অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা বেশ সুসংগঠিত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ আকর্ষণীয়। উচ্চশিক্ষার জন্য যে যে দেশ শিক্ষার্থীদের কাছে পছন্দের, তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। পড়াশোনার মধ্যে কাজের সুযোগসহ নানা সুবিধার কারণে দেশটিতে বৃত্তি নিয়ে অনেকেই পড়তে যেতে চান। দিন দিন এ সংখ্যা বাড়ছে। যারা পড়তে অস্ট্রেলিয়ায় যেতে চান তাঁদের স্বপ্নপূরণে সহায়তা করতে পারে দেশটির বেশ কিছু বৃত্তি। আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ সব বৃত্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

ডেকিন বিশ্ববিদ্যালয়ের ৪০০টি বৃত্তি
অস্ট্রেলিয়ায় ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরের বিশ্ববিদ্যালয়টি স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান। বিশ্ববিদ্যালয়টি ৪০০টি বৃত্তি দিয়ে থাকে। উপবৃত্তি, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত, চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া), বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমানভাড়া মিলবে এ বৃত্তি পেলে।
ডেকিন বিশ্ববিদ্যালয় কয়েকটি বিষয়ে বৃত্তির দিয়ে থাকে। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে সারা বছর আবেদন করা যায়।
বৃত্তির সুযোগ–সুবিধা
প্রতিবছর একজন শিক্ষার্থী ৩৩ হাজার ৫০০ ডলার পাবেন;
ডেকিনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা প্রদান করা হয়;
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার সময়ে স্বাস্থ্যভাতা মেলে;
সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া);
বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমানভাড়া মিলবে এ বৃত্তি পেলে।
এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি)। ডেকিন ইউনির্ভাসিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)। এই দুই স্কলারশিপের মধ্য আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। এই দুই বৃত্তির জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ার শত শত স্কলারশিপের খুঁটিনাটি
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তিতে টিউশন ফি, বাসস্থানের জন্য অর্থ, স্বাস্থ্য বিমা, ভ্রমণ ভাতা ও মাসিক ভাতাও মেলে। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা।
সিডনি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
দ্যা ইউনিভার্সিটি অব সিডনি ইন্টারন্যাশনাল প্রতিবছর স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য বৃত্তি দেয়। টিউশন ফি ও আবাসন সুবিধার সঙ্গে বছরে শিক্ষার্থীরা পাবেন ৩৭ হাজার ২০৭ ডলার করে। এ বৃত্তির আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
মেলবোর্ন ইউনিভার্সিটি স্কলারশিপ
স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় ইউনিভার্সিটি অব মেলবোর্ন। প্রতিবছর ৬০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হয়। প্রথম বছর ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফি রিমিশন দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পঠিত যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ
বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হলো মোনাশ ইউনিভার্সিটি। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে মেরিট স্কলারশিপ দেয় এ বিশ্ববিদ্যালয়। বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তি
দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয় বিশ্ববিদ্যালয়টি। প্রতি বছরে ৩৪ হাজার ডলার করে দেওয়া হয় এ বৃত্তির প্রাইজমানি। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
তাসমানিয়া ইউনিভার্সিটির বৃত্তি
তাসমানিয়া ইউনিভার্সিটি প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি দেয়। ১৫০টি বৃত্তি পাবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
বন্ড ইউনিভার্সিটি স্কলারশিপ
বন্ড বিশ্ববিদ্যালয় পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। বছরের দুইবার এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
ফ্লিনন্ডার্স ইউনিভার্সিটির আরটিপি স্কলারশিপ
রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি নামে পরিচিত) অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য তিন বছর ও পিএইচডির জন্য ২ বছরের আরটিপি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, থাকার খরচ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ-সব মিলিয়ে বছরে প্রায় ৩৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া স্কলারশিপ
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি দেয়। মাস্টার্স ও পিএইচডির জন্য দেওয়া হবে এ বৃত্তি। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি
অস্ট্রেলিয়া সরকারের ডেস্টিনেশন অস্ট্রেলিয়া বৃত্তি পাবেন ৫৫১ জন। প্রতি বছরে একজন শিক্ষার্থী পাবেন ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন।
উপসংহার
একটি শক্তিশালী ক্যারিয়ার গড়ে তোলা এবং উন্নত জীবনযাত্রা উপভোগ করার জন্য অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা একটি দারুণ উপায়। টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ, স্বাস্থ্যসেবা, এমনকি বিমানভাড়াসহ হাজার হাজার বৃত্তির সুবিধা থাকায় আর্থিক দুশ্চিন্তা আর আপনার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে না। আগেভাগেই আবেদনের যোগ্যতা যাচাই করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে গুছিয়ে নিয়ে আপনি সহজেই এই চমৎকার সুযোগগুলোর একটি লুফে নিতে পারেন। তাই আর দেরি না করে আজই প্রথম পদক্ষেপ নিন, আপনার লক্ষ্যের সাথে মানানসই প্রোগ্রামগুলোতে আবেদন করুন। অস্ট্রেলিয়ায় আপনার শিক্ষাজীবন শুরু করার জন্য প্রস্তুত হয়ে যান!

