আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি।

বুধবার (৪ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল, সেই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

