Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • স্নাতকোত্তর ও পিএইচডিদের প্যারিসে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনেসকো
    • ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্সের প্রতিবেদন
    • কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিনোদন November 3, 2026Updated:November 3, 2026

    শাহরুখ খানের ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য

    বিনোদন November 3, 2026Updated:November 3, 20265 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Shahrukh Khan
    Shahrukh Khan
    বিনোদন প্রতিবেদক »

    পৃথিবীতে অনেক অভিনেতা আছেন, যারা শুধু অভিনয় করেই প্রচুর টাকা কামান। কিন্তু সেই টাকাকে যদি আপনি ব্যবসায় পরিণত করতে না পারেন, তাহলে সেটা একদিন শেষ হয়ে যাবে। যারা বুঝেছেন এই হিসাবটা, তারাই আসল সাম্রাজ্য গড়েছেন। বলিউডে সেই তালিকার একেবারে শীর্ষে যাঁর নাম, তিনি শাহরুখ খান।

    টেলিভিশনের অভিনেতা হিসেবে যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, আজ তিনি প্রায় ১০ হাজার কোটি রুপি বা ১৩ হাজার ৬০০ কোটি টাকার মালিক। হুরুন ইন্ডিয়ার ২০২৬ সালের হিসাব বলছে এই কথা। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল সম্পদ কীভাবে তৈরি হলো? শুধু কি সিনেমার পারিশ্রমিক? না। গল্পটা অনেক বড়।

    বিষয়সূচি
    1. শুরুটা ছিল একেবারেই সাধারণ
    2. শুধু পারিশ্রমিক নয়, লাভের অংশীদারও
    3. প্রথম ব্যবসায় ধাক্কা, কিন্তু থামেননি
    4. রেড চিলিজ: সাম্রাজ্যের মূল ভিত্তি
    5. ভিএফএক্সেও বিনিয়োগ
    6. ক্রিকেটে বাজি: কলকাতা নাইট রাইডার্স
    7. বিজ্ঞাপনে আলাদা বাজার
    8. মান্নাত থেকে দুবাই: আবাসনেও বিনিয়োগ
    9. পরিবারও ব্যবসার অংশীদার
    10. শেষ হিসাবটা কী বলছে?

    শুরুটা ছিল একেবারেই সাধারণ

    ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখের। বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন ব্যবসায়ী ও সমাজকর্মী, মা লতিফ ফাতিমা ছিলেন ম্যাজিস্ট্রেট। দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা শেষে হংসরাজ কলেজে ভর্তি হন। পরে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ নিয়ে পড়াশোনা শুরু করলেও অভিনয়ের টানে সেটা শেষ করেননি। থিয়েটার আর টেলিভিশনে কাজ করতে করতেই বড় পর্দার স্বপ্নটা তৈরি হয়।

    ১৯৯১ সালে মুম্বাইয়ে পাড়ি জমান। পরের বছর ‘দিওয়ানা’ দিয়ে বড় পর্দায় পরিচিতি পান। তখন কি কেউ ভেবেছিলেন, এই অভিনেতাই একদিন বিশ্বের অন্যতম ধনী অভিনয়শিল্পী হয়ে উঠবেন?

    শুধু পারিশ্রমিক নয়, লাভের অংশীদারও

    নব্বইয়ের দশকে ‘বাজিগর’, ‘ডর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’—একটার পর একটা হিট ছবি। তারকাখ্যাতি বাড়ল, পারিশ্রমিকও বাড়ল। কিন্তু অন্য অনেক তারকার মতো শাহরুখ শুধু নির্দিষ্ট পারিশ্রমিকে সন্তুষ্ট থাকেননি। তিনি ছবির লাভের অংশীদার হওয়ার কৌশল নেন। অর্থাৎ ছবি ভালো ব্যবসা করলে সেখান থেকেও আয়। ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার এই কৌশলের আর্থিক গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের এই আয়ই পরে ব্যবসায় বিনিয়োগের পুঁজি হয়ে ওঠে।

    প্রথম ব্যবসায় ধাক্কা, কিন্তু থামেননি

    ১৯৯৯ সালে জুহি চাওলা আর পরিচালক আজিজ মির্জার সঙ্গে মিলে গড়েন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। প্রথম ছবি ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ (২০০০) বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপর ‘অশোকা’ (২০০১)-ও ব্যবসায়িকভাবে বড় সাফল্য পায়নি। পরপর দুই ছবির ব্যর্থতায় আর্থিক চাপ তৈরি হয়। তবে এখানেই থেমে যাননি শাহরুখ। ২০০৩ সালে ‘চলতে চলতে’ তুলনামূলক ভালো ব্যবসা করে।

    রেড চিলিজ: সাম্রাজ্যের মূল ভিত্তি

    ড্রিমজের অভিজ্ঞতার পর নিজের ব্যবসায়িক পরিকল্পনাকে আরও বিস্তৃত করেন শাহরুখ। ২০০২ সালে গড়ে ওঠা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ধীরে ধীরে তাঁর সাম্রাজ্যের প্রধান ভিত্তি হয়ে ওঠে। স্ত্রী গৌরী খানও এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশীদার।

    ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছিল প্রতিষ্ঠানটির অন্যতম উল্লেখযোগ্য প্রযোজনা। এরপর ‘ওম শান্তি ওম’, ‘বিল্লু’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’, ‘রইস’, ‘জওয়ান’—একটার পর একটা ছবি। কিন্তু রেড চিলিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি শুধু সিনেমা তৈরির প্রতিষ্ঠান হয়ে থাকেনি। চলচ্চিত্রের স্বত্ব, পরিবেশনা, ডিজিটাল কনটেন্ট, পোস্ট-প্রোডাকশন — সবদিকে বিস্তৃত হয়েছে এর কাজ। ফলে একটি সিনেমা মুক্তির পরও তার স্বত্ব ও বাণিজ্যিক ব্যবহার থেকে আয়ের সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ শাহরুখের সম্পদ তৈরির পেছনে শুধু অভিনয় নয়, সিনেমার মালিকানা ও ব্যবসায়িক অধিকারও বড় ভূমিকা রেখেছে।

    ভিএফএক্সেও বিনিয়োগ

    সিনেমার পেছনের প্রযুক্তিটাও যে বড় ব্যবসা হতে পারে, সেটা শাহরুখ বুঝেছিলেন। রেড চিলিজের অধীনে গড়ে তোলেন রেড চিলিজ ভিএফএক্স। ‘রা.ওয়ান’, ‘কৃষ থ্রি’, ‘ফ্যান’, ‘জিরো’সহ বিভিন্ন সিনেমায় ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করেছে প্রতিষ্ঠানটি। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেও কাজ করেছে। এখানে তাঁর দূরদর্শিতার একটা দিক স্পষ্ট — তিনি শুধু নিজের সিনেমার জন্য অর্থ ব্যয় করেননি, সেই সিনেমা তৈরির প্রযুক্তি ও দক্ষতাকেও ব্যবসায়িক সম্পদে পরিণত করেছেন।

    ক্রিকেটে বাজি: কলকাতা নাইট রাইডার্স

    সম্পদ বৃদ্ধির গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর একটা ক্রিকেট। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের আগে জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতার সঙ্গে মিলে কলকাতা নাইট রাইডার্স কেনেন। সে সময় প্রায় ২৬২ কোটি রুপি বিনিয়োগের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

    শুরুর দিকে কেকেআরের পারফরম্যান্স ভালো ছিল না। প্রথম তিন আসরে দলটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু বিনিয়োগ থেকে সরে আসেননি শাহরুখ। ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। ২০১৪ সালে দ্বিতীয়বার। ২০২৪ সালেও চ্যাম্পিয়ন হয় কেকেআর। শুধু তা-ই না, ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স — বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে নাইট রাইডার্স ব্র্যান্ড।

    বিজ্ঞাপনে আলাদা বাজার

    শাহরুখের সম্পদের আরেকটা বড় উৎস বিজ্ঞাপন। তিন দশকের বেশি সময় ধরে দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবে কাজ করছেন। গাড়ি, ঘড়ি, পানীয়, প্রযুক্তিপণ্য, ব্যাংকিং, টেলিযোগাযোগ — কোনো খাত বাদ নেই। এখানে তাঁর সবচেয়ে বড় শক্তি জনপ্রিয়তা। ভারতের পাশাপাশি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ — সবখানেই তাঁর ভক্ত আছে। ফলে একটি বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি শুধু ভারতীয় বাজারেই প্রভাব ফেলে না, আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছায়। ২০২৫ সালের হিসাবে শাহরুখের ব্র্যান্ডমূল্য ছিল প্রায় ১ হাজার ৬৯৪ কোটি রুপি।

    মান্নাত থেকে দুবাই: আবাসনেও বিনিয়োগ

    সম্পদের আলোচনায় তাঁর বাড়িগুলোর কথা না বললেই নয়। মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা মান্নাত শুধু তাঁর বাড়ি নয়, ভক্তদের কাছে একটা দর্শনীয় স্থান। একসময় এই বাড়ির নাম ছিল ভিলা ভিয়েনা। পরে শাহরুখ এটি কিনে সংস্কার করেন। স্ত্রী গৌরী খান বাড়িটির অভ্যন্তরীণ নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া দুবাইয়ের পাম জুমেইরায় তাঁর বিলাসবহুল ভিলা আছে। লন্ডন ও ভারতের আলিবাগেও সম্পত্তি থাকার খবর প্রকাশিত হয়েছে।

    পরিবারও ব্যবসার অংশীদার

    শাহরুখের সাম্রাজ্যের আরেকটা দিক হলো পরিবারকে সঙ্গে নিয়ে কাজ করা। স্ত্রী গৌরী খান শুধু জীবনসঙ্গী নন, ব্যবসারও গুরুত্বপূর্ণ অংশীদার। রেড চিলিজের পাশাপাশি নিজের ইন্টেরিয়র ডিজাইনের প্রতিষ্ঠানও পরিচালনা করেন তিনি। ছেলে আরিয়ান খানও বিনোদন ব্যবসায় যুক্ত। ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য বার্ডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। মেয়ে সুহানা খানও অভিনয়ে এসেছেন। অর্থাৎ পরিবারের পরবর্তী প্রজন্মও যুক্ত হচ্ছে বিনোদনশিল্পের সঙ্গে।

    শেষ হিসাবটা কী বলছে?

    হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের আনুমানিক পরিমাণ ১০ হাজার কোটি রুপি। এই হিসাব তাঁকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গায় রেখেছে। তালিকায় তাঁর পরেই অমিতাভ বচ্চন, যাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৪ হাজার কোটি রুপি।

    তবে মজার বিষয় হলো, ২০২৫ সালের হুরুন তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। নতুন তালিকায় তা কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি।

    তাহলে বুঝলেন তো? শুধু অভিনয় করে টাকা কামানো আর সেই টাকাকে ব্যবসায় পরিণত করা — দুটো আলাদা জিনিস। শাহরুখ খান দ্বিতীয়টা করেছেন বলেই আজ তিনি শুধু বলিউডের বাদশাহ নন, বিনোদনজগতের এক সাম্রাজ্যের সম্রাট। আপনিও যদি স্বপ্ন দেখেন, তাহলে শুধু প্রতিভা নিয়ে বসে থাকবেন না। প্রতিভাকে কাজে লাগানোর পরিকল্পনা করুন। কারণ সাফল্য শুধু প্রতিভার উপর নির্ভর করে না, সঠিক পরিকল্পনার উপরও নির্ভর করে।

    সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া।

    Advertisement for African All Media List
    শাহরুখ খান
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যে ১০ বিদেশি ভাষা আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে
    পরের কন্টেন্ট ট্রাম্পের রাজনৈতিক সূর্য কি অস্তমিত হতে শুরু করেছে?

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিনোদন

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    বিনোদন

    রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলে : বিজয়

    বিনোদন

    নিয়তি কাকে কোথায় নিয়ে যাবে, আমরা কেউই জানি না : মৌসুমী

    বিনোদন

    প্রতিশোধ নাকি ক্ষমা, কঠিন প্রশ্নের মুখোমুখি সালমা হায়েক

    বিনোদন

    বড় নেতারা আরামে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, দেশে ফিরে বললেন বাঁধন

    বিনোদন

    ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 24, 2026

    স্নাতকোত্তর ও পিএইচডিদের প্যারিসে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনেসকো

    November 24, 2026

    ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্সের প্রতিবেদন

    November 23, 2026

    কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা

    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...