Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » জার্মান নাগরিকত্ব পেতে তুর্কিদের আগ্রহ বাড়ছে কেন
    ভিসাতথ্য June 23, 2025

    জার্মান নাগরিকত্ব পেতে তুর্কিদের আগ্রহ বাড়ছে কেন

    ভিসাতথ্য June 23, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    জার্মান নাগরিকত্ব
    বার্তাবাংলা ডেস্ক »

    ২০২৪ সালে জার্মান নাগরিকত্ব পাওয়া তুর্কিদের সংখ্যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে ৷ সামাজিক, রাজনৈতিক নানা কারণেই তুর্কিদের মধ্যে এই প্রবণতা বাড়ছে ৷

    তুর্কিদের কাছে জার্মানি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে৷ পড়াশোনা, জীবন যাপন কিংবা চাকরির জন্য৷ পরিসংখ্যান অন্তত এমনটাই বলছে৷

    জার্মান নাগরিকত্ব

    জার্মান সরকারের অভিবাসন বিষয়ক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ২২ হাজার ৫২৫ তুর্কি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ ২০২৩ সালের সাথে তুলনা করলে দেখা যায়, ২০২৪ সালে তুর্কিদের মধ্যে জার্মান নাগরিকত্ব গ্রহণের হার ১১০ ভাগ বেড়েছে৷

    সরকারের হিসেব অনুযায়ী, জার্মানির নাগরিকত্ব গ্রহণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তুর্কিরা৷ প্রথম স্থানে সিরীয়রা৷

    আট বছর আগে জার্মানিতে এসেছিলেন তুরস্কের আলাস সুমার৷ মূলত পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছিলেন তিনি৷ আইনজীবী সুমার রাজধানী বার্লিনের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন৷ সেইসাথে পিএইচডি ডিগ্রির পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি৷

    ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘প্রতিটি অভিবাসীরই নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা থাকে৷ অবশ্য এটি বাস্তবধর্মী বিষয়৷ তা না হলে আপনি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকবেন আর এটি এখানে (জার্মানিতে) মারাত্মক৷ রেসিডেন্স পার্মিট পাওয়া নির্যাতনমূলক (জটিলতা অর্থে) হয়ে ওঠে৷”

    ইস্তাম্বুলের বোগাজিচি বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন বুরাক কেচেলি৷ ২০১৬ সালে চাকরির উদ্দেশ্যে জার্মানিতে আসেন তিনি৷ বর্তমানে জার্মানির রাজধানী বার্লিনে বাস করেন কেচেলি৷

    ‘‘আমি অনেক দিন ধরেই জার্মানিতে আছি এবং জার্মান ভাষায় অনর্গল কথা বলতে পারি৷ আমি চেয়েছি, আমার রাজনৈতিক মতামত ব্যক্ত করার সুযোগ পেতে৷ জার্মানির পাসপোর্ট এইক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ ভিসা ছাড়াই আমি বিশ্বের অনেক দেশ ভ্রমণ করতে পারি৷”

    গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জার্মানি৷ জার্মানির পাসপোর্টধারীরা বিশ্বের ১৩১টি দেশে ভিসামুক্ত চলাচল করতে পারেন৷ তুরস্কের পাসপোর্টে ৭৫টি দেশে এমন সুযোগ পাওয়া যায়৷

    বিষয়সূচি
    1. দ্বৈত নাগরিকত্বের সুবিধা
    2. রাজনৈতিক নিপীড়ন এবং অর্থনৈতিক দুরবস্থা
    3. ‘তুরস্ক সবসময়ই নিজের ঘর’
    4. জার্মানদের মতো হয়ে উঠা

    দ্বৈত নাগরিকত্বের সুবিধা

    গত বছরের জুন মাসে নাগরিকত্ব আইন সংশোধনের পর অভিবাসীদের মধ্যে জার্মানির নাগরিকত্ব নেওয়ার বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখা দিয়েছে৷ নতুন আইনে দ্বৈত নাগরিত্বের সুযোগ থাকায় অনেক অভিবাসীর মধ্যেই এই প্রবণতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে৷

    যেমন, আইনজীবি সুমার নিজের তুরস্কের নাগরিকত্ব ত্যাগ করতে চান না৷ ‘‘আমি ভোট দিতে পারার অধিকার ত্যাগ করতে চাই না৷ তাছাড়া, যেই দেশগুলোতে জার্মানির চেয়ে তুরস্কের সম্পর্ক ভালো ওই দেশগুলোতে তুরস্কের পাসপোর্টের সুবিধা রয়েছে৷”

    বুরাক কেচেলিরও দ্বৈত নাগরিত্ব রয়েছে৷ জার্মানির এই সুযোগটিকে অত্যন্ত ইতিবাচক মনে করেন তিনি৷ এই সযোগ না থাকলেও জার্মান নাগরিত্ব পেতে চাইতেন বলে জানালেন কেচেলি৷

    নাগরিত্বের বিষয়ে পূর্ববর্তী ওলাফ শলৎস সরকারের বেশ কিছু নীতিতে পরিবর্তন আনলেও, দ্বৈত নাগরিত্বের বিধান পরিবর্তন করেনি ফ্রিডরিশ ম্যার্ৎস সরকার৷ এর আগে জার্মান নাগরিত্ব পেতে চাওয়া অভিবাসীদের পূর্বের নাগরিকত্ব ত্যাগ করার বিধান ছিল৷ এ কারণে, অনেক অভিবাসী নিজ দেশের প্রতি আবেগ, নিজের পরিবার এবং ব্যবসায়ীক সম্পর্ক ধরে রাখার প্রয়োজনে জার্মান নাগরিত্ব পাওয়ার আবেদন করা থেকে বিরত থাকতেন৷

    অবশ্য সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশের নাগরিকদের জন্য এমন বিধান ছিল না৷

    রাজনৈতিক নিপীড়ন এবং অর্থনৈতিক দুরবস্থা

    রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণেও দেশ ত্যাগ করছেন তুরস্কের অনেকে৷ সুমার জানালেন, ‘‘আমি শিক্ষকতা করতে চেয়েছি৷ কিন্তু তুরস্কে স্বাধীনভাবে এটি করতে পারবো বলে আমার মনে হয়নি৷ পরিস্থিতি যখন খারাপ হলো, আমি তুরস্ক ত্যাগ করলাম৷”

    কেচেলিও অনেকটা একই কথা বললেন৷ জানালেন, তুরস্কে সুন্দর জীবন যাপনের নিশ্চয়তা পাচ্ছিলেন না তিনি৷ ‘‘আমি যদি জার্মানি না গিয়ে অন্য কোনো দেশে যেতাম, সেখানেও সম্ভবত নাগরিকত্বের জন্য আবেদন করতাম৷”

    বেশ কয়েক বছর ধরেই তুরস্কের রাজনৈতিক পরিস্থিতির অবনমন হচ্ছে৷ মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই সরকারের বিরুদ্ধে মানবাধিকার এবং বাক স্বাধীনতা লংঘনের বিষয়ে প্রতিদেবন প্রকাশ করছে৷ গত মার্চে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমসামগুলোকে গ্রেপ্তার করে ক্ষমতাসীন রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান সরকার৷

    ইস্তাম্বুলের মেয়রকে প্রেসিডেন্ট এর্দোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে বিবেচনা করা হয়৷এদিকে দেশটির অথনৈতিক পরিস্থিতিও ক্রমেই খারাপের দিকে যাচ্ছে৷ উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৫ সালে এক ইউরোর সাথে তুরস্কের স্থানীয় মুদ্রা লিরার বিনিময় মুল্য দুই দশমিক ৩৷ বর্তমানে তা ৪৬ লিরায় গিয়ে দাঁড়িয়েছে৷

    ‘তুরস্ক সবসময়ই নিজের ঘর’

    জার্মানিতে দীর্ঘ সময় ধরে বসাবস এবং এখানকার সমাজে একীভূত হওয়ার পরও অনেক তুর্কি তুরস্কের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত বলে মনে করেন৷ তুরস্ককেই নিজের বাড়ি বলে মনে করেন৷

    সুমার বললেন, ‘‘জার্মানি কখনোই আমার বাড়ি নয়৷ আমি নিজেকে জার্মান বলেও পরিচয় দিই না৷ আর যদি তা করিও, জার্মানরা আমাকে নিয়ে হাসে, অবশ্য ঠিকই আছে৷”

    অনেকটা একই মতামত জানালেন কেচেলি৷ বললেন, ‘‘আমার প্রিয়জনদের সবাই তুরস্কে বাস করেন৷ আমি কখনোই এই বাঁধন হারাবো না৷ আমি তুরস্কে আসা-যাওয়ার মধ্যে থাকবো৷ আমি সব সময়ই তুরস্ককে আমার দেশ বলবো৷ আমি আসলে জার্মানিকে নিজের বাড়ি মনে করি না৷”

    জার্মানদের মতো হয়ে উঠা

    আট বছর ধরে বসবাসরত সুমার জানালেন, জার্মানিতে জীবনযাপন উপভোগ করেন তিনি৷ যদিও স্বীকার করলেন যে, নিজে জার্মান সমাজের অংশ হয়ে উঠেছেন, এমন অনুভূতি হয় না তার ৷ ‘‘আমার মনে হয় না যে, জার্মান নাগরিত্ব পাওয়ার পরপরই আপনি এইখানে মিশে যেতে পারবেন৷ আমার বেলায়ও তা হয়নি৷”

    নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সুমার বলেন, ‘‘আমি জার্মানদের তুলনায় তুর্কিদের সাথে চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করি৷ বিষয়টি আমার কাছে পরিস্কার যে, আমি শুধুমাত্র কাগজে-কলমে একজন জার্মান৷”

    এই সময়ে বৈষম্যের শিকার হযেছেন বলেও জানালেন সুমার৷ জার্মান নাগরিকত্ব পাওয়ার পর নিজের নামে বাসা খুঁজতে গিয়ে খুব একটা সাড়া পাচ্ছিলেন না বলে জানালেন তিনি৷ তবে ছদ্মনামে যোগাযোগ করার পর সাড়া মিলছিল বলে মনে হয়েছে তার৷

    ‘‘আপনার নাম জার্মানদের মতো না হলে, জার্মান পাসপোর্ট দিয়ে আসলে খুব বেশি কিছু হবে না,” বললেন তিনি৷

    Advertisement for African All Media List
    আগ্রহ জার্মান নাগরিকত্ব জার্মান সরকার তুর্কি নাগরিকত্ব
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
    পরের কন্টেন্ট লিথুয়ানিয়ায় বধিরদের সংগীত চর্চা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    ভিসাতথ্য

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    ভিসাতথ্য

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    ভিসাতথ্য

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    ভিসাতথ্য

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    বিশ্বজুড়ে

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    ভিসাতথ্য

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...