ভিডিও তৈরি করে ওই হ্যান্ডেল ভরিয়ে দেয়। গত বছর থেকে এই অ্যাকাউন্টে লাইকের সংখ্যা বাড়তে শুরু করলেও চলতি বছরের এপ্রিল মাস থেকে জনপ্রিয়তা পেতে শুরু করে প্রোফাইলটি।

    পুলিশের কাছে গত ১১ জুলাই রাতে সাঁচীর পরিবারের পক্ষ থেকে দুই অনুচ্ছেদের একটা সংক্ষিপ্ত অভিযোগপত্র দায়ের করা হয়েছিল। সঙ্গে প্রমাণ হিসাবে কিছু ছবির প্রিন্টআউট এবং ভিডিও দেওয়া হয়। আগরওয়াল বলেছেন, সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। কারণ সাঁচীর পরিবারের কেউ জানতেন না এর নেপথ্যে কে থাকতে পারেন।

    পুলিশের কাছে বেবিডল আর্চির নাম অচেনা ছিল না। আগরওয়াল বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং মন্তব্য তাদের নজরে এসেছে। যেখানে অনুমান করা হয়েছিল ওই অ্যাকাউন্ট এআই জেনারেটেড। তবে সেটা যে বাস্তব জীবনে কারও আদলে তৈরি তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

    অভিযোগ পাওয়ার পর পুলিশ ইনস্টাগ্রামে চিঠি লিখে অ্যাকাউন্ট নির্মাতার বিস্তারিত তথ্য জানতে চায়। ইনস্টাগ্রাম থেকে তথ্য পাওয়ার পর আমরা সাঁচীকে জিজ্ঞাসা করি যে, তিনি কোনও প্রতীম বোরাকে চেনেন কি না। তিনি বিষয়টা নিশ্চিত করার পর আমরা অ্যাড্রেস শনাক্ত করে পার্শ্ববর্তী তিনসুকিয়া জেলায় তার খোঁজ পাই। এরপর ১২ জুলাই সন্ধ্যায় আমরা তাকে গ্রেপ্তার করি।

    আগরওয়াল বলেন, অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পর পুলিশ তার ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ এবং ব্যাংকের নথিও বাজেয়াপ্ত করেছে। লিংক (লিংক শেয়ারিং প্ল্যাটফর্ম) ওই অ্যাকাউন্টের তিন হাজার সাবস্ক্রিপশন ছিল। সেখান থেকে তিনি ১০ লাখ টাকা আয় করেছেন বলে মনে করা হচ্ছে। আমাদের ধারণা গ্রেপ্তারের আগে মাত্র পাঁচ দিনে তিনি তিন লাখ টাকা আয় করেছেন।

    আগরওয়াল বলেছেন, সাঁচী অত্যন্ত বিচলিত হয়ে পরেছিলেন। তবে তিনি এবং তার পরিবার কাউন্সেলিং করাচ্ছেন। তারা ভালো আছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা আটকানোর কোনও উপায় নেই। পাশাপাশি তিনি বলেন, আমরা যদি আরও আগে পদক্ষেপ নিতাম, তাহলে এতটা ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারতাম।

    ‘‘সাঁচীর এই সম্পর্কে কোনও ধারণা ছিল না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি নেই। তার পরিবারের সবাইকেও এই অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেওয়া হয়েছে। বিষয়টা তাদের নজরে আসে ভাইরাল হওয়ার পর।’’

    এই বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব দেয়নি মেটা। তবে মেটা সাধারণত নগ্নতা বা যৌন বিষয়বস্তু পোস্ট করার অনুমতি দেয় না। গত মাসে সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা সেই সমস্ত এআই টুলের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যার সাহায্যে বাস্তব জীবনে মানুষের ছবি ব্যবহার করে যৌনতাপূর্ণ ডিপফেক যুক্ত কন্টেন্ট বানানো যায়।

    বেবিডল আর্চির নামে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন আর জনসাধারণের জন্য উপলব্ধ নয়। সেখানে ২৮২টি পোস্ট ছিল। যদিও সামাজিক মাধ্যমে তার ছবি ও ভিডিওতে ভরা এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেগুলোর সবগুলোই মজুদ রয়েছে বলে মনে হচ্ছে।

    বিবিসি মেটার কাছে জানতে চেয়েছে, এই বিষয়ে তাদের কী পরিকল্পনা রয়েছে। এআই বিশেষজ্ঞ ও আইনজীবী মেঘনা বল বলেন, সাঁচীর সঙ্গে যা ঘটেছে তা ‘ভয়ঙ্কর এবং এটা প্রতিরোধ করা প্রায় অসম্ভব।’

    তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তাকে ভুলে যাওয়া হোক; সেই অধিকার চাইতে পারেন। আদালত তার নাম উল্লেখ করে প্রকাশিত প্রেস রিপোর্ট সরিয়ে ফেলার নির্দেশও দিতে পারেন। কিন্তু ইন্টারনেট থেকে তার সমস্ত চিহ্ন মুছে ফেলা কঠিন।

    ওই আইনজীবী ব্যাখ্যা করেছেন, সাঁচীর সঙ্গে যা ঘটেছে, তেমনটা প্রায়ই হয়। প্রতিশোধ নিতে মেয়েদের ছবি ও ভিডিও প্রায়ই ছড়িয়ে দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এমন করা এখন সহজ। কিন্তু আমরা যতটা অনুমান করি ততটা সাধারণ নয় ওই ঘটনাগুলো। হতে পারে কলঙ্কের কারণে এগুলো কম রিপোর্ট করা হয় বা কাউকে যে নিশানা করা হচ্ছে সেটা তারা জানেন না, ঠিক যেমনটা এই ঘটনার ক্ষেত্রে হয়েছে।

    পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন, যারা ওই ভিডিও বা ছবি দেখেছেন, তাদের সামাজিক মাধ্যমে বা সাইবার ক্রাইম পোর্টালে এই নিয়ে রিপোর্ট করার বিষয়ে কোনও উৎসাহ ছিল না।

    প্রতীম বোরার বিরুদ্ধে দায়ের করা মামলায় যৌন হয়রানি, অশ্লীল উপাদান প্রচার, মানহানি, সুনাম ক্ষুণ্ন করার জন্য জালিয়াতি, অন্যের পরিচয় দিয়ে প্রতারণা এবং সাইবার অপরাধ সম্পর্কিত আইনের বিভিন্ন ধারা প্রয়োগ করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হলে বোরার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জাতীয় মামলা মোকাবিলার জন্য কঠোর আইনের পক্ষে সওয়াল করেছেন অনেকে। এআই বিশেষজ্ঞ ও আইনজীবী মেঘনা বল বলেছেন, এই জাতীয় মামলা মোকাবিলার জন্য আইন রয়েছে। তবে জেনারেটিভ এআই প্রস্তুতকারক সংস্থাগুলোকে মোকাবিলা করার জন্য নতুন আইন আনার সুযোগ রয়েছে কি না তা দেখতে হবে।

    তিনি বলেছেন, আমাদের এটাও মনে রাখতে হবে যে ডিপফেক অপরিহার্যভাবে খারাপ নয়। সাবধানতার সঙ্গে আইন তৈরি করতে হবে। কারণ এগুলো বাকস্বাধীনতাকে আঘাত করার অস্ত্র হয়ে উঠতে পারে।

    সূত্র: বিবিসি বাংলা।

    Advertisement for African All Media List
    অ্যাডাল্ট ফিল্ম স্টার ইনস্টাগ্রাম উত্তেজক ভিডিও এআই ফলোয়ার ভয়াল সাঁচী সামাজিক যোগাযোগমাধ্যম সেলিব্রিটি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট প্রথমবার ‘ভিসা ক্যাসকেড’ চালু করল ইইউ
    পরের কন্টেন্ট হোয়াটসঅ্যাপের গোপন ফিচার : জানেন না অনেকেই

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    বিনোদন

    ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী

    বিনোদন

    ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’

    বিনোদন

    আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান

    বিনোদন

    বড় পর্দায় ‘মির্জাপুর: দ্য মুভি’র সিংহাসন দখলের লড়াই

    বিনোদন

    বিয়ের গুঞ্জনকে ‌’মিথ্যা’ বললেন প্রভা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 11, 2026

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    September 11, 2026

    ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী

    September 10, 2026

    ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী

    September 10, 2026

    ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...