Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
    • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
    • গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে
    • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
    • বেতন দ্বিগুণ হলো, এবার কমবে কি দুর্নীতি?
    • মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
    • ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, নীতিমালা জারি
    • স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বাংলাদেশ June 26, 2025

    এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    বাংলাদেশ June 26, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    এইচএসসি ও সমমানের পরীক্ষা
    বার্তাবাংলা ডেস্ক »

    সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ বছরের লিখিত পরীক্ষা শুরু হলো।

    এইচএসসি ও সমমানের পরীক্ষা

    সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়েছে। গেটের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা কেন্দ্রে প্রবেশ করেন। শিক্ষার্থীদের পরনে ছিল ইউনিফর্ম, হাতে প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ। অধিকাংশের মুখে ছিল মাস্ক এবং কেউ কেউ হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে নিয়ে এসেছিল। গেটের সামনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    জানা গেছে, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে।

    শিক্ষা বোর্ড জানিয়েছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

    পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

    পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে- পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট করতে হবে, উত্তরপত্র ভাঁজ করা যাবে না, কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। এছাড়া পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান নয়, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে আসন নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি পরীক্ষার অংশে উপস্থিতি স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

    ঢাকা শিক্ষা বোর্ড সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ৩৩ দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে- প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক রাখতে হবে, শিক্ষার্থীদের তিন ফুট দূরত্ব বজায় রেখে বসাতে হবে, নির্ধারিত সেট অনুযায়ী প্রশ্নপত্র খোলা যাবে এবং অব্যবহৃত প্রশ্নপত্র সেট ফেরত পাঠাতে হবে। কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নকল প্রতিরোধে পোস্টার লাগানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

    আজ সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

    স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোকে আগেভাগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

    পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রদত্ত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন সময়ে শুধুমাত্র পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি থাকবে এবং কেউ পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

    ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার লিখিত অংশ চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

    পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    শিক্ষা বোর্ড চাইলে বিশেষ পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে জানানো হয়েছে।

    বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৬ জুন বাংলা প্রথম পত্র, ২৯ জুন বাংলা দ্বিতীয় পত্র, ১ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৩ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র, ৭ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১০ ও ১৩ জুলাই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা, ২০ ও ২২ জুলাই রসায়ন, ইতিহাস ও ইসলামের ইতিহাসসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা হবে।

    ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত উচ্চতর গণিত, ফিন্যান্স, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, শিশু বিকাশ, ব্যবসায় সংগঠনসহ অন্যান্য বিষয়েও পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলের শিফটে উচ্চাঙ্গ সংগীত, পালি, আরবি, গার্হস্থ্যবিজ্ঞান, লঘু সংগীতসহ নানা বিষয়ের পরীক্ষা হবে নির্ধারিত সময় অনুযায়ী।

    Advertisement for African All Media List
    উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি শুরু সমমানের পরীক্ষা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অবশেষে মিয়ানমারে পা রাখল আফাইদা-ঋতুপর্ণারা
    পরের কন্টেন্ট মেক্সিকোতে অতর্কিত গুলিবর্ষণে নিহত ১১

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    বেতন দ্বিগুণ হলো, এবার কমবে কি দুর্নীতি?

    বাংলাদেশ

    ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, নীতিমালা জারি

    বাংলাদেশ

    রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্তি, মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

    বাংলাদেশ

    আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ

    বাংলাদেশ

    পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি : মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

    বাংলাদেশ

    কান্নাজড়িত কণ্ঠে মির্জা ফখরুলের বক্তব্যে আবেগাপ্লুত বিএনপির এমপিরা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 5, 2026

    সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 4, 2026

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...