ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল। পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত। আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ সম্পর্কে।
১. শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা। এছাড়াও এতে যে ফাইবার রয়েছে তা বেশ উপকারি। এই বিশেষ ফলটি টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সক্ষম।
২. পেয়ারাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও লাইকোপিন রয়েছে। এর ফলে রক্ত পরিষ্কার হয় ও ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়। এছাড়াও লাইকোপিনের সাহায্যে গালে গোলাপী আভা ফুটে ওঠে।
৩. পেয়ারায় অবস্থিত ভিটামিন সি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম।
৪. পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বর্তমান। এই জাতীয় ভিটামিন দৃষ্টি শক্তি বাড়াতে সক্ষম।
৫. পেয়ারার জেলীতেও রয়েছে প্রচুর ভিটামিন। যা কিনা আপনার নাশতার পুষ্টি গুনাগুন অটুট রাখতে পারে।
৬. যেকোনো ব্যকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা। এই ফলটিতে অ্যাস্ট্রিজেন্ট ও অ্যান্টি-মাইক্রোবাল উপাদান থাকে ফলে এটি পাকস্থলীর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
৭. পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি শরীরের অতিরিক্ত রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্তচাপকে স্বাভাবিক রাখে এবং ক্ষুধা বর্ধক হিসেবে কাজ করে।
৮. যারা ওবেসিটির শিকার বা যাদের ওজন অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে তারা পেয়ারা খেতে পারেন। পেয়ারা খেলে শরীরের অতিরিক্ত ওজন খুব সহজেই ঝরানো যেতে পারে।
