দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ মানেই ভিন্ন কিছু। সঙ্গীতপ্রেমীদের জন্য সারা বছরই নতুন নতুন গান-ভিডিও প্রকাশ করে জি-সিরিজ। তবে বিশেষ দিবস বা উৎসবকে ঘিরে থাকে জি সিরিজের বর্ণাঢ্য আয়োজন। আর রোজার ঈদে সেই আয়োজনের পরিধি যেন ছাড়িয়ে যায় সব সীমানা।

রীতিমতো গান-মিউজিক ভিডিও, নাটক, সিনেমার জমকালো আয়োজনে উৎসবময় হয়ে ওঠে জি-সিরিজ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবার প্রায় ১৫০টির মতো নতুন গান, দেড় ডজন নাটক ও হাফ ডজন সিনেমা উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে।
নতুন গানের মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হচ্ছে— মমিন বিশ্বাস এর ‘একবার ভাবো তুমি’, আরমান আলিফ এর ‘জোসনা পতি’, মুনিয়া মুন এর ‘কালো ককিল’, পথিক নবী ও বিউটি এর ‘শুনতে পাও’, কামাল আহমেদ এর ‘সুমনা’, পাগল হাসান এর ‘শুভ জন্মদিন’, নাফিস কামাল এর ‘পাখিরে’, শাহিলু শাহ্ এর ‘তুমিতো বলোনি’, রিফাত আহমেদ এর ‘চেনা শহরে’, নাদিয়ার ডোরার ‘চল প্রেমে পুড়ে যাই’, জেনস সুমন এর ‘প্রেম পরকীয়া’, বেদুয়িন ব্যান্ড এর ‘ভালোবাসি অনিবার’ ইত্যাদি।
ঈদ উপলক্ষ্যে জি সিরিজের উল্লেখযোগ্য কিছু নাটকের মধ্যে রয়েছে— মহিদুল মহিম পরিচালিত ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘তুমি আমার ছিলে’, মেহেদি হাসান জনি পরিচালিত আরশ খান ও সুনাইরা বিনতে কামাল এর ‘কখোনো কি তোমার হব’, পথিক সাধন পরিচালিত খাইরুল বাশার ও শার্লিন ফারজানার ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ , তন্ময় খান পরিচালিত তারভির ও সামন্তি সৌমি এর হৃদয়হীনা, বর্ণ নাথ পরিচালিত মোশারফ করিম ও তানিয়া বৃষ্টির ‘ ওস্তাদ কামর খাঁ’, রাকেশ বসুর পরিচালিত সোহেল মন্ডল ও তাসনুভা তিশার ‘বাদশা দ্যা লোকার হিরো’, সাজিন আহমেদ বাবু পরিচালিত মোশারফ করিম ও শাকিলা পারভিন এর ‘ অশিক্ষিত MD’ ইত্যাদি।
এছাড়া ঈদ উপলক্ষ্যে জি সিরিজের বাংলা মুভি ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ইয়াশ রোহান ও চিত্রনায়িকা ঐশী অভিনীত এবং আবু তৌহিদ হিরন পরিচালিত ‘আদম’, চিত্রনায়ক রনোক হাসান ও চিত্রনায়িকা মৌসুমী হামিদ অভিনীত এবং সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ইত্যাদি। এছাড়াও আরও কয়েকটি সিনেমা ঈদ আয়োজনে মুক্তি পাবে বলে জানা গেছে।

