ছন্দে ফেরাতে কার্লো আনচেলত্তিকে ডাগআউটে বসিয়েছে ব্রাজিলকে। তবে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মাঠে সেই বিবর্ণ ব্রাজিলকেই দেখা গেল। কোনভাবেই দলটি পারেনি নিজেদের মেলে ধরতে। যে কারনে আনচেলত্তির অভিষেকটা রাঙাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশুন্য ড্র নিয়ে থাকতে হয়েছে সন্তুষ্ট।

ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই অচেনা এক ব্রাজিলকে দেখা যায়। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন্য শট ও লক্ষ্যে রাখা- প্রতিটি সূচকেই তারা পিছিয়ে ছিল তারা। তবে প্রথম ভালো সুযোগ পায় ব্রাজিল। ২২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট এগিয়ে এসে ঠেকান স্বাগতিক গোলরক্ষব গানসালো ভাইয়ে।
পাঁচ মিনিট পর ক্রসে পাঞ্চ করতে পোস্ট ছেড়ে এগিয়ে যান আলিসন বেকার। ব্রাজিল গোলরক্ষক বল নাগাল না পাওয়ায় সুযোগ এসে স্বাগতিকদের সামনে। কিন্তু বিস্ময়করভাবে ফাঁকা জালেও শচ লক্ষ্য রাথখতে পারেনি তারা।
কাসেমিরো ৩৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন। তবে এ তারকা সে সময় হেড লক্ষে রাখতে পারেননি।
দ্বিতীয়ার্ধে আরও কমে যায় খেলার গতি। প্রকট হয়ে ওঠে ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণভাগের সমন্বয়হীনতা। এই অর্ধে প্রথম ভালো সুযোগ পান ইবোয়াহ। ৬৭তম মিনিটে ঝাঁপিয়ে তার শট ঠেকান আলিসন। নয় মিনিট পর কাসেমিরোর আচমকা দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান ইকুয়েডর গোলরক্ষক। এরপর বাকি সময়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। যে কারণে গোল শুন্য ড্র সঙ্গে নিয়েই দুই দলকে মাঠ ছাড়তে হয়।

